Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজউকের অনলাইন সেবা বন্ধে কোটি টাকা ক্ষতির মুখে আবাসন খাত
    অর্থনীতি

    রাজউকের অনলাইন সেবা বন্ধে কোটি টাকা ক্ষতির মুখে আবাসন খাত

    মনিরুজ্জামানআগস্ট 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার আবাসন খাত তিন মাস ধরে কার্যত অচল হয়ে পড়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ভবন নির্মাণ-সংক্রান্ত নকশা অনুমোদন এবং জমি ব্যবহার ছাড়পত্র দেওয়ার আবেদন গ্রহণ ও নিষ্পত্তি তিন মাস বন্ধ রাখায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই সময় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আটকে গেছে।

    রাজউক এসব আবেদন পরিচালনা করে ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেম (ইসিপিএস) সফটওয়্যারের মাধ্যমে। প্রতি বছর এই সফটওয়্যার রক্ষণাবেক্ষণে প্রায় পাঁচ কোটি টাকা খরচ হয়। কিন্তু গত ১৯ মে সিস্টেমে নিরাপত্তা ত্রুটি দেখা দেয়। এর ফলে অনলাইন কার্যক্রম স্থগিত করা হয়।

    রাজউকের একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে প্রায় সাড়ে চার হাজার নকশা অনুমোদনের আবেদন এবং পাঁচ শতাধিক ভূমি ব্যবহারের ছাড়পত্র আবেদন জমা আছে। ক্ষতি কমাতে ২১ আগস্ট থেকে অনলাইনে আংশিক কার্যক্রম শুরু করার কথা বলা হলেও রাজউকের নিজস্ব ব্যবস্থাপনায় সফটওয়্যারটি রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবল বা প্রযুক্তিগত সক্ষমতা নেই। রাজউক সূত্র জানায়, অনলাইনে আবেদন করলে সব নথি ঠিক থাকলে সাধারণত ৪৫ দিনের মধ্যে ভবন নির্মাণের অনুমোদন পাওয়া যায়। কিন্তু কোনো ত্রুটি থাকলে আরও ৩০ দিন লাগতে পারে। আবেদন প্রক্রিয়া বন্ধ থাকায় আবাসন খাত এখন স্থবির।

    রাজউকের চেয়ারমান মো. রিয়াজুল ইসলাম ২০ আগস্ট  বলেন, “ইসিপিএস সফটওয়্যার ত্রুটির কারণে সেবা বন্ধ থাকার ঘটনায় আমরা দুঃখিত। এখন আগের চেয়ে বেশি নিরাপত্তা নিশ্চিত করে অনুমোদন ও ছাড়পত্র প্রদানের কাজ শুরু করেছি।” তবে একাধিক কর্মকর্তা ও প্রযুক্তিবিশেষজ্ঞ জানিয়েছেন, সংবেদনশীল এই সিস্টেম চালাতে হলে ডেটাবেজ, সার্ভার নিরাপত্তা এবং সফটওয়্যার রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল থাকা আবশ্যক। রাজউকে এই সক্ষমতা নেই। ফলে ভবিষ্যতে আরও বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে। এক শীর্ষ আবাসন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ২২ আগস্ট নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নকশা অনুমোদন বন্ধ থাকায় আমাদের আটটি প্রকল্প আটকে আছে। প্রকল্পগুলোর আর্থিক মূল্য ৬০০ কোটি টাকার বেশি। এতে শুধু বেসরকারি খাত নয়, সরকারও রাজস্ব হারাচ্ছে।”

    অন্য একজন ডেভেলপার বলেন, একেকটি প্রকল্পে গড়ে ৫০ কোটি টাকা বিনিয়োগ থাকে। রাজউকের স্থবিরতার কারণে হাজার হাজার আবেদন আটকে থাকা মানে হাজার কোটি টাকার ক্ষতি। সেবা বন্ধ থাকায় নির্মাণসামগ্রীর চাহিদা কমে যায়, শ্রমিকেরা কাজ হারান এবং ডেভেলপারদের ব্যাংকঋণ ও প্রকল্প পরিকল্পনা বিপর্যস্ত হয়। এই অনিয়ম ও অব্যবস্থাপনার সুযোগ নিয়েই গত ১৯ মে মাত্র ১৭ মিনিটে মিরপুরের বাউনিয়া বাঁধ এলাকায় ১৫ তলা একটি ভবনের নকশা অনুমোদন পায়। এটি উচ্চতা সীমিত ও জলাভূমি এলাকায় অবস্থিত ছিল, পূর্বে অনুমোদন পাননি।

    রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রণ শাখা জানায়, ২০১৮ সালের জুলাই থেকে ২০২৫ সালের মে পর্যন্ত ৫৬ হাজার ৭২৯টি আবেদন জমা পড়ে এবং ৪২ হাজার ৭টি ভবনের অনুমোদন দেওয়া হয়। প্রতি মাসে প্রায় এক হাজার আবেদন জমা হয়। তবে রাজউক প্রতিষ্ঠার পর থেকে মোট অনুমোদনের সঠিক হিসাব এখনও দেওয়া সম্ভব হয়নি।

    ইসিপিএস সফটওয়্যার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ‘দোহাটেক’ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ২০২৪ সালের জুনে শেষ হয়। এরপর নতুন কোনো প্রতিষ্ঠান দায়িত্ব নেনি। রাজউকের নিজস্ব আইটি টিমও নেই। এই ঘাটতির সুযোগ নিয়েই গত ১৯ মে দ্রুত অনুমোদন হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। একইভাবে আরও তিনটি ভবনের অনুমোদন চেষ্টার পরে অনলাইন কার্যক্রম স্থগিত করা হয়। এর আগে ২০২৩ সালের ৬ ডিসেম্বরও রাজউকের সার্ভার থেকে ৩০ হাজার নথি গায়েব হয়েছিল।

    রাজউকের সিস্টেম অ্যানালিস্ট কাজী মোহাম্মদ মাহবুবুল হক জানান, “নিজস্ব ব্যবস্থাপনায় সিস্টেম চালু হয়েছে।” কিন্তু রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত কোনো উত্তর দেননি। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জ্যেষ্ঠ সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, “রাজউকের কারিগরি দুর্বলতার কারণে বেসরকারি আবাসন ব্যবসায়ীরা বড় ধরনের সংকটে পড়েছে। সাধারণ ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছে। নাগরিক ভোগান্তি বাড়ছে এবং সরকারও বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।”

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক বি এম মইনুল হোসেন বলেন, “বিপুল ব্যয়ে তৈরি সফটওয়্যার এক দিনের জন্যও তদারকির বাইরে রাখা উচিত হয়নি। সংবেদনশীল সফটওয়্যারের রক্ষণাবেক্ষণ গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। এতে জড়িত প্রত্যেককে জবাবদিহির আওতায় আনতে হবে।”

    রাজউক সূত্র জানায়, বিশ্বব্যাংকের ঋণে নেওয়া আরবান রেজিলিয়েন্স প্রকল্পের আওতায় ২০২৩ সালে ইসিপিএস চালু করা হয়েছিল। উদ্দেশ্য ছিল নকশা অনুমোদনে দুর্নীতি ও ভোগান্তি কমানো, স্বচ্ছতা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের আরটিআই প্রতিষ্ঠান এটি তৈরি করেছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.