Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিতে আগ্রহী নয় জাপানি কনসোর্টিয়াম
    অর্থনীতি

    অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিতে আগ্রহী নয় জাপানি কনসোর্টিয়াম

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল।
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত থার্ড টার্মিনাল ‘চালুর জন্য প্রস্তুত’। গত মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পরীক্ষামূলকভাবে টার্মিনাল ব্যবহারও করেছে। তবে আনুষ্ঠানিকভাবে চালু হতে এখনো দেরি হবে। কারণ, টার্মিনাল পরিচালনার জন্য যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি হওয়ার কথা, তা এখনো হয়নি।

    বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) একটি সূত্র জানিয়েছে, বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে চুক্তিতে আগ্রহী নয় জাপানি কনসোর্টিয়াম। তারা ইচ্ছাকৃতভাবে চুক্তি বিলম্ব করছে। বাংলাদেশ যে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করতে চাইছে তার নেতৃত্বে আছে জাপানের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশন। এতে আরও আছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং দেশটির মিনিস্ট্রি অব ল্যান্ড, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট অ্যান্ড ট্যুরিজম। চুক্তি হলে টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেবে এ কনসোর্টিয়াম এবং রাজস্বের একটি অংশ ভাগ পাবে।

    ২১ হাজার ১৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত থার্ড টার্মিনাল ২০২৩ সালের অক্টোবরে সফট ওপেনিং করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। তখন সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) পদ্ধতিতে পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু হয়। সে সময় বেবিচকের কর্মকর্তারা জানিয়েছিলেন, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ সমস্ত পরিচালনকাজ কনসোর্টিয়ামকে দেয়া হতে পারে।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। তারা দুই বছরের জন্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে ক্ষুব্ধ হয় জাপানি কনসোর্টিয়াম। বেবিচকের কর্মকর্তাদের মতে, রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে কনসোর্টিয়াম আরও সুবিধাজনক অবস্থায় যাবে। ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন ঘোষিত হওয়ায় তারা ততদিন অপেক্ষা করতে চাইছে।

    তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, জাপানি কনসোর্টিয়াম অন্তর্বর্তী সরকারের সঙ্গে চুক্তি করতে চায় না—এমন কোনো ইঙ্গিত তারা পাননি। তিনি বলেন, “জিটুজি ভিত্তিতে জাপানের সঙ্গে আমাদের আলোচনা চলছে। শর্ত নিয়ে আলাপও হচ্ছে। দিন দশেক আগেও বৈঠক হয়েছে। এখন তাদের উত্তর পাওয়ার অপেক্ষায় আছি।” বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, “রাজস্ব ভাগাভাগি নিয়ে এখনো সমঝোতা হয়নি। উভয় পক্ষ নিজেদের অবস্থান জানিয়েছে। একদিন পরপর বৈঠক চলছে। সমঝোতায় পৌঁছলেই চুক্তি হবে।” অপারেটর নিয়োগে বেবিচক ছাড়াও পিপিপি কর্তৃপক্ষ কাজ করছে। ইতিমধ্যে তারা রিকোয়েস্ট ফর প্রপোজাল দিয়েছে। তবে শুরু থেকেই আলোচনায় আছে শুধু একটি কনসোর্টিয়াম।

    বুয়েটের অধ্যাপক ও অবকাঠামো বিশেষজ্ঞ ড. সামছুল হক মনে করেন, উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় অপারেটর নিয়োগ করা উচিত ছিল। তিনি বলেন, “আধুনিক টার্মিনালের জন্য বিদেশি দক্ষ প্রতিষ্ঠান দরকার কিন্তু কেন শুধু জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে সীমাবদ্ধ থাকব? প্রতিযোগিতামূলক দরপত্রে সাশ্রয়ী ও বিশ্বমানের প্রতিষ্ঠান পাওয়া সম্ভব। একক কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা খরচ বাড়িয়ে দেবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.