Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থনৈতিক স্থিতিশীলতা কি সত্যিই মানুষের জীবনে প্রতিফলিত হচ্ছে?
    অর্থনীতি

    অর্থনৈতিক স্থিতিশীলতা কি সত্যিই মানুষের জীবনে প্রতিফলিত হচ্ছে?

    মনিরুজ্জামানUpdated:আগস্ট 31, 2025আগস্ট 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ইনফোগ্রাফিক: সিটিজেনস ভয়েস
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অন্তর্বর্তী সরকারের সময় দেশের অর্থনীতিতে যে সংস্কারের অঙ্গীকার করা হয়েছিল, তার মধ্যে ব্যাংকিং খাতে কিছু দৃশ্যমান ফল এসেছে। ডলারের বিনিময় হার স্থিতিশীল রয়েছে। রিজার্ভ বেড়েছে এবং বাংলাদেশ ব্যাংককে বাজারে ডলার বিক্রি করতে হয়নি। ব্যাংকিং খাতে নানা অনিয়ম দূর করার উদ্যোগও শুরু হয়েছে।

    দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হয়ে গেছে। প্রধান কারণ হলো বিনিয়োগের প্রবাহ কমে যাওয়া। বিনিয়োগ কম থাকায় নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। নতুন কারখানা বা প্রকল্প না এলে চাকরির বাজার স্থিতিশীল থাকে না। বিদ্যমান প্রতিষ্ঠানগুলো খরচ কমাতে গেলে ছাঁটাইয়ের ঝুঁকি বাড়ে। ফলে সাধারণ মানুষের আয়ের উৎস সংকুচিত হচ্ছে। শেয়ারবাজারের কিছু কোম্পানি গত বছরের জন্য লভ্যাংশও দিতে পারেনি। এই প্রবণতা দীর্ঘমেয়াদে বজায় থাকলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আয় বৃদ্ধির সম্ভাবনা কমে যাবে।

    দেশের অর্থনীতিতে সাম্প্রতিক সময়ে কিছু ইতিবাচক দিক লক্ষ্য করা গেছে। ডলারের বাজারে স্থিতিশীলতা আসায় আমদানি ব্যয় নিয়ন্ত্রণে এসেছে। ফলে ওষুধ, কাঁচামাল ও জ্বালানির সরবরাহে তুলনামূলক স্বস্তি দেখা দিয়েছে। মূল্যস্ফীতিও কমেছে, যদিও বাস্তবতা সম্পূর্ণ সরলরৈখিক নয়। এই সব পরিবর্তন মূলত ব্যবস্থাপনাগত; অর্থনীতিতে যে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এখনও দৃশ্যমান হয়নি।

    অর্থনৈতিক বিশ্লেষকের দৃষ্টিকোণ থেকে, জন মেনার্ড কেইনসের তত্ত্ব অনুযায়ী বিনিয়োগই প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের প্রধান চালিকা শক্তি। ব্যবসায়ীরা আস্থাহীন হয়ে বিনিয়োগ কমালে তার মাল্টিপ্লায়ার ইফেক্ট পুরো অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলে। বিনিয়োগ কম থাকা মানে কম উৎপাদন, কম কর্মসংস্থান এবং ভোগব্যয়ের সংকোচন। এর প্রভাব শেয়ারবাজারেও দেখা যাচ্ছে; অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী লভ্যাংশ থেকে বঞ্চিত হচ্ছেন। শ্রমবাজারেও অবস্থা করুণ। গত এপ্রিলে বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, দুর্বল আইনশৃঙ্খলা, ব্যবসায়িক পরিবেশের অবনতি ও কর্মসংস্থানের অভাবের কারণে অনেক মানুষ শ্রমবাজার থেকে সরে যাচ্ছেন। ফলে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার কমে গেছে।

    চলতি বছর দেশে দারিদ্র্য বাড়বে বলে জানিয়েছে বিশ্ব ব্যাংক।

    ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধি বন্ধ হয়ে গেছে। সেই সঙ্গে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বিপুলসংখ্যক মানুষ কাজ হারিয়েছেন। গাজীপুরে কারখানা বন্ধের প্রভাব সরাসরি দেখা গেছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, বহু শ্রমিক বেকার হয়ে পড়েছেন এবং জীবিকা নির্বাহের জন্য এখন তারা সবজি বিক্রি করছেন।

    অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগ ও শিল্প উৎপাদন কমে যাওয়ায় কর্মসংস্থানের সুযোগও সীমিত হচ্ছে। নতুন প্রকল্প না আসায় পরিস্থিতি আরও অবনতির মুখে পড়ছে। ফলে সাধারণ মানুষের আয়ের উৎস সংকুচিত হচ্ছে এবং দারিদ্র্য বাড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।

    দারিদ্র্য ও কর্মসংস্থান:

    সম্প্রতি পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দেশের বড় একটি অংশ পূর্ণাঙ্গ কর্মসংস্থানে যুক্ত নয়। কর্মজীবীর প্রায় চারজনের মধ্যে একজন, অর্থাৎ ৩৮ শতাংশ, পূর্ণ সময় (সপ্তাহে ৪০ ঘণ্টা) কাজ পাচ্ছেন না। তাঁরা আন্ডারএমপ্লয়েড বা ছদ্মবেকার হিসেবে গণ্য হচ্ছেন।

    একই সঙ্গে তিন বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এই সময়ের মধ্যে ধারাবাহিকভাবে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতির চেয়ে কম ছিল। ২০২২ সালের এপ্রিল থেকে শুরু করে ধারাবাহিকভাবে মানুষদের ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মূল্যস্ফীতি কমতে শুরু করলে ব্যবধান কিছুটা হ্রাস পায়।

    এসব কারণের সম্মিলিত প্রভাব দারিদ্র্য বৃদ্ধিতে পরিণত হচ্ছে। বিশ্বব্যাংকের শঙ্কা অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে আরও ৩০ লাখ মানুষ ‘অতিদরিদ্র’ হবে। অতিদারিদ্র্যের হার বেড়ে দাঁড়াবে ৯ দশমিক ৩ শতাংশ। তুলনায় ২০২৪ সালে এই হার ছিল ৭ দশমিক ৭ শতাংশ। পিপিআরসির হিসাবে, গত মে মাসে দেশের দারিদ্র্যের হার দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে। ২০২২ সালের সরকারি তথ্য (পরিসংখ্যান ব্যুরোর খানা আয়–ব্যয় জরিপ) অনুযায়ী তখন দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।

    প্রবৃদ্ধি কমে গেলে: কর্মসংস্থান ও আয়ের সংকট:

    ২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৪ শতাংশের নিচে নেমে এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাময়িক তথ্যমতে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি ৩ দশমিক ৯৭ শতাংশ। কোভিডের বিশেষ পরিস্থিতি বাদ দিলে গত দুই দশকের মধ্যে এত কম প্রবৃদ্ধি আর কোনো বছরে হয়নি। ২০১৯–২০ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৫১ শতাংশ।

    অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, প্রবৃদ্ধি অর্থনীতির প্রাণশক্তি। অর্থনীতি দ্রুত বৃদ্ধি পেলে নতুন কারখানা গড়ে ওঠে, ব্যবসার পরিধি বাড়ে এবং কর্মসংস্থান সৃষ্টি হয়। মানুষ চাকরি পায়, বেতন ও মজুরি বাড়ে। পরিবারের হাতে অতিরিক্ত অর্থ আসলে তারা বেশি পণ্য ও সেবা কিনতে পারে, সন্তানদের শিক্ষায় ব্যয় করতে পারে এবং চিকিৎসায় খরচ করতে পারে। এতে অর্থনীতিতে একটি ইতিবাচক চক্র তৈরি হয় এবং উন্নয়ন টেকসই হয়। কিন্তু প্রবৃদ্ধি কমে গেলে প্রথম ধাক্কা পড়ে কর্মসংস্থানে। বিনিয়োগ কমে গেলে নতুন শিল্প বা ব্যবসা তৈরি হয় না। কোম্পানিগুলো খরচ কমাতে নিয়োগ বন্ধ করে দেয় বা ছাঁটাই শুরু করে। এতে চাকরির বাজার সংকুচিত হয়। কাজ না থাকায় মানুষের হাতে আয় কমে আসে। যারা চাকরি ধরে রাখেন, তাঁদেরও বেতন বৃদ্ধির সুযোগ সীমিত থাকে। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে মিলিত হলে প্রকৃত আয় আরও কমে যায়।

    অর্থনৈতিক ধাক্কা সবচেয়ে বেশি লাগে ক্ষুদ্র ব্যবসায়ী ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের ওপর। বাজারে চাহিদা কমে গেলে তাঁদের বিক্রি কমে যায়, আয় নেমে আসে। তুলনায় সমাজের ধনী ও সম্পদশালী শ্রেণি কম ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের যথেষ্ট সঞ্চয় ও বিনিয়োগযোগ্য অর্থ থাকার কারণে আয়–বৈষম্য আরও বেড়ে যায়। ফলে গরিবেরা আরও গরিব হয়, ধনীরা টিকে থাকে বা লাভবান হয়।

    দীর্ঘমেয়াদে এর প্রভাব আরও গুরুতর। পরিবারগুলো আয় কমে যাওয়ায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় কমিয়ে দেয়। এর ফলে ভবিষ্যৎ প্রজন্মের মানবসম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হয়। একই সঙ্গে ভোগব্যয় কমে যাওয়ায় সামগ্রিক চাহিদা কমে যায়। চাহিদা কমার কারণে বিনিয়োগও নিরুৎসাহিত হয়। এভাবে অর্থনীতি একধরনের স্থবিরতার ফাঁদে পড়ে—আয় কমে, বৈষম্য বাড়ে এবং উন্নয়নের গতি থমকে দাঁড়ায়।

    মূল্যস্ফীতি কিছুটা কমলেও ক্রয়ক্ষমতা সীমিত:

    বাংলাদেশে গত তিন বছরে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৪–২৫ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক শূন্য ৩ শতাংশ। চলতি বছরের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে মূল্যস্ফীতি কমতে থাকে। তবে জুলাইয়ে তা আবার বেড়ে গিয়ে ৮ দশমিক ৫৫ শতাংশে পৌঁছেছে। জুনে এই হার ছিল ৮ দশমিক ৪৮ শতাংশ। ৮ শতাংশের বেশি মূল্যস্ফীতি কম বলা যায় না, বিশেষ করে যখন বিনিয়োগ ও অর্থের প্রবাহ কমে যায়।

    দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে বাংলাদেশের পরিস্থিতি আরও স্পষ্ট হয়। শ্রীলঙ্কায় ২০২২ সালে দেউলিয়া হওয়ার পর এখন নিত্যপণ্যের দাম স্থিতিশীল বা কমছে; মূল্যস্ফীতি মাত্র ০.০৩ শতাংশ। পাকিস্তানে ২০২৩ সালে ৩৫ শতাংশ থেকে তা কমে প্রায় ৪ শতাংশে নেমেছে। ভারতের মূল্যস্ফীতি এখন ১.৫৫ শতাংশ, নেপালে ২.৭২ শতাংশ। তুলনায় বাংলাদেশে দাম সাড়ে ৮ শতাংশের বেশি, যা সাধারণ মানুষের জন্য চাপ সৃষ্টি করছে।

    দেশে চালের দাম বাড়তি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জীবনে। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে সবজির দাম বেড়ে ডিমের দামও বাড়ে। ফলে খাদ্যদ্রব্যের ওপর মানুষের ব্যয় বৃদ্ধি পায়। এর সঙ্গে বিনিয়োগ ও আয় কম থাকায় ক্রয়ক্ষমতা হ্রাস পাচ্ছে। যদিও মূল্যস্ফীতি কিছুটা কমেছে বা ধীরে ধীরে নিয়ন্ত্রণে এসেছে, সাধারণ মানুষের হাতে আসা নিট আয় কমে যাওয়ায় ক্রয়ক্ষমতা পুরোপুরি বৃদ্ধি পাচ্ছে না। এর ফলে বাজারে চাহিদা কম থাকে এবং শিক্ষায়, স্বাস্থ্যসেবা ও অন্যান্য ব্যয়ে মানুষের সক্ষমতা সীমিত হয়। বাস্তবতায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখনও অনেকের জন্য বোঝা হয়ে আছে।

    পাকিস্তান ও শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কমলেও বাংলাদেশে কমছে না।

    মূলধনি পণ্য আমদানি কমেছে, চালের আমদানি বেড়েছে:

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪–২৫ অর্থবছরে দেশে মোট ৬৮ দশমিক ৩৫ বিলিয়ন ডলার (৬ হাজার ৮৩৫ কোটি মার্কিন ডলার) পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের চেয়ে এটি ২ দশমিক ৪ শতাংশ বেশি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো মূলধনি পণ্য আমদানি কমেছে ১০ দশমিক ২ শতাংশ। এর মধ্যে মূলধনি যন্ত্রপাতি আমদানি কমেছে ১৯ দশমিক ১ শতাংশ, অন্য মূলধনি পণ্যের আমদানি কমেছে ৫ দশমিক ৯ শতাংশ। এছাড়া সিমেন্টের কাঁচামাল ক্লিংকারের আমদারিও কমেছে ৭ শতাংশ। অর্থাৎ শিল্প ও নির্মাণ খাতের উপকরণ আমদানি কমেছে, যা নতুন বিনিয়োগ ও শিল্প উৎপাদনের ধীরগতিকে নির্দেশ করে।

    শিল্প কারখানার জন্য মূলধনী পণ্য আমদানি কমেছে অনেকটাই।

    অন্যদিকে চালের আমদানি বিপুলভাবে বেড়েছে। ২০২৩–২৪ অর্থবছরে দেশে চাল আমদানি হয়েছিল ২ কোটি ৫৪ লাখ ডলার, কিন্তু ২০২৪–২৫ অর্থবছরে এটি বেড়ে ৬৮ কোটি ২৪ লাখ ডলারে দাঁড়িয়েছে। অর্থমূল্যে এই বৃদ্ধি প্রায় ২ হাজার ৫৮৬ শতাংশ। সামগ্রিক আমদানি বৃদ্ধির বড় কারণও এটাই।

    মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে গেলে উৎপাদন বাড়ানো ও শিল্পের আধুনিকীকরণ ব্যাহত হয়। নতুন যন্ত্র বা প্রযুক্তি না আসায় প্রতিষ্ঠানগুলো তাদের ক্ষমতা পূর্ণভাবে ব্যবহার করতে পারে না। এর ফলে উৎপাদন হ্রাস পায়, নতুন বিনিয়োগ কমে যায় এবং কর্মসংস্থান সৃষ্টির গতিও কমে আসে। শ্রমিকদের আয় বৃদ্ধি কমে যায়, ক্রয়ক্ষমতা হ্রাস পায় এবং মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়ে। প্রযুক্তিগত উন্নয়ন থমকে যায়, বিদেশি বাজারে প্রতিযোগিতার সক্ষমতা কমে যায়। সামগ্রিকভাবে, মূলধনি যন্ত্রপাতি আমদানি কমে যাওয়ায় দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও আয়ের ধারাকে বাধাগ্রস্ত করা হচ্ছে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সেলিম রায়হান বলেন, সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা এসেছে। আগের সরকারের সময়ে যে ধস হওয়ার আশঙ্কা ছিল, তা ঠেকানো গেছে। কিন্তু এটি “নিম্নমুখী স্থিতিশীলতা”। চাহিদা সৃষ্টি হচ্ছে না বা কমে গেছে। এই পরিস্থিতিতে উৎসাহিত হওয়ার বা আশাবাদী হওয়ার কারণ নেই। তিনি ব্যক্তি খাতের বিনিয়োগ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। জানুয়ারি–মার্চ প্রান্তিকে এফডিআইয়ের প্রবাহ কিছুটা বেড়েছে, তবে তা বড় পরিবর্তন নয়। নতুন এফডিআই তেমন এসেছে না; যা এসেছে তা মূলত পুনর্বিনিয়োগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত না হলে বিনিয়োগের গতি বৃদ্ধি পাবে না।

    রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি:

    সম্প্রতি সবজি, ডিম ও চালের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক সেলিম রায়হান। তিনি বলেন, দারিদ্র্যের হার বৃদ্ধি, বেকারত্ব বেড়ে যাওয়া, প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং মূল্যস্ফীতির চাপ—সব মিলিয়ে সাধারণ মানুষ ভালো নেই। মুলকথা হলো, বিনিয়োগই অর্থনীতির প্রাণ। বিনিয়োগ বৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। সরকারের নীতি ও আইন দীর্ঘ মেয়াদে স্থিতিশীল থাকলে ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা নতুন প্রকল্প শুরু করতে উৎসাহিত হন। কিন্তু রাজনৈতিক অস্থিরতা বা হঠাৎ নীতি পরিবর্তনের কারণে বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়। এতে নতুন শিল্প, ব্যবসা ও উৎপাদন সম্প্রসারণ বিলম্বিত হয়। রাজনৈতিক স্থিতিশীলতা শুধু আইন ও নিয়মের ধারাবাহিকতা নিশ্চিত করে না; এটি কর্মসংস্থান ও আয় বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলে। স্থিতিশীল পরিস্থিতিতে বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারেন এবং নতুন প্রযুক্তি ও মূলধনি যন্ত্রপাতিতে বিনিয়োগে আগ্রহী হন। বর্তমানে নির্বাচন ছাড়া এই স্থিতিশীলতা ফেরানো সম্ভব নয়।

    বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল হলেও ধীরগতির। বিনিয়োগ কম, প্রবৃদ্ধি সীমিত, কর্মসংস্থান সংকুচিত এবং দারিদ্র্য বাড়ছে। মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও মানুষের ক্রয়ক্ষমতা কম। ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। মূলধনি যন্ত্রপাতি ও শিল্প উপকরণের আমদানি কমে উৎপাদন ও আধুনিকীকরণ বাধাগ্রস্ত। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া বিনিয়োগ ও নতুন প্রকল্প বৃদ্ধি সম্ভব নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.