দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে সুলভ মূল্যে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার।খোলাবাজারে খাদ্যশস্য বিক্রয় কার্যক্রমের (ওএমএস) পাশাপাশি ১ সেপ্টেম্বর থেকে আটা বিক্রি শুরু হবে।
সরকারি উদ্যোগে আটা প্রতি কর্মদিবসের জন্য প্রতি উপজেলার প্রতিটি বিক্রয়কেন্দ্রে এক টন করে বরাদ্দ থাকবে। মূল্য নির্ধারিত ২৪ টাকা প্রতি কেজি। সাধারণ মানুষ সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন নির্ধারিত কেন্দ্র থেকে আটা কিনতে পারবে। ভোজ্য তেলের পাশাপাশি চাল ও আটা বিক্রির জন্য স্বল্পমূল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম ইতিমধ্যে সারাদেশে চলমান।
এতে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা, জেলা সদর ও পৌরসভা এলাকাও অন্তর্ভুক্ত। খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ সাশ্রয়ী মূল্যে খাদ্য পাবে এবং বাজারে দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

