Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, মে 15, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি কর্মী ও বিনিয়োগকারীর নিরাপত্তা ছাড়পত্র এখন অনলাইনে
    অর্থনীতি

    বিদেশি কর্মী ও বিনিয়োগকারীর নিরাপত্তা ছাড়পত্র এখন অনলাইনে

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 3, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বিদেশি বিনিয়োগকারী এবং বিদেশি কর্মীরা বাংলাদেশে কাজের অনুমোদনের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ছাড়পত্র (সিকিউরিটি ক্লিয়ারেন্স) এখন থেকে পুরোপুরি ডিজিটালভাবে নিতে পারবেন।

    বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, তাদের ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টাল ব্যবহার করে বিনিয়োগকারী বা বিদেশি কর্মীরা অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। আবেদন পরবর্তী অনুমোদনও অনলাইনেই দেওয়া হবে। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

    বিডার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আন্তসংস্থা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন বিনিয়োগ উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সভায় জানানো হয়, নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় নথি যৌক্তিকীকরণ করা হয়েছে। প্রক্রিয়াটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্কুলারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। নতুন নিয়ম অনুযায়ী, সব নথি যথাযথভাবে জমা দেওয়ার পরও যদি নিরাপত্তা সংস্থা ২১ কর্মদিবসের মধ্যে যাচাই শেষ না করে, তখন আবেদনটি ‘নিরাপত্তা আপত্তি নেই’ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট ভিসার মেয়াদ বৃদ্ধি পাবে। এছাড়া বিদেশি কর্মী ও বিনিয়োগকারীদের ভিসা নবায়ন এবং ভিসা ফি প্রদানের প্রক্রিয়াও ডিজিটাল করার সিদ্ধান্ত হয়েছে। ফলে এসব সেবা নিতে আর সরাসরি আবেদন করতে হবে না।

    সভায় আরও জানানো হয়, শিগগিরই নতুন বিনিয়োগবান্ধব ভিসা নীতি চালু হবে। ভিসা অন অ্যারাইভাল ফি অনলাইনে পরিশোধের সুবিধা দেওয়া হবে। একই সঙ্গে একটি আন্তসংস্থাগত ইন্টার-অপারেবল তথ্যভান্ডার (ডেটাবেজ) তৈরি করা হবে। এর মাধ্যমে তথ্য আদান-প্রদান, বিদেশিদের আগমন ও অবস্থান পর্যবেক্ষণ এবং সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর হবে।

    বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “নিরাপত্তা ছাড়পত্র ডিজিটাল করা যুগান্তকারী পদক্ষেপ। এতে বিনিয়োগকারীদের জন্য স্বচ্ছতা নিশ্চিত হবে। সীমিত সময়ের মধ্যে এই গুরুত্বপূর্ণ উদ্যোগগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, আগামী ডিসেম্বরের মধ্যে কর্মানুমতি ও ভিসা-সম্পর্কিত আরও কিছু সংস্কার কার্যকর হবে।” তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বিডা নিয়মিত মাসিক সমন্বয় সভা করে। এবার থেকে নিরাপত্তা ছাড়পত্র ও কর্মানুমতি-সংক্রান্ত সংস্থাগুলোর সঙ্গেও মাসিক সভা করা হবে। এতে এই গুরুত্বপূর্ণ সেবায় কোনো অনিশ্চয়তা থাকবে না।

    সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি বলেন, ডিজিটালাইজেশন কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে বিডার সঙ্গে নিয়মিত সমন্বয় ও সহযোগিতা অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    ১৭ মে পর্যন্ত দেওয়া যাবে আয়কর রিটার্ন

    মে 15, 2026
    অর্থনীতি

    শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের বড় বাজেট পরিকল্পনা

    মে 15, 2026
    অর্থনীতি

    ১১ জুন সংসদে পেশ হবে ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেট

    মে 15, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ডিজিটাল ঋণ সুবিধা, জামানত ছাড়াই মিলবে টাকা

    ব্যাংক জানুয়ারি 10, 2026

    যমুনা ব্যাংকের চেয়ারম্যান হলেন বেলাল হোসেন

    ব্যাংক অক্টোবর 30, 2025

    এক দিনেই ৩–৪ লাখ টাকা ঋণ পাবেন উদ্যোক্তারা

    ব্যাংক ডিসেম্বর 17, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.