Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ভোমরা বন্দরে হলুদের আমদানি কমেছে এক-তৃতীয়াংশ
    অর্থনীতি

    ভোমরা বন্দরে হলুদের আমদানি কমেছে এক-তৃতীয়াংশ

    মনিরুজ্জামানআগস্ট 30, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে মাত্র ১ হাজার ২৩৫ টন। এটির আমদানি মূল্য দাঁড়িয়েছে ২০ কোটি ২৩ লাখ টাকা।

    তুলনায় গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে শুকনা হলুদ আমদানি হয়েছিল ৩ হাজার ৬১৯ টন, যার মূল্য ছিল ৭৪ কোটি ৪৩ লাখ টাকা। হিসাব অনুযায়ী চলতি বছরের প্রথম মাসে হলুদের আমদানি কমেছে ২ হাজার ৩৮৪ টন। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, দেশীয় বাজারে চাহিদা কমায় আমদানি হ্রাস পেয়েছে। তবে বন্দরে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারে গুড়া হলুদের দাম স্থিতিশীল রয়েছে।

    আজ শনিবার সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের খুচরা মসলাজাত পণ্য বিক্রয় প্রতিষ্ঠান মেসার্স সরদার স্টোরে গুড়া হলুদ বিক্রি হয়েছে প্রতি কেজি ২৬০ থেকে ২৭০ টাকায়। প্রতিষ্ঠানটির স্বত্তাধিকারী আব্দুল হাকিম জানান, গত দেড় থেকে দুই মাস ধরে এই দামই বজায় রয়েছে। তিনি আরও বলেন, শুধু গুড়া হলুদ নয়, জিরা, রসুন ও শুকনা মরিচের দামও বাজারে স্থিতিশীল।

    ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখার তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাইয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ১ হাজার ২৩৫ টন, যার মূল্য ২০ কোটি ২৩ লাখ টাকা। যেখানে আগের অর্থবছরের একই সময়ে আমদানি হয়েছিল ৩ হাজার ৬১৯ টন, মূল্য ৭৪ কোটি ৪৩ লাখ টাকা।

    ভোমরা স্থলবন্দরের মসলাপণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টাপ্রাইজের স্বত্তাধিকারী মো. আবু হাসান বলেন, ‘স্থানীয় বাজারে চাহিদা কম থাকায় আমদানি হ্রাস পেয়েছে।’ সাতক্ষীরার জেলা কৃষি বিপণন কর্মকর্তা এস.এম আব্দুল্লাহ জানান, ‘স্থলবন্দর দিয়ে আমদানি কমলেও সাতক্ষীরার মসলাবাজারে গুড়া হলুদের দাম সহনশীল পর্যায়ে রয়েছে।’

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.