Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » টিআইএন থাকা সত্ত্বেও রিটার্ন না দিলে সরেজমিন তদন্ত
    অর্থনীতি

    টিআইএন থাকা সত্ত্বেও রিটার্ন না দিলে সরেজমিন তদন্ত

    মনিরুজ্জামানআগস্ট 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) থাকা সত্ত্বেও যারা আয়কর রিটার্ন দাখিল করেন না, তাদের বিরুদ্ধে সরেজমিনে তদন্ত চালিয়ে আইন অনুযায়ী কর আদায়ের নির্দেশ দিয়েছেন। তিনি গত বৃহস্পতিবার কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসের রাজস্ব আহরণ অগ্রগতি ও পর্যালোচনা সভায় এ নির্দেশ দেন।

    গতকাল শুক্রবার এনবিআরের জনসংযোগ দপ্তর এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান। চেয়ারম্যান বলেন, টিআইএন থাকা সত্ত্বেও যারা রিটার্ন দাখিল করেন না, তাদের সবাইকে নোটিশ দিয়ে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করতে হবে। পাশাপাশি তাদের আয়, ব্যয় ও সম্পদের তথ্য সরেজমিনে যাচাই করে আইন অনুযায়ী কর আরোপ ও আদায়ের সব কার্যক্রম গ্রহণ করতে হবে। এসব তথ্য প্রতি মাসের রাজস্ব সভায় উপস্থাপন করতে হবে।

    সভায় তিনি কাস্টমস ও ভ্যাট অনুবিভাগকে নির্দেশ দেন, ট্রেড ফ্যাসিলিটেশন নিশ্চিত করে বিদ্যমান আইন প্রয়োগের মাধ্যমে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে হবে। সন্দেহভাজন ক্ষেত্রে অতীত রেকর্ডের ভিত্তিতে রাজস্ব ঝুঁকি বিবেচনায় নিয়ে পদক্ষেপ গ্রহণের কথাও উল্লেখ করেন। তিনি সৎ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত না করার ওপর জোর দেন।

    চেয়ারম্যান আরো বলেন, নিয়মমাফিক কর দিচ্ছেন এমন করদাতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা যাবে না। যারা ভ্যাট দেন না বা ফাঁকি দেন, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ভ্যাট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলেও যারা নিবন্ধন করাননি, তাদের দ্রুত নিবন্ধনের নির্দেশ দেন তিনি।

    বন্ড সুবিধার অপব্যবহার রোধেও চেয়ারম্যান কঠোর নির্দেশনা দেন। অনলাইনে বন্ড কার্যক্রম বাধ্যতামূলক করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেবা না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হবে। বাজারে বন্ড সুবিধার আওতাভুক্ত পণ্য বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট আমদানিকারকের লাইসেন্স তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে।

    আয়কর অনুবিভাগের কার্যক্রমে চেয়ারম্যান করদাতাদের সুবিধার্থে কমিশনারেটে কল সেন্টার ও ই-রিটার্ন সহায়তার জন্য পর্যাপ্ত জনবল নিয়োগের নির্দেশ দেন। তিনি eTIN ও eTDS সিস্টেমের মধ্যে দ্রুত সংযোগ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বকেয়া কর আদায়, অডিট মামলার দ্রুত নিষ্পত্তি ও কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দেন। সভায় কাস্টমস, ভ্যাট ও আয়কর অনুবিভাগের সব কমিশনার এবং এনবিআরের সদস্যরা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.