দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সূচক মিশ্রভাবে ওঠানামা করছে। সকাল ১১টা পর্যন্ত প্রধান সূচক ও শরীয়াহ সূচক বৃদ্ধি পেয়েছে, তবে বাছাইকৃত ৩০ শেয়ারের সূচক কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকাল ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৫ পয়েন্টে পৌঁছেছে। শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে এক হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট কমে ২ হাজার ১৯৩ পয়েন্টে নেমেছে।
এই সময়ে লেনদেনে অংশ নেওয়া ৩৮৭টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির শেয়ারের দর বেড়েছে। ৯৯টির দর কমেছে এবং ৮৯টির দর অপরিবর্তিত রয়েছে।
প্রথম ঘণ্টায় মোট ৩৭৮ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল একই সময়ে লেনদেন ছিল ৫১৭ কোটি ৮১ লাখ টাকা। অর্থাৎ আজ প্রথম ঘন্টায় লেনদেন কমেছে ১৩৯ কোটি ৫৯ লাখ টাকা।
সর্বোচ্চ লেনদেন হয়েছে সিটি ব্যাংকের শেয়ারে। এই সময়ে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়েছে ২১ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল প্রথম ঘণ্টায় ব্যাংকটির লেনদেন ছিল ৩৬ কোটি ৬৪ লাখ টাকা।

