Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকার বাজেট, সেবা কি যথাযথ?
    অর্থনীতি

    স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকার বাজেট, সেবা কি যথাযথ?

    মনিরুজ্জামানআগস্ট 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ স্বাধীনতার পর স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে। শিশু ও মাতৃমৃত্যুর হার কমেছে, আয়ুষ্কাল বেড়ে ৭২ বছরের বেশি। টিকাদান কর্মসূচি প্রায় শতভাগ বাস্তবায়িত হয়েছে। কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবায় বড়সংখ্যক দক্ষ জনবল গড়ে উঠেছে। সবকিছু সীমিত সম্পদে সম্ভব হয়েছে।

    তবু চ্যালেঞ্জ কম নয়। দেশের বড় অংশ এখনও মৌলিক স্বাস্থ্যসেবা ও প্রবেশাধিকারে বঞ্চিত। উপজেলা পর্যায়ে স্বাস্থ্য অবকাঠামো থাকলেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধের ঘাটতি প্রকট। অব্যবস্থাপনা ও অদক্ষতা সেবার মানকে প্রভাবিত করছে। সরকারি বিনিয়োগ সীমিত হওয়ায় বেসরকারি স্বাস্থ্য খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সামগ্রিকভাবে স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয় ও বিনিয়োগের দিক থেকে বাংলাদেশ এখনো এশিয়ার স্বল্প ব্যয়ের দেশের মধ্যে অন্যতম। সরকারের মোট পরিচালন ব্যয়ের মাত্র ৩ শতাংশের কিছু বেশি বরাদ্দ স্বাস্থ্য খাতে হয়। তবু অদক্ষতা, কর্মহীনতা, দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে কাঙ্ক্ষিত সেবা এখনও পৌঁছায় না।

    ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্য খাতে পরিচালন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয় ১৯ হাজার ৯৭৩ কোটি টাকা। তবে প্রকৃত ব্যয় হয় ১৩ হাজার ৬০৩ কোটি টাকা, যা সরকারের মোট পরিচালন ব্যয়ের মাত্র ৩.৪ শতাংশ। এর আগের অর্থবছরে বরাদ্দ ছিল ১৮ হাজার ৪৪৬ কোটি টাকা, প্রকৃত ব্যয় হয়েছিল ১৫ হাজার ১৭৩ কোটি টাকা, মোট পরিচালন ব্যয়ের ৩.৭ শতাংশ।

    এশিয়ার দেশগুলোয় স্বাস্থ্য খাতে সরকারের পরিচালন ব্যয়ের হার যে দেশগুলোতে কম, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। দক্ষিণ এশিয়ায়ও এটি সর্বনিম্ন। এর ফলে স্বাস্থ্য খাতে জনবল সংকট, চিকিৎসাসামগ্রীর ঘাটতি এবং সেবার মানহীনতা প্রভাবিত হচ্ছে। রাষ্ট্রায়ত্ত হেলথ ইকোনমিক্স ইউনিট (এইচইউ) ২০২৩ সালের জুলাইয়ে একটি পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেছে। ‘রিভিউ অব বাংলাদেশ হেলথ কেয়ার ফাইন্যান্স স্ট্র্যাটেজি ২০১২-৩২’ শীর্ষক এই প্রতিবেদনের তৈরিতে সহযোগিতা করেছে সুইডেন, যুক্তরাজ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

    প্রতিবেদনে দেখা গেছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি অর্থায়নের পরিমাণ দক্ষিণ এশিয়ার অন্য দেশের তুলনায় সর্বনিম্ন। ২০১৯ সালের হিসাব অনুযায়ী স্বাস্থ্যসেবার মোট ব্যয়ে সরকারি অংশগ্রহণ মাত্র ৩ শতাংশ। এ হার এতটাই কম যে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের চেয়েও নিচে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সরকারি অর্থায়নে স্বাস্থ্য খাতে শীর্ষে আছে মালদ্বীপ। সেখানে সরকারি অংশগ্রহণ ১৯.১৫ শতাংশ। দ্বিতীয় স্থানে ভুটান (১০.৪১%) এবং তৃতীয় স্থানে শ্রীলংকা (৯.২৫%) রয়েছে।

    বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে, বাংলাদেশে স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়ের পরিমাণ বিশ্বের মধ্যে সর্বনিম্ন। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্বাস্থ্য খাতে সরকারি ব্যয় মোট সরকারের মাত্র ১.১৯ শতাংশ। দক্ষিণ এশিয়ার দেশগুলো ২০২২ সালে গড়ে ৪.৫৯ শতাংশ ব্যয় করে। স্বল্পোন্নত দেশগুলোতে ২০২০ সালে এ হার গড়ে ৫.৫৫ শতাংশ। ঋণের বোঝায় জর্জরিত গরিব দেশগুলো মোট সরকারি ব্যয়ের ৭ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দ রাখে।

    জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বহু মানুষ চিকিৎসা নিলেও সেবা সন্তোষজনক নয়। ঢাকার এবং চট্টগ্রামের কয়েকটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ছাড়া মানুষ বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের দিকে ঝুঁকছে। কিন্তু সেখানে সেবার মান নিয়েও প্রশ্ন রয়েছে। রোগ নির্ণয় ভুল, স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টে ত্রুটি, রোগীকে পর্যাপ্ত সময় না দেওয়া এবং দায়িত্বে অবহেলা অহরহ দেখা যাচ্ছে। অতিমাত্রায় বাণিজ্যিক মনোভাব, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব সাধারণ মানুষের আস্থা কমাচ্ছে। এজন্য সামর্থ্যবানরা সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার মতো উন্নত দেশে চিকিৎসা নিতে যাচ্ছে। চিকিৎসাসেবায় জনগণের আস্থা বাড়াতে প্রয়োজন দক্ষ জনবল। পাশাপাশি গবেষণা, প্রযুক্তিগত উন্নয়ন এবং কার্যকর পরিকল্পনা গুরুত্বপূর্ণ। এই সব ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা ও যথাযথ অর্থ বরাদ্দ দেওয়া জরুরি।

    বাংলাদেশে স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় সংকট হলো প্রয়োজনীয় জনবল। বিশেষ করে ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান পদে সরকারি বিপুলসংখ্যক পদ শূন্য। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের কারণে পরিপূর্ণ চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ লেনিন চৌধুরী  বলেন, “বাংলাদেশে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য কোনো পূর্ণাঙ্গ পরিকল্পনা নেই। পরিকল্পনার অভাবে বাজেট বরাদ্দ ঠিকমতো দেওয়া হয় না। বরাদ্দ থাকলেও তা কাজে লাগানোর কাঠামো নেই। দেশের বিগত এক বছরে জিডিপির ১ শতাংশের কম অর্থ স্বাস্থ্য খাতে বরাদ্দ হয়েছে। পরিকল্পনা ও সমন্বয়হীনতার কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে। এই অর্থ কার্যকরভাবে ব্যবহার করার জন্য পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নের সামর্থ্য তৈরি করা প্রয়োজন। সব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে ধাপে ধাপে পরিপূর্ণ পরিকল্পনা তৈরি করা হোক।”

    স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিন অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত দেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯। ১৭ কোটি ১০ লাখ জনসংখ্যা বিবেচনায় প্রতি হাজার মানুষের জন্য চিকিৎসক রয়েছেন মাত্র ০.৮৩ জন। দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের তুলনায় এ অনুপাত অনেক পিছিয়ে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন জনবল সংকট। স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার জন্য ৩ লাখ ১০ হাজার ৫০০ নার্স থাকা প্রয়োজন, কিন্তু বর্তমানে আছে মাত্র ৫৬ হাজার ৭৩৪ জন। অর্থাৎ চাহিদার মাত্র ২৮ শতাংশ নার্সই কর্মরত। সরকার যে বাজেট দিয়েছে, তার ওপর স্বাস্থ্য অধিদপ্তরের আপত্তি নেই। তবে কর্মকর্তারা জানান, পুরো বরাদ্দ কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

    স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেন, “স্বাস্থ্য খাতে আমরা কতটুকু বাজেট ব্যয় করতে পেরেছি, তার ওপর নির্ভর করে পরবর্তী বছরের বরাদ্দ। আমরা সব সময় বরাদ্দের পুরো অংশ ব্যবহার করতে পারি না। আমাদের বার্ষিক পরিকল্পনা থাকে। যদি এটি জুলাইয়ের মধ্যে তৈরি হয়, ক্রয় প্রক্রিয়া দ্রুত শুরু করা যায়। তবে বিলম্ব হলে বাজেট ব্যবহার হয় না এবং অর্থ ফেরত যায়। বাজেট ব্যয়ের সক্ষমতা একটি বড় বিষয়।” জনবল সংকট কমানোর জন্য স্পেশাল বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রম চলছে। এর মধ্যে ২ হাজার ৭০০ এমবিবিএস চিকিৎসক এবং ৩০০ ডেন্টাল সার্জন নিয়োগ করা হবে। এই নিয়োগ সম্পন্ন হলে উপজেলা পর্যায়ে চিকিৎসক সংকট কমবে। পাশাপাশি ৩ হাজার ৫১২ নার্স নিয়োগের প্রক্রিয়াও চলছে।

    বাংলাদেশের স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়ন এখনো অনেক চ্যালেঞ্জের মুখে। রোগীর পর্যাপ্ত সেবা, প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় এবং অন্যান্য অবকাঠামোগত সমস্যার কারণে স্বাস্থ্যসেবা পুরোপুরি কার্যকর হচ্ছে না। স্বাস্থ্য অর্থনীতিবিদরা এই খাতের সংস্কার ও উন্নয়নে বাজেট বাড়ানোর ওপর জোর দিচ্ছেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, “স্বাস্থ্য খাতে প্রতি বছর যে পরিমাণ অর্থ বরাদ্দ দরকার, তার মাত্র এক-তৃতীয়াংশই দেওয়া হয়। বরাদ্দের পুরো অংশও কার্যকরভাবে ব্যবহার হয় না। শুধু বাজেট বাড়ালেই খাতের উন্নয়ন সম্ভব নয়। সঠিক পরিকল্পনা ছাড়া বাজেটের সঠিক ব্যবহার সম্ভব নয়।”

    দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্য খাত কর্মী সংকটে ভুগছে। হাসপাতালগুলোর প্রায় অর্ধেক কর্মী অনুপস্থিত থাকে। সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোয় চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতি কাটাতে সরকার বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়েছে। তবে নিয়ন্ত্রক সংস্থা প্রয়োজনীয় জনবল না থাকায় যথাযথ তদারকি করতে পারছে না। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর স্বাস্থ্য খাতের সংস্কারের জোরালো উদ্যোগ নেয়। গঠন করা হয় স্বাস্থ্য সংস্কার কমিশন। কমিশন সুপারিশে জাতীয় বাজেটের কমপক্ষে ১৫ শতাংশ বরাদ্দ স্বাস্থ্য খাতে থাকা উচিত বলে উল্লেখ করে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.