Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আড়াই বছর পর ভারত থেকে ৬০ টন পেঁয়াজ আমদানি
    অর্থনীতি

    আড়াই বছর পর ভারত থেকে ৬০ টন পেঁয়াজ আমদানি

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 2, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    আড়াই বছর বন্ধ থাকার পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। চলতি সপ্তাহে তিনটি চালানে মোট ৬০ টন পেঁয়াজ দেশে এসেছে। আমদানিকারকরা ইতোমধ্যে এসব পেঁয়াজ বন্দর থেকে খালাস নিয়েছেন।

    গতকাল সোমবার  রাত ৮টার দিকে তৃতীয় চালান হিসেবে একটি ট্রাকে ১৫ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে পৌঁছায়। এই চালানটি আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে খালাস নেওয়া হবে। এর আগে, ২৫ আগস্ট প্রথম চালানে ১৫ টন এবং ২৮ আগস্ট রাতের দ্বিতীয় চালানে ভারত থেকে দুইটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে। এভাবে তিন চালানে মোট ৬০ টন পেঁয়াজ দেশে এসেছে।

    পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দীর্ঘ সময় বন্ধ থাকার পর আমদানি শুরু হওয়ায় স্থানীয় বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। প্রতি টন পেঁয়াজের আমদানি মূল্য ৩০৫ ডলার বা বাংলাদেশি টাকায় ৩৭ হাজার ৪২৯ টাকা। অর্থাৎ প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য প্রায় ৩৮ টাকা। মানভেদে এই পেঁয়াজ বাজারে ৫৭-৬০ টাকায় বিক্রি করা সম্ভব।

    ভারত ২০২৩ সালের মার্চ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর বলেন, “দেশে উৎপাদিত পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার আমদানি বন্ধ করেছিল। পরে ভারতও রফতানি বন্ধ করেছিল। বর্তমানে দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুত থাকলেও কিছু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছিল। এতে নিম্ন আয়ের মানুষকে অতিরিক্ত খরচ করতে হচ্ছিল। সরকার পরিস্থিতি বিবেচনা করে বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে।” এসব পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান বাগেরহাটের এসএম ওয়েল ট্রেডার্স এবং রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের ন্যাশনাল ট্রেডিং করপোরেশন। বন্দর থেকে পেঁয়াজের চালান এজেন্ট করার কাজ করছে সি অ্যান্ড এফ লিংক ট্রেড ইন্টারন্যাশনাল।

    বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের উপসহকারী শ্যামল কুমার নাথ জানান, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এসএম ওয়েল ট্রেডার্স ৪৫ টন পেঁয়াজ আমদানি করেছে। মান পরীক্ষা শেষে খালাসের অনুমতি দেওয়া হয়েছে।

    বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, “আড়াই বছর বন্ধ থাকার পর আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত এক সপ্তাহে দুটি চালানে ৪৫ টন পেঁয়াজ বন্দর প্রবেশ করেছে। এসব পেঁয়াজ খালাস নিয়ে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.