Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রেকর্ড ভেঙে ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন
    অর্থনীতি

    রেকর্ড ভেঙে ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

    মনিরুজ্জামানআগস্ট 31, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস আজ রোববার (৩১ আগস্ট) সবগুলো মূল্যসূচক বড় উত্থান নিয়ে বন্ধ হয়েছে। অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। লেনদেনের গতি চোখে পড়ার মতো ছিল।

    মাত্র দুই কার্যদিবস আগে গড়া বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ভেঙে ডিএসই নতুন উচ্চতায় পৌঁছেছে। বাজার বিশ্লেষণে দেখা গেছে, প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৬ পয়েন্ট বা ১.৩৯ শতাংশ বেড়ে ৫৫৯৪ পয়েন্টে পৌঁছেছে। গত বৃহস্পতিবার সূচকটি ছিল ৫৫১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে, বাছাই করা ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বা ১.৭০ শতাংশ বেড়ে ২১৯৪ পয়েন্টে উঠেছে। পূর্ববর্তী কার্যদিবসের শেষ অবস্থান ছিল ২১৫৭ পয়েন্ট। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২১ পয়েন্ট বা ১.৭০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১২২৮ পয়েন্টে অবস্থান নিয়েছে।

    আজ রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৮ প্রতিষ্ঠানের মধ্যে ২০১টির শেয়ারের দর বেড়েছে। কমেছে ১৪১টির, আর ৫৬টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে আজ মোট ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এটি গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ লেনদেন। ওই দিনে লেনদেন হয়েছিল ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার। মাত্র দুই কার্যদিবস আগে, গত মঙ্গলবার, ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকার লেনদেনের মাধ্যমে বছরের সর্বোচ্চ রেকর্ড তৈরি হয়েছিল। এরপর বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৩২ কোটি ৩২ লাখ টাকার।

    আজ লেনদেন বৃদ্ধিতে সবচেয়ে বড় অবদান রেখেছে তাওফিকা ফুডস ও লাভেলো আইসক্রিম পিএলসি। কোম্পানিটির শেয়ারের লেনদেন হয়েছে ৩৬ কোটি টাকার। গত বৃহস্পতিবার সর্বোচ্চ লেনদেনের রেকর্ড ধরে রেখেছিল রেনাটা লিমিটেড, যা ছিল ২২ কোটি ৬৫ লাখ টাকার।

    অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-তেও আজ সবগুলো মূল্যসূচক বড় উত্থান দেখেছে। সার্বিক সূচক সিএএসপিআই ২৩২ পয়েন্ট বা ১.৫১ শতাংশ বেড়ে ১৫,৫৯০ পয়েন্টে অবস্থান নিয়েছে। গত বৃহস্পতিবার সূচকটি ছিল ১৫,৩৫৭ পয়েন্টে।

    আজ লেনদেনে অংশ নেওয়া ২৬০ প্রতিষ্ঠানের মধ্যে ১৬০টির দর বেড়েছে, কমেছে ৭০টির, আর ৩০টির দর অপরিবর্তিত ছিল। মোট লেনদেন হয়েছে ২৩ কোটি ১৫ লাখ টাকার। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ২৪ লাখ টাকার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.