Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বেনাপোল দিয়ে ভারতে মাছ রফতানি বেড়েছে সাড়ে ৫ হাজার টন
    অর্থনীতি

    বেনাপোল দিয়ে ভারতে মাছ রফতানি বেড়েছে সাড়ে ৫ হাজার টন

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিগত ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে ১৩ হাজার ৭৪২ টন দেশীয় মাছ রফতানি হয়েছে। এর বাজারমূল্য প্রায় ৪৭০ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে মিঠাপানির মাছের পরিমাণ ১৩ হাজার ২১০ টন এবং ইলিশ ছিল ৫৩২ টন।

    এর আগে ২০২৩-২৪ অর্থবছরে এই স্থলবন্দর দিয়ে ৮ হাজার ২৯২ টন মাছ রফতানি হয়েছিল। সে সময় আয় হয়েছিল ২ কোটি ৫৪ লাখ ডলার, যা স্থানীয় মুদ্রায় প্রায় ৩১২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে রফতানি বেড়েছে প্রায় সাড়ে পাঁচ হাজার টন। বৈদেশিক মুদ্রার আয়ও বেড়েছে ১ কোটি ২৮ লাখ ডলার বা প্রায় ১৬০ কোটি টাকা। বেনাপোল স্থলবন্দর ও স্থানীয় মৎস্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

    বেনাপোলের ফিশ কোয়ারেন্টিন কর্মকর্তা সজীব সাহা বলেন, “২০২৩-২৪ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে মাছ রফতানি প্রায় ৫০ শতাংশ বেড়েছে। চলতি অর্থবছরে ধারাবাহিকতা বজায় রাখতে রফতানিকারকদের বাড়তি সুবিধা দিতে আমরা কাজ করছি।” মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয়। দেশে বছরে ১৭ কোটি মানুষের চাহিদা মেটাতে প্রয়োজন প্রায় ৪৮ লাখ টন মাছ। ২০২৪-২৫ অর্থবছরে উৎপাদন হয়েছে ৫০ লাখ ১৮ হাজার টন। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হওয়ায় সাম্প্রতিক বছরগুলোয় মাছ রফতানি ক্রমেই বাড়ছে।

    দেশীয় সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ বিভিন্ন দেশে মোট ৯১ হাজার টন মাছ ও মৎস্যজাত পণ্য রফতানি করেছে। এর বাজারমূল্য প্রায় ৫ হাজার ১৪৫ কোটি টাকা। এর মধ্যে কেবল বেনাপোল স্থলবন্দর দিয়েই রফতানি হয়েছে ১৩ হাজার ৭৪২ টন মাছ।

    রফতানিকারকরা বলছেন, বেনাপোল দিয়ে রফতানি বেড়েছে ঠিকই, তবে কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ব্যবসায়ীরা ভোগান্তি পোহাচ্ছেন। ছাড়পত্র নিতে হয় খুলনা থেকে, যা বেনাপোল থেকে ৮৫ কিলোমিটার দূরে। এতে সময় নষ্ট হয় এবং পচনশীল পণ্যের দ্রুত সরবরাহে সমস্যা দেখা দেয়।

    বেনাপোল আমদানি-রফতানিকারক সমিতির সহ সভাপতি আমিনুল হক বলেন, “ভারতে মাছ পাঠাতে খুলনা থেকে ছাড়পত্র নিতে হয়। যদি বেনাপোলেই সুবিধা দেওয়া হয়, তাহলে সময় সাশ্রয় হবে এবং রফতানি ও বৈদেশিক মুদ্রার আয়ও বাড়বে।”

    যশোরের এমইউসিই ফুডস বিশ্বে ২০টি দেশে মাছ রফতানি করে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শ্যামল দাস বলেন, “বেনাপোল দিয়ে ভারতে মাছ রফতানি বাড়াতে ছাড়পত্র প্রক্রিয়া সহজ করতে হবে। বেনাপোল বা যশোরে সংশ্লিষ্ট বিভাগের অফিস থাকলে ব্যবসায়ীরা আরও উৎসাহী হবেন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.