Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশের প্লাস্টিক খাতে চীনের ডাম্পিং হলে শুল্ক বাধ্যতামূলক
    অর্থনীতি

    বাংলাদেশের প্লাস্টিক খাতে চীনের ডাম্পিং হলে শুল্ক বাধ্যতামূলক

    মনিরুজ্জামানআগস্ট 27, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চীনের প্লাস্টিক খাতে ডাম্পিং প্রমাণিত হলে বাংলাদেশ অবশ্যই অ্যান্টিডাম্পিং শুল্ক আরোপ করবে মন্তব্য করেছেন বাণিজ্যসচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, “চীনের ওপর যতই নির্ভরতা থাকুক, যদি তারা এমন কিছু করে থাকে, আমরা পাল্টা ব্যবস্থা নেব।” বাণিজ্যসচিব ব্যবসায়ীদেরও আহ্বান জানান, চীনের ডাম্পিং সংক্রান্ত প্রমাণ থাকলে তা সরাসরি উপস্থাপন করতে।

    আজ বুধবার সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘অর্থনীতিতে প্লাস্টিক খাতের অবদান’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ)। সভায় উপস্থিত ছিলেন প্লাস্টিক খাতের বিভিন্ন ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধি।

    বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বলেন, “প্লাস্টিক খাতে চীনের ডাম্পিংয়ের কারণে যদি ক্ষতি হয়ে থাকে, তার প্রমাণ আমাদের দেখান। তথ্য থাকলে আমরা অবশ্যই প্রতিক্রিয়া নেব। আগে সুতার ক্ষেত্রে শুনেছি, এখন প্লাস্টিকেও শুনছি, আমরা আপনার পাশে আছি।” প্লাস্টিক খাতে সহায়তা প্রসঙ্গে তিনি জানান, “নগদ সহায়তা হয়তো দিতে পারব না। শুল্ক সহায়তাও দীর্ঘদিন দেওয়া যাবে না। তবে বিকল্প সুযোগ-সুবিধা নিয়ে ভাবছি। নতুন প্রশিক্ষণকেন্দ্র বা ডিজাইনের উন্নয়নে আমরা সহায়তা করতে পারব। চাইলে আপনাদেরও প্রশিক্ষণকেন্দ্র করতে আমরা ও উন্নয়ন সহযোগীরা পাশে থাকব।”

    মেঘনা গ্রুপের জেনারেল ম্যানেজার মনিরুল ইসলাম বলেন, “চীন আগে ভারতে পিভিসি ও পিইটি প্লাস্টিক রপ্তানি করত। এখন সেখানে রপ্তানি করতে পারছে না। তাই তারা বাংলাদেশে প্লাস্টিক ডাম্পিং করছে। যদি সহযোগিতা না পাই, আমরা এগোতে পারব না।”

    প্লাস্টিক অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ স্বাগত বক্তব্যে বলেন, “এলডিসি উত্তরণের পর স্থানীয় শিল্প, বিশেষ করে প্লাস্টিক খাতের সুরক্ষা জরুরি। নয়তো টিকতে পারব না। প্লাস্টিক এখন অত্যাবশ্যকীয়। আগে একটি পাউরুটি একদিনে নষ্ট হত, এখন প্লাস্টিক প্যাকেজিংয়ে পাঁচ দিন পর্যন্ত থাকে। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে প্লাস্টিক প্যাকেজিং অপরিহার্য। এক খাতের সঙ্গে প্রায় ৩০টি উপখাত জড়িত। বাজার প্রায় ৫০–৬০ হাজার কোটি টাকার।” সেমিনারে প্লাস্টিক খাতের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করেন উদ্যোক্তা ও ব্যবসায়ীরা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.