Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বেসরকারি ড্রাই ডক খুলেছে কর্ণফুলী টানেলের লাভের পথ
    অর্থনীতি

    বেসরকারি ড্রাই ডক খুলেছে কর্ণফুলী টানেলের লাভের পথ

    মনিরুজ্জামানআগস্ট 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল ২০২৩ সালের অক্টোবর মাসে চালু হয়। তবে প্রথম দিকে পর্যাপ্ত যানবাহন চলাচলের অভাবে টানেলের দৈনিক টোল আয় ছিল মাত্র এক-চতুর্থাংশ। সম্প্রতি কর্ণফুলী নদীর অন্য প্রান্তে স্থাপিত একটি বেসরকারি ড্রাই ডকের কারণে টানেলটি লোকসান এড়িয়ে লাভের সম্ভাবনা দেখছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

    বিবিএ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে কর্ণফুলী নদীর অন্য প্রান্তে আনোয়ারা উপজেলায় বেসরকারি পর্যায়ে একটি ড্রাই ডক স্থাপন করা হয়। কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকোনমিক জোনের জেটিগুলোতে বেসরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন পণ্য খালাস শুরু করেছে। এসব পণ্য এখন কর্ণফুলী টানেল হয়ে সরাসরি দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে। এর ফলে টানেলের আয় কয়েক মাসে দৈনিক গড়ে ৪-৫ লাখ টাকা বেড়ে গেছে। ড্রাই ডকে ছয়টি জেটি থাকলেও বর্তমানে দুটি চালু। বাকি চারটি জেটি চালু হলে টানেলের দৈনিক আয় লোকসান ছাড়িয়ে লাভের দিকে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

    চীনা ঋণ ও বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। শুরুতে প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ৮ হাজার ৪৪৭ কোটি টাকা। পরে তা বৃদ্ধি পেয়ে ১০ হাজার ৬৮৯ কোটি টাকা হয়। এর মধ্যে ৬ হাজার ৭০ কোটি টাকা চীনা এক্সিম ব্যাংকের ঋণ। প্রথমে প্রতিদিন ২৫ হাজারের বেশি যানবাহন চলাচলের প্রাক্কলন থাকলেও প্রকৃত সংখ্যা চার হাজারেরও কম ছিল। ফলে টানেল কর্তৃপক্ষ প্রতিদিন লোকসান হতো।

    মাসিক প্রতিবেদন অনুযায়ী, মার্চে মোট ৯২ হাজার ৪৯৫টি যানবাহন চলাচল করে। এর বিপরীতে আয় হয় ২ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার ২০০ টাকা। পরের মাস থেকে যানবাহন চলাচল ও টোল আদায় বেড়ে যায়। এপ্রিলে ১ লাখ ২০ হাজার ৬৫২ যানবাহনের বিপরীতে আয় ৩ কোটি ৬০ লাখ ৪৭ হাজার ৫০ টাকা, মে মাসে ১ লাখ ৭ হাজার ৩৬৯ যানবাহনের বিপরীতে ৩ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৫৫০ টাকা, জুনে ১ লাখ ২৭ হাজার ৪২১ যানবাহনের বিপরীতে ৪ কোটি ৪৯ লাখ ৩২ হাজার ৬০০ টাকা, জুলাইয়ে ১ লাখ ১৫ হাজার ১১৪ যানবাহনের বিপরীতে ৩ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ৩৫০ টাকা এবং আগস্টে ১ লাখ ৯৮১ যানবাহনের বিপরীতে ৩ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৫০ টাকা টোল আদায় হয়েছে। প্রতি মাসে যানবাহন ও ভারী যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় টোল আয় আরও বাড়ার আশা করছে টানেল কর্তৃপক্ষ।

    বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত কর্ণফুলী ড্রাই ডকে একসঙ্গে আটটি বড় জাহাজ ভিড়তে পারবে। চট্টগ্রাম বন্দরে ১০ মিটার ড্রাফটের নিচের জাহাজগুলো ভিড়তে পারে, কিন্তু বেসরকারি জেটিতে ১১ মিটারের বেশি ড্রাফটের জাহাজ ভিড়তে পারবে। ছোট জাহাজে ১২০০-১৫০০ কনটেইনার খালাস করা যায়, কিন্তু এখানে চার থেকে সাড়ে চার হাজার কনটেইনার পর্যন্ত নেওয়া যাবে। ফলে আমদানি ব্যয় অনেকাংশে কমবে। ড্রাই ডকে দৈনিক ৬ হাজার টন ও মাসে ১ লাখ ৮০ হাজার টন পণ্য খালাস করা সম্ভব। টানেল কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসের পর তা শহরের ভেতর দিয়ে সারা দেশে পাঠানো হয়। কিন্তু কর্ণফুলী ড্রাই ডকে খালাস করলে পণ্য সরাসরি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলে যাবে। ফলে যানজট এড়িয়ে দ্রুত পণ্য সরবরাহ সম্ভব হবে।

    কর্ণফুলী টানেল কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘ড্রাই ডকে খালাস শুরু হওয়ায় টানেলে যানবাহনের চাপ বেড়ে গেছে। আগের তুলনায় দৈনিক ৪-৫ লাখ টাকা বেশি আয় হচ্ছে। বাকি চার জেটি চালু হলে টানেল অচিরেই লাভের ধারায় ফিরবে।’ মে মাসে সেতু কর্তৃপক্ষ চট্টগ্রাম বন্দরের সঙ্গে বেসরকারি ড্রাই ডকের কার্যক্রম বাড়ানোর জন্য চিঠি পাঠায়। আগস্টের প্রথম সপ্তাহে আরও তাগাদা দেওয়ার চিঠি পাঠানো হয়।

    আগে টানেল পরিচালনায় দৈনিক ব্যয় ছিল ৩৭ লাখ টাকা। যানবাহন কম থাকায় আয় হত মাত্র ৯-১০ লাখ টাকা। অর্থাৎ দৈনিক লোকসান হতো ২৬-২৭ লাখ টাকা। ড্রাই ডকে পণ্য খালাস শুরু হওয়ার পর যানবাহনের সংখ্যা বেড়ে যাওয়ায় টোল আয় বেড়ে ১৪-১৫ লাখ টাকায় দাঁড়িয়েছে।

    কর্ণফুলী ড্রাই ডক স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রশিদ বলেন, ‘চলতি বছর শতাধিক জাহাজ আমাদের দুটি জেটিতে পণ্য খালাস করেছে। বিএসআরএম, আবুল খায়ের গ্রুপসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান পণ্য খালাস করতে চায়। আমরা বন্দরের সঙ্গে চুক্তি নিয়ে দ্রুত কার্যক্রম বাড়ানোর চেষ্টা করছি।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.