Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, জুন 19, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » মুনাফার প্রলোভন: হোয়াটসঅ্যাপ প্রতারণা থেকে সাবধান হোন
    অর্থনীতি

    মুনাফার প্রলোভন: হোয়াটসঅ্যাপ প্রতারণা থেকে সাবধান হোন

    মনিরুজ্জামানআগস্ট 26, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ মঙ্গলবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সতর্কবার্তা দেয় ডিএসই।

    সংবাদ সম্মেলনে ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আসাদুর রহমান বলেন, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একাধিক প্রতারক চক্র শেয়ারবাজারে অস্বাভাবিক মুনাফার প্রলোভন দেখাচ্ছে। এসব গ্রুপ বিনিয়োগকারীদের কাছে দ্রুত মুনাফার নিশ্চয়তা দিয়ে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে অর্থ আদায় করছে। অথচ শেয়ারবাজারে এ ধরনের নিশ্চয়তা দেওয়ার কোনো সুযোগ নেই।

    ডিএসই জানায়, এ পর্যন্ত বেশ কিছু প্রতারণামূলক গ্রুপের প্রমাণ পাওয়া গেছে। তারা বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি এবং আইনগতভাবে শাস্তিযোগ্য অপরাধ। ডিএসইর পক্ষ থেকে রাজধানীর খিলক্ষেত থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং কয়েকটি চক্রকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে।

    সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুর ইসলাম ভূঁইয়া ও উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান। ডিএসইর ভারপ্রাপ্ত এমডি আসাদুর রহমান বলেন, দীর্ঘদিন পর শেয়ারবাজারে কিছুটা গতি এসেছে। বিনিয়োগকারীদের আগ্রহও বাড়ছে। এই সুযোগে প্রতারক চক্র নিত্যনতুন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে প্রতারণার ফাঁদ পেতেছে। তিনি বিনিয়োগকারীদের সতর্ক করে বলেন, অনুমোদিত ব্রোকার বা ডিলারের বাইরে কোনো ধরনের লেনদেন বৈধ নয়। তাই এ ধরনের গ্রুপের সঙ্গে আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে হবে।

    তিনি আরো বলেন, বিনিয়োগকারীদের সচেতনতা ছাড়া তাৎক্ষণিকভাবে এ ধরনের প্রতারণা বন্ধ করা কঠিন। তবে প্রতিটি ঘটনার পর ডিএসই আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    জোর করে প্রবৃদ্ধি বাড়ালে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে: র‍্যাপিড

    জুন 19, 2026
    অর্থনীতি

    প্লাস্টিক বর্জ্যই এখন অর্থনীতির নতুন সম্পদ

    জুন 19, 2026
    অর্থনীতি

    বড় লক্ষ্য, দুর্বল সক্ষমতা: বাজেট বাস্তবায়নে চাপের আশঙ্কা

    জুন 18, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.