Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » উদ্বোধনের পরই তেল পাইপলাইনের প্রথম চালানে বড় ঘাটতি
    অর্থনীতি

    উদ্বোধনের পরই তেল পাইপলাইনের প্রথম চালানে বড় ঘাটতি

    হাসিব উজ জামানআগস্ট 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    তেল
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল পরিবহনের নতুন পাইপলাইন উদ্বোধনের পর প্রথম চালানেই ধরা পড়েছে বড় ধরনের ঘাটতি। কুমিল্লা ডিপোর দুটি ট্যাংকে পানি ঢুকে পড়ায় প্রায় ৩৩ হাজার ৯৫৪ লিটার ডিজেল মিলছে না বলে জানা গেছে। এ ঘটনায় জ্বালানি খাতে শুরু হয়েছে ব্যাপক আলোচনার ঝড়।

    যমুনা অয়েল কোম্পানির কর্মকর্তারা প্রাথমিকভাবে বলছেন, পাম্পিংয়ের সময় পাইপলাইনে আগে থেকেই পানি থেকে থাকতে পারে। সেই পানি কুমিল্লার ট্যাংকে গিয়ে মিশে যাওয়ায় ডিজেলের ঘাটতি দেখা দিয়েছে। কুমিল্লা ডিপো থেকে যমুনা অয়েলের প্রধান কার্যালয়ে পাঠানো এক প্রতিবেদনে ঘাটতির বিষয়টি স্বীকারও করা হয়েছে। ৩০ জুলাই স্বাক্ষরিত ওই প্রতিবেদনে ডিপো ইনচার্জ মো. উজায়ের আহামেদ এ তথ্য জানান।

    এরই মধ্যে কুমিল্লা ডিপোর দুই ট্যাংকে পানি ঢোকার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রকল্প পরিচালকের দপ্তর। ১৬ জুলাই গঠিত এই কমিটিকে ২৫ জুলাইয়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে এখনো সে প্রতিবেদন জমা পড়েছে কি না, তা স্পষ্ট নয়।

    জানা যায়, গত ২৪ জুন পতেঙ্গা ডিপো থেকে পাইপলাইনে ডিজেল পাম্পিং শুরু হয়। ওই চালান পাঠানো হয় কুমিল্লার ১০৫ ও ১০৬ নম্বর ট্যাংকে এবং নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপোতে। তখনই কুমিল্লার দুটি ট্যাংকে পানির উপস্থিতি ধরা পড়ে। যমুনা অয়েলের অপারেশন বিভাগের ডিজিএম মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “যে পানি পাইপলাইনে ছিল, সেটিই কুমিল্লার ট্যাংকে গিয়ে জমেছে। ঘাটতিও সেই কারণেই।”

    গত ১৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন প্রকল্পের। আগে যেখানে চট্টগ্রাম থেকে তেল এনে ঢাকায় পৌঁছাতে দেড় শতাধিক কস্টাল ট্যাংকারে প্রায় ৪৮ ঘণ্টা লাগত, এখন তা মাত্র ১২ ঘণ্টায় নামিয়ে আনা সম্ভব হয়েছে। আবহাওয়ার ঝুঁকি বা নৌপথের জটিলতা থেকেও মুক্তি দেবে এই প্রকল্প।

    প্রকল্পের আওতায় ১৬ ইঞ্চি ব্যাসের মোট ২৪২ কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২৬০ থেকে ২৮০ মেট্রিক টন ডিজেল চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জের গোদনাইল ডিপোতে পৌঁছানোর কথা। এর সাথে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি—স্ক্যাডা টেলিকমিউনিকেশন, লিক ডিটেকশন সিস্টেম এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল।

    বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) হিসাব বলছে, বছরে ৫০ লাখ টন জ্বালানি সরবরাহের সক্ষমতা অর্জন করবে এই পাইপলাইন। এতে নৌপথে পরিবহনের বিপুল খরচ কমবে, সিস্টেম লস হ্রাস পাবে এবং পরিবেশবান্ধব নিরাপদ পরিবহন নিশ্চিত হবে। প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্প থেকে প্রতিবছর ২২৬ কোটি টাকা সাশ্রয়ের আশা করা হচ্ছে।

    তবে উদ্বোধনের পরপরই প্রথম চালানে ঘাটতির ঘটনা প্রকল্প নিয়ে নানা প্রশ্ন তুলেছে। বিশেষ করে দীর্ঘমেয়াদি নিরাপত্তা, লিকেজ রোধ এবং ট্যাংকে পানি প্রবেশের মতো ঝুঁকি কিভাবে মোকাবিলা করা হবে—তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকেই।

    বিশ্লেষকদের মতে, পাইপলাইন প্রকল্প নিঃসন্দেহে জ্বালানি খাতের জন্য যুগান্তকারী উদ্যোগ। কিন্তু এর কার্যকারিতা নির্ভর করছে প্রতিটি ধাপে স্বচ্ছতা ও সঠিক ব্যবস্থাপনার ওপর। যদি প্রথম চালানেই এত বড় ঘাটতি দেখা দেয়, তবে ভবিষ্যতে আস্থার সংকট তৈরি হওয়া অস্বাভাবিক কিছু নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.