Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, এপ্রিল 22, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » শেয়ারবাজারে বার্ষিক বিও মাশুল কমলো ৩০০ টাকা
    অর্থনীতি

    শেয়ারবাজারে বার্ষিক বিও মাশুল কমলো ৩০০ টাকা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিও হিসাব রক্ষণাবেক্ষণের বার্ষিক মাশুল কমেছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চলতি ২০২৫–২৬ অর্থবছর থেকে নতুন মাশুল নির্ধারণ করেছে। চলতি অর্থবছর থেকে এটি হবে ১৫০ টাকা।

    গতকাল মঙ্গলবার বিএসইসির কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা শেষে বিএসইসি এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানায়। বিএসইসি জানিয়েছে, চলতি অর্থবছর থেকে বিনিয়োগকারীদের বিও হিসাব রক্ষণাবেক্ষণ ফি বা মাশুল হবে ১৫০ টাকা। এই অর্থ তিন প্রতিষ্ঠানের মধ্যে সমভাবে ভাগ হবে। সিডিবিএল, ব্রোকারেজ হাউস বা ডিপোজিটরি অংশীদার এবং নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি প্রত্যেকে ৫০ টাকা করে পাবেন। নতুন মাশুল গত জুলাই থেকে কার্যকর হবে। এ জন্য চলতি অর্থবছরের মাশুল আদায়ের সময়সীমা ১৫ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

    বিএসইসি আরও জানিয়েছে, গত জুলাই থেকে নতুন মাশুল কার্যকর হলেও গত অর্থবছরের জন্য বিও হিসাব রক্ষণাবেক্ষণ মাশুল ছিল ৪৫০ টাকা। সেই হিসাবে চলতি অর্থবছর থেকে প্রতি বিও হিসাবের জন্য বিনিয়োগকারীরা ৩০০ টাকা কম মাশুল দিচ্ছেন। সাধারণত অর্থবছরের শুরুতে বিনিয়োগকারীদের বিও হিসাব থেকে বার্ষিক রক্ষণাবেক্ষণ মাশুল আদায় করে ব্রোকারেজ হাউস বা ডিপোজিটরি অংশীদাররা।

    বাজার সংশ্লিষ্টরা মাশুল কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা বলছেন, ২০১০ সালের শেয়ারবাজার ধসের পর বিনিয়োগকারীরা খুব বেশি লাভ দেখতে পারেননি। বেশির ভাগ লোকসান গুনেছেন। তারপরও বিনিয়োগকারীদের বছর বছর বিও হিসাব রক্ষণাবেক্ষণ মাশুল দিতে হতো। এবার মাশুল কিছুটা কমায় বিনিয়োগকারীরা উপকৃত হবেন।

    সিডিবিএলের তথ্য অনুযায়ী, বর্তমানে শেয়ারবাজারে সক্রিয় বিও হিসাবের সংখ্যা ১৬ লাখ ৪৬ হাজার ৩৫০টি। এসব বিও হিসাব থেকে চলতি অর্থবছরের জন্য ১৫০ টাকা করে রক্ষণাবেক্ষণ মাশুল আদায় করলে মোট মাশুল হবে প্রায় ২৫ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    মার্কিন চুক্তির প্রভাবে বিপদের মুখে বাংলাদেশের ওষুধ খাত

    এপ্রিল 22, 2026
    অর্থনীতি

    জ্বালানি সংকটের শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করছেন বায়াররা: বিসিআই সভাপতি

    এপ্রিল 22, 2026
    অর্থনীতি

    নেক্সট জেন প্রকল্প—শিক্ষার মানোন্নয়ন নাকি অর্থের অপচয়?

    এপ্রিল 22, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.