Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশ-ভারত সীমান্তে অলাভজনক তিন স্থলবন্দর বন্ধ ঘোষণা
    অর্থনীতি

    বাংলাদেশ-ভারত সীমান্তে অলাভজনক তিন স্থলবন্দর বন্ধ ঘোষণা

    হাসিব উজ জামানUpdated:আগস্ট 29, 2025আগস্ট 28, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    স্থলবন্দর
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ-ভারত সীমান্তে দীর্ঘদিন ধরে অলাভজনক অবস্থায় থাকা তিনটি স্থলবন্দর আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে উপদেষ্টা পরিষদ। এর পাশাপাশি আরেকটি স্থলবন্দরের কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৪০তম বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানায়।

    বিজ্ঞপ্তি অনুযায়ী, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে থাকা চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

    নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন স্থলবন্দর সরেজমিন পরিদর্শন করেন। তিনি পূর্ববর্তী সরকারের আমলে নির্মিত অলাভজনক ও কার্যক্রমহীন বন্দরগুলোর কার্যকারিতা যাচাইয়ের জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দেন।

    এরপর ৬ নভেম্বর নৌপরিবহন মন্ত্রণালয় একটি ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে। এতে নৌপরিবহন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিল। কমিটি আটটি স্থলবন্দর পরিদর্শন করে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেয়।

    বাংলাদেশের স্থলবন্দরগুলো মূলত প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে গড়ে তোলা হয়েছিল। তবে অনেক বন্দরই পর্যাপ্ত বাণিজ্যিক কার্যক্রম না থাকায় অলাভজনক হয়ে দাঁড়িয়েছে। এতে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের পাশাপাশি স্থানীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যও ব্যাহত হয়।

    এখন দেখা যাচ্ছে, সরকার অলাভজনক ও কার্যক্রমহীন স্থলবন্দরগুলো বন্ধ করে কার্যকর ও সম্ভাবনাময় বন্দরের প্রতি মনোযোগী হতে চাইছে। অর্থনৈতিক বাস্তবতায় এটি যৌক্তিক পদক্ষেপ হলেও সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীদের ওপর এর প্রভাব নিয়েও প্রশ্ন উঠছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.