Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, এপ্রিল 17, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » অর্থায়ন বন্ধে ৭ হাজার কোটি টাকার মহাসড়ক প্রকল্প বন্ধ
    অর্থনীতি

    অর্থায়ন বন্ধে ৭ হাজার কোটি টাকার মহাসড়ক প্রকল্প বন্ধ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 4, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অর্থায়ন বন্ধের কারণে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের ছয় লেন উন্নয়ন প্রকল্প মুখ থুবড়ে পড়েছে। প্রায় দুই বছর ধরে সংস্কার না হওয়ায় পুরো সড়কজুড়ে তৈরি হয়েছে খানাখন্দ। ফলে প্রতিদিন তীব্র যানজটে ঘণ্টার পর ঘণ্টা ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও চালকরা।

    সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) জানায়, মূল মহাসড়ককে চার লেন এবং দুই পাশে ধীরগতির যানবাহনের জন্য সার্ভিস লেন করার পরিকল্পনা থাকায় ২০২২ সাল থেকে সংস্কারকাজ বন্ধ রয়েছে। দীর্ঘদিন কাজ না হওয়ায় রাস্তায় বড় গর্ত ও ভাঙাচোরা জায়গা তৈরি হয়েছে। স্থানীয় সূত্র ও মহাসড়ক পুলিশের তথ্য অনুযায়ী, গত দুই বছরে কুমিল্লা সড়ক বিভাগের ৩৮ কিলোমিটার এলাকায় অন্তত ১০৭টি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৯২ জন। অবস্থার অবনতিতে ক্ষুব্ধ হয়ে গত ২৭ আগস্ট ময়নামতি থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত মহাসড়কের ৯টি স্থানে অবরোধ করেন স্থানীয় যাত্রী ও চালকরা। পরে সড়ক বিভাগ ও প্রশাসনের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেন।

    ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর একনেক সভায় এই মহাসড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্প অনুমোদিত হয়। এতে ব্যয় ধরা হয়েছিল ৭ হাজার ১৮৮ কোটি ৬৬ লাখ টাকা। কুমিল্লা সেনানিবাস এলাকার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ধরখার পর্যন্ত ৫৪ কিলোমিটার মহাসড়কের মধ্যে প্রায় ৪০ কিলোমিটার কুমিল্লা জেলায় পড়েছে। বর্তমানে সড়কটির প্রস্থ ১৮ ফুট। চার লেন হলে তা হবে ৬০ ফুট।

    প্রকল্পের কাজ ২০২২ সালেই শুরু হয়ে ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা ছিল। তবে কাজ শুরুই হয়নি। কারণ, বাংলাদেশ ও ভারতের যৌথ অর্থায়নের পরিকল্পনা ভেস্তে গেছে। সওজ জানায়, ২০২৩ সালের ৫ আগস্টের পর ভারত এ প্রকল্পে আর কোনো অর্থায়ন করছে না।

    প্রকল্প ব্যবস্থাপক আশীষ মুখার্জি  বলেন, “অধিগ্রহণ কার্যক্রম চালু আছে। তবে ভারত সরকার এই প্রকল্পে বিনিয়োগ করবে না বলে আমাদের জানিয়েছে।” কুমিল্লা সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানান, “মধ্যমেয়াদি সময়ে ভোগান্তি কমাতে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে। তবে তহবিল সংকটে প্রকল্পটি স্থবির হয়ে আছে। সরকার বিকল্প বিনিয়োগকারী খুঁজছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্লেষণ

    রুশ তেল আমদানিতে বাংলাদেশকে কেন যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হয়?

    এপ্রিল 17, 2026
    অর্থনীতি

    করের হার বৃদ্ধি নয়—বরং করজালের বিস্তার ঘটিয়ে রাজস্ব আয় বাড়াতে হবে

    এপ্রিল 17, 2026
    অর্থনীতি

    দেশে ইন্টারনেট ব্যবহারের বাইরে ৪৬.৬% মানুষ: বিবিএস

    এপ্রিল 17, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.