Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আগস্টে রেমিট্যান্স ২৪২ কোটি ডলার
    অর্থনীতি

    আগস্টে রেমিট্যান্স ২৪২ কোটি ডলার

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ডলার রেমিট্যান্স। গত অর্থবছরের একই মাসের তুলনায় এ প্রবাহ প্রায় ৯ শতাংশ বেশি। তবে আগের মাস জুলাইয়ের তুলনায় সামান্য কম। এটাই গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন রেমিট্যান্স প্রবাহ।

    সরকার পতনের পর থেকে প্রবাসী আয়ের গতি বেড়েছে। এর ফলে ডলার বাজারে স্থিতিশীলতা ফিরেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইতে রেমিট্যান্স এসেছিল ২৪৮ কোটি ডলার। অথচ গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার আন্দোলনের সময় ব্যাংক দীর্ঘদিন বন্ধ ছিল। আন্দোলনকারীদের অসহযোগিতার ডাকের কারণে সেসময় রেমিট্যান্স নেমে গিয়েছিল মাত্র ১৯১ কোটি ডলারে।

    জুলাই ও আগস্ট মিলিয়ে চলতি অর্থবছরে এখন পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে ছিল ৪১৪ কোটি ডলার। অর্থাৎ এ বছর প্রবাসী আয় বেড়েছে ৭৬ কোটি ডলার বা ১৮ দশমিক ৪১ শতাংশ।

    ২০২৪–২৫ অর্থবছরে বৈধ চ্যানেলে দেশে এসেছিল রেকর্ড ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা ৩ হাজার ৩৩ কোটি ডলার। আগের বছরের তুলনায় এটি ৬৪১ কোটি ডলার বা ২৬ দশমিক ৮২ শতাংশ বেশি। উচ্চ রেমিট্যান্স প্রবাহ ও ভালো রপ্তানি আয়ের কারণে ডলার সঙ্কট কাটিয়ে উঠেছে দেশ। ডলারের দাম দীর্ঘদিন ধরে ১২২ টাকার মধ্যে স্থিতিশীল আছে। এর মধ্যে একসময় দাম কমে ১১৯ টাকা ৫০ পয়সায় নেমেছিল। তবে বাংলাদেশ ব্যাংক বাজার থেকে ডলার কেনায় পরে আবার বেড়ে ১২১ টাকার ওপরে ওঠে।

    বিগত সরকারের সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে গিয়েছিল। তবে বর্তমানে রেমিট্যান্স ও রপ্তানি প্রবাহ শক্তিশালী হওয়ায় রিজার্ভ বাড়ছে। গত বৃহস্পতিবার গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক ১৯ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মানদণ্ড বিপিএম–৬ অনুযায়ী হিসাব করলে রিজার্ভ ২৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার। সরকার পতনের সময় এটি নেমে গিয়েছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে। দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে, তখন ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.