Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শুভাঢ্যা খাল উদ্ধার: জনস্বার্থ নাকি অর্থের অপচয়?
    অর্থনীতি

    শুভাঢ্যা খাল উদ্ধার: জনস্বার্থ নাকি অর্থের অপচয়?

    মনিরুজ্জামানআগস্ট 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জের মৃতপ্রায় শুভাঢ্যা খাল উদ্ধার তৎপরতার যেই উদ্বোধন  মঙ্গলবার হইয়াছে, উহাকে সর্বসাম্প্রতিক বলা হইলেও সর্বশেষ বলা যাইবে কিনা, সন্দেহ রহিয়াছে।

    আজ বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত এক দশকে একাধিকবার উদ্ধার ও পুনর্খননের উদ্যোগ গ্রহণ করা হইয়াছে এবং সংসদ সদস্য, মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীও এহেন খননকার্যের উদ্বোধন করিয়াছেন। কিন্তু খালটি উদ্ধার হয় নাই। বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর সংযোগস্থলরূপে পরিচিত খালটি যখন দখল ও দূষণে অস্তিত্ব হারাইতে বসিয়াছে, তখন এইবারের উদ্বোধন আমরা সতর্কতার সহিত স্বাগত জানাই। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা হয়তো অভিজ্ঞতা হইতেই বলিয়াছেন, এই খাল উদ্ধারকার্য দেখিবার ও স্মরণে রাখিবার মতো করিবে বাংলাদেশ সেনাবাহিনী। বলাবাহুল্য, পূর্বের বাস্তবতা আমলে লইয়াই শুভাঢ্যা খাল পুনরুদ্ধার তৎপরতা চালাইতে হইবে।

    অঙ্কের দিক হইতে এই প্রকল্পের জন্য গৃহীত তিন শতাধিক কোটি টাকা সামান্য নহে এবং পূর্বের ন্যায় জনগণের অর্থ যেন জলে না যায়, তজ্জন্য টেকসই ব্যবস্থাপনা জরুরি। বিশেষত, স্থানীয়রা অভিযোগ করিয়াছেন, ইতোপূর্বে খাল রক্ষায় অর্থের বৃহৎ অংশ কাগজ-কলমে ব্যয় দেখানো হইলেও মাঠ পর্যায়ে কিছুই হয়নি। খালের নাম ভাঙাইয়া বরাদ্দের অর্থ লুণ্ঠন কোনোভাবেই চলিতে পারে না। সেনাবাহিনীর তত্ত্বাবধানে খালটি পুনর্খনন ও সংস্কারকর্ম শুরু হইবার কারণে যেই স্বস্তি উপদেষ্টার বক্তব্যে আসিয়াছে, বাস্তব ক্ষেত্রে উহার প্রতিফলনই আমরা দেখিতে চাহিব।


    আমরা মনে করি, শুভাঢ্যা খাল বারংবার উদ্ধার করিবার অভিজ্ঞতা হইতেও শিক্ষণীয় রহিয়াছে। গত এক দশকে যতবার খালটির বর্জ্য অপসারণ ও খননকার্য চালানো হইয়াছে, ততবারই সেই সকল বর্জ্য খালপাড়েই রাখা হইয়াছিল। ফলত বৃষ্টির পানিতে সকল বর্জ্য ও মাটি পুনরায় খালে নামিয়াছে। খালটি পুনর্খনন, তৎসহিত দুই পাড় দখলমুক্ত, বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং স্থানীয়দের সচেতন করা জরুরি।

    ১৭ কিলোমিটার দীর্ঘ শুভাঢ্যা খাল দিয়া এককালে নৌকা চলিত। এই খাল যদ্রূপ কৃষিজমির পানির জোগান দিত, তদ্রূপ ইহার নানান জাতের মৎস্য আহরণ করিয়াও জেলেরা জীবিকা নির্বাহ করিত। খালটির উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টাও মুন্সীগঞ্জের সন্তানরূপে সিরাজদীখান হইতে শুভাঢ্যা খাল দিয়া নৌকায় ঢাকায় যাতায়াতের অভিজ্ঞতা বর্ণনা করিয়াছেন। তবে তিনি যথার্থই কেরানীগঞ্জের ভূমিদস্যুতার বিষয়টি উল্লেখ করিয়াছেন। শুভাঢ্যা খাল তখনই পুনরুদ্ধার হইতে পারে যখন দখলকারী ভূমিদস্যুদের উচ্ছেদ করিয়া যথাযথ শাস্তির ব্যবস্থা করা হইবে।

    আমরা দেখিয়াছি, অন্তর্বর্তী সরকারের সময়ে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামেও খাল উদ্ধার তৎপরতা শুরু হইয়াছে। রাজধানী ঢাকার বেদখল ও দূষণে নিমজ্জিত খাল পুনরুদ্ধার করিয়া চলতি বৎসর ১৯টি খালের ১২৫ কিলোমিটার নেটওয়ার্ক সচল করিবার লক্ষ্যমাত্রা লওয়া হইয়াছে। চট্টগ্রামেও জলাবদ্ধতা নিরসনে ২১ খাল খননের উদ্যোগ লওয়া হইয়াছে। সেইখানে রাজনৈতিক দলসমূহও খাল উদ্ধারে আগাইয়া আসিয়াছে, যাহার সুফল এই বৎসর চট্টগ্রামবাসী পাইয়াছে।

    আমরা বিশ্বাস করি, শুভাঢ্যা খালসহ সকল খাল উদ্ধার তৎপরতা টেকসই হইবে এবং মানুষ উহার সুফল পাইবে। শুভাঢ্যা খাল উদ্ধার প্রকল্পে খনন, তৎসহিত পাড় বাঁধাই, পদচারী পথ নির্মাণ এবং বর্জ্য ব্যবস্থাপনায় উদ্যোগ তৎপরতার মাধ্যমে ইহা স্পষ্ট, সরকার পরিকল্পিতভাবেই প্রকল্পটি গ্রহণ করিয়াছে।

    ২০২৬ সালের জুনের মধ্যে ইহা সমাপ্তকরণের লক্ষ্যমাত্রা অর্জনে সেই গতিতেই তৎপরতা চালাইতে হইবে। স্থানীয় প্রশাসনকেও তৎপর থাকিতে হইবে, যাহাতে দখলকারীরা কোনোক্রমেই অবকাশ না পায়। অপরাধীদের সহিত মূষিক-মার্জার ক্রীড়া যদ্রূপ চলিবে না, তদ্রূপ খাল উদ্ধারের নামে একই কুমিরছানা বারংবার প্রদর্শনের তৎপরতা কাম্য নহে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    বাংলাদেশ

    এলএনজিতে ৬ মাসে ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি, মুক্তির পথ খুঁজছে নবায়নযোগ্য জ্বালানিতে

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.