Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দশক পেরিয়েও অগ্রগতি নেই, ঝুলছে ১২১ সরকারি প্রকল্প
    অর্থনীতি

    দশক পেরিয়েও অগ্রগতি নেই, ঝুলছে ১২১ সরকারি প্রকল্প

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের আগ্রহ প্রকল্প প্রণয়ন ও অনুমোদন পর্যন্ত দৃঢ় থাকে কিন্তু বাস্তবায়ন পর্যায়ে সেই আগ্রহ মিলছে না। ফলশ্রুতিতে একের পর এক অর্থবছর পার হচ্ছে শত শত প্রকল্প। অনেক প্রকল্প দশক পেরিয়ে গেলেও কোনো কাজ হয়নি। এমন নজিরও পাওয়া যায়।

    শুধু ২০২৩-২৪ অর্থবছরেই এমন ১২১টি উন্নয়ন প্রকল্প ছিল, যেগুলোতে কোনো কাজের অগ্রগতি হয়নি। খরচ হয়েছে শুধুমাত্র কর্মচারী বেতন, অফিস ব্যবস্থাপনা ও গাড়ি ভাড়া বাবদ। এসব প্রকল্প শূন্য অগ্রগতির কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ঝুলে রয়েছে এবং বোঝা বাড়াচ্ছে।

    পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ২০২৩-২৪ অর্থবছরের এডিপি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা গেছে, ১২১ প্রকল্পের শূন্য ভৌত অগ্রগতির পাশাপাশি আর্থিক অগ্রগতি শূন্য রয়েছে ৮৯টি প্রকল্পে। আইএমইডি এই পরিস্থিতিকে হতাশাব্যঞ্জক হিসেবে উল্লেখ করেছে।

    ২০২৩-২৪ অর্থবছরের এডিপিতে মোট ১,৬৫৯টি প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। বছর শেষে দেখা গেছে, বেশিরভাগ প্রকল্প কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। প্রায় ৩০০টির ভৌত অগ্রগতি ৫০ শতাংশের কম। ৬১টি প্রকল্পের অগ্রগতি ২৫ শতাংশেরও কম। আর ১২১টি প্রকল্প শূন্য অগ্রগতির কারণে ঝুলেছে। খরচ হয়েছে শুধু কর্মচারী বেতন, অফিস ব্যবস্থাপনা ও ভাড়া করা গাড়িতে। শূন্য অগ্রগতির প্রকল্পগুলোর মধ্যে ১৩টি এক দশক ধরে কাজ শুরু হয়নি। ৫ থেকে ১০ বছর ধরে ঝুলে আছে ৪০টি প্রকল্প। বাকি ৬৮টি প্রকল্প ১ থেকে ৫ বছর ধরে শূন্য অগ্রগতিতে রয়েছে। এমনকি দুই দশক ধরে ঝুলে থাকার নজিরও আছে।

    সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের এডিপিতে ৮৯টি প্রকল্পের বরাদ্দের এক টাকাও খরচ হয়নি। বরাদ্দ ছিল ২,৬২৩ কোটি ১০ লাখ টাকা। এছাড়া ২৫ শতাংশের কম খরচ হয়েছে ৮৩টি প্রকল্পে। বরাদ্দের ৫০ শতাংশের নিচে খরচ হয়েছে ২৮৮টি প্রকল্পে। ৫০ থেকে ৭৫ শতাংশ খরচ হয়েছে ১৭৬টি প্রকল্পে। আইএমইডি বলছে, ২৯২টি প্রকল্পের আর্থিক অগ্রগতি সন্তোষজনক নয়। ১৭২টি প্রকল্পের অবস্থা হতাশাজনক। মোটামুটি সন্তোষজনক অগ্রগতি রয়েছে ১৯৩টি প্রকল্পে। শূন্য অগ্রগতির প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গুলশান, বারিধারা ও বনানী লেক উন্নয়ন প্রকল্প। লেক উন্নয়ন প্রকল্প ২০১০ সালে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১৫ বছরেও কোনো কাজ হয়নি।

    আইন ও বিচার বিভাগের “সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে অধস্তন বিচার বিভাগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ” প্রকল্প ২০১৬-২০২৩ মেয়াদে বাস্তবায়নের কথা থাকলেও এক দশকেও কাজ হয়নি। বরাদ্দ থাকলেও কোনো খরচ করা যায়নি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের একটি প্রকল্প ২০১৫ সালে অনুমোদন পেয়েছিল, এক দশকেও কোনো কাজ হয়নি। রংপুরের ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন’ প্রকল্প ২০২১ পর্যন্ত মেয়াদে থাকলেও কাজ হয়নি। বিসিকের ‘অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই বাজারের মাধ্যমে দারিদ্র্য হ্রাস’ প্রকল্প ১০ বছর ধরে কাজহীন। জাতীয় উৎপাদনশীলতা সংস্থা এবং পেটেন্ট নকশা ও ট্রেডমার্ক বিভাগের ভবন নির্মাণ প্রকল্পও একইভাবে ঝুলে রয়েছে।

    ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের ‘ঢাকা সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা’ প্রকল্প অনুমোদনের ১০ বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি। ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে কারাগার নিরাপত্তার আধুনিকীকরণ প্রকল্পের কাজও এক দশকে শুরু হয়নি। স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ প্রকল্পও শূন্য অগ্রগতিতে রয়েছে।

    জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তিনটি প্রকল্প ১০-১৩ বছর ধরে কাজহীন। ঝিনাইদহ জেলার সদর উপজেলায় আবাসিক প্লট নির্মাণ প্রকল্প ১৩ বছর ধরে ঝুলে আছে। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিম্ন ও মধ্যম আয়ের জনগোষ্ঠীর আবাসিক ও বাণিজ্যিক প্লট উন্নয়ন প্রকল্প ১০ বছর ধরে ঝুলে আছে। কুষ্টিয়ায় আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পও একই অবস্থা। রাঙ্গুনিয়ার নিম্ন আয়ের মানুষের জন্য আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প ৫ বছরের বেশি সময় ধরে কাজহীন। ২০২৩-২৪ অর্থবছরে সমাপ্তির জন্য নির্ধারিত ছিল ৩২৫টি প্রকল্প। শেষ হয়েছে ৩০৩টি। কিন্তু শতভাগ কাজ শেষ হয়েছে মাত্র ১৭৪টির। বাকি ১২৯টি প্রকল্পের কাজ অর্ধেকেরও কম। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি ২৪টি প্রকল্প।

    আইএমইডি প্রতিবেদন বলছে, প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রতা, ব্যয় প্রাক্কলন অতিক্রম, অভিজ্ঞতার অভাব, টেন্ডার জটিলতা ও প্রশাসনিক ধীরগতি এখনও সমস্যা। পরিকল্পনা কমিশনের সাবেক সচিব মামুন আল রশীদ বলেন, “কোনো কাজ ছাড়াই প্রকল্প বছরের পর বছর ঝুলে থাকে। প্রকল্প পরিচালকদের জবাবদিহি অবশ্যই প্রয়োজন। পরিকল্পনা মন্ত্রণালয়ও দায় এড়াতে পারবে না। মূল দায়িত্ব প্রকল্প পরিচালক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের।”

    বিশ্বব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, “প্রকল্পের উদ্দেশ্য পূরণ হচ্ছে না। বছরের পর বছর খরচ হচ্ছে, কাজ হচ্ছে না। সমস্যা থাকলে বন্ধ করতে হবে। অন্যথায় অপচয় চলতেই থাকবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.