Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সৈয়দপুরে রেলওয়ে বগি কারখানা: ফাইলবন্দি প্রকল্পে নতুন উদ্যোগ
    অর্থনীতি

    সৈয়দপুরে রেলওয়ে বগি কারখানা: ফাইলবন্দি প্রকল্পে নতুন উদ্যোগ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পাঁচ বছর আগে নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের ক্যারেজ  তৈরির কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। ভারতীয় ঋণ সহায়তার আড়াই হাজার কোটি টাকার এই প্রকল্পের অনুমোদন আজও মেলেনি। অথচ প্রকল্প বাতিল না করেই এবার চার হাজার ১৯২ কোটি টাকা ব্যয়ে ‘অ্যাসেম্বল উপকারখানা’ নামে নতুন উদ্যোগ নেওয়ার তোড়জোড় চলছে। বিনিয়োগকারীর খোঁজে রেলপথ মন্ত্রণালয় ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে।

    রেল যোগাযোগের ভবিষ্যৎ নিয়ে এই দ্বিমুখী অবস্থানে নানা প্রশ্ন উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, একই লক্ষ্য নিয়ে সমান্তরালে দুটি প্রকল্প চালালে খরচ বাড়ে এবং প্রশাসনিক জটিলতা তৈরি হয়। বিনিয়োগকারীর মধ্যেও বিভ্রান্তি দেখা দেয়। নতুন প্রকল্পটিও মূলত পুরোনো পরিকল্পনার পুনরাবৃত্তি, অথচ প্রথম প্রকল্পটি শেষ করলেই লক্ষ্য অর্জিত হতো। রেলওয়ের একাধিক সূত্র জানায়, পাঁচ বছর আগের প্রকল্প আটকে যাওয়ার পেছনে তিনটি প্রধান কারণ আছে।

    ১. ভারতের লাইন অব ক্রেডিট (এলওসি) থেকে অর্থ ছাড়ে দীর্ঘসূত্রতা।
    ২. ধাপে ধাপে নীতিমালা ও ক্রয়সংক্রান্ত নিয়ম মানতে গিয়ে সময়ক্ষেপণ।
    ৩. সক্ষমতা যাচাই প্রতিবেদনে ত্রুটি ধরা পড়ায় পুনঃপর্যালোচনা প্রয়োজন হওয়া।

    পুরোনো প্রকল্পের মূল লক্ষ্য ছিল সৈয়দপুর রেলওয়ে কারখানাকে আধুনিকায়ন করে দেশে নিজস্বভাবে যাত্রীবাহী বগি তৈরির সক্ষমতা গড়ে তোলা। প্রকল্পের আওতায় ছিল অত্যাধুনিক যন্ত্রপাতি, কম্পিউটারনির্ভর উৎপাদন লাইন, মান নিয়ন্ত্রণ ল্যাব এবং দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্মসূচি। বছরে অন্তত ১২০টি নতুন বগি তৈরির পরিকল্পনা ছিল, যা দেশীয় চাহিদা মেটানোর পাশাপাশি রপ্তানির সুযোগও তৈরি করতে পারত।

    বিস্তারিত নকশাসহ পূর্ণাঙ্গ প্রকল্প প্রস্তাব ২০২২ সালে পরিকল্পনা কমিশনে জমা হলেও অনুমোদন পায়নি। প্রাথমিক ধাপে বরাদ্দ দেওয়া ২০ কোটি টাকার কিছু কাজ সীমিত পর্যায়ে হয়েছে। প্রকল্প পরিচালক কুদরত ই খুদা বলেন, সম্ভাব্যতা সমীক্ষা ও নকশা সম্পন্ন করেই প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে ২০২২ সাল থেকে তা পরিকল্পনা মন্ত্রণালয়ে আটকে আছে।

    পুরোনো উদ্যোগ বাতিল না করেই এবার একই স্থানে ‘অ্যাসেম্বল উপকারখানা’ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। লক্ষ্য বছরে ৫০ থেকে ৬০টি নতুন বগি একত্র করা এবং পুরোনো বগি সংস্কার করা। পাশাপাশি খুচরা যন্ত্রাংশ উৎপাদনের সক্ষমতা বাড়ানো। নতুন উপকারখানায় থাকবে আধাস্বয়ংক্রিয় যন্ত্রপাতি, কম্পিউটারনির্ভর ওয়ার্কস্টেশন, ভারী ধাতু কাটিং ও ওয়েল্ডিং মেশিন এবং মান নিয়ন্ত্রণ ল্যাব। কর্তৃপক্ষের দাবি, এতে উৎপাদন ক্ষমতা বাড়বে, আমদানিনির্ভরতা কমবে এবং দীর্ঘমেয়াদে খরচ সাশ্রয় হবে। এর জন্য দেশি-বিদেশি অর্থায়নকারী প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে।

    সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, “পুরোনো প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে আছে। তাই সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এটি এখন সম্ভাব্যতা সমীক্ষার খসড়া অনুমোদন পর্যায়ে।”

    আগস্টের শুরুতে সৈয়দপুর রেলওয়ে কারখানায় গিয়ে দেখা যায়, পুরোনো প্রকল্পের জন্য বরাদ্দ জমি আগাছায় ঢেকে গেছে। একটি বিবর্ণ সাইনবোর্ডে প্রকল্পের নাম ঝুলে আছে। মরচে ধরা যন্ত্রাংশ পড়ে আছে খোলা আকাশের নিচে। ১৮৭০ সালে প্রতিষ্ঠিত সৈয়দপুর রেল কারখানায় একসময় মিটার ও ব্রডগেজ উভয় ধরনের কোচ মেরামত হতো। ১৯৯৩ সাল পর্যন্ত এখানকার প্রকৌশলীরা নতুন কোচও তৈরি করতেন। কিন্তু বিশ্বব্যাংকের ‘সংকোচন নীতি’র কারণে সেই উৎপাদন বন্ধ হয়। এরপর থেকে কোচের জন্য পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল হয়ে পড়ে বাংলাদেশ রেলওয়ে। ট্রেড ইউনিয়ন নেতা শেখ রোবায়তুর রহমান বলেন, “যে নামেই হোক, নতুন প্রকল্প বাস্তবায়িত হলে রেল পরিবহন সমৃদ্ধ হবে এবং সরকারের রাজস্ব সাশ্রয় হবে।”

    বাংলাদেশ রেলওয়ের বার্ষিক কেনাকাটা বলছে, এক দশক ধরে বিদেশ থেকে কোচ আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। প্রতিবছর ৬০ থেকে ৭০টি নতুন কোচ আনা হয়। শুধু ২০২৪ সালেই চীন থেকে ১০০টি কোচ আমদানিতে খরচ হয়েছে প্রায় ৭২০ কোটি টাকা। প্রকৌশলীদের মতে, সৈয়দপুরে আধুনিক কারখানা গড়ে তুললে অর্ধেক খরচেই স্থানীয়ভাবে কোচ তৈরি সম্ভব। একটি কোচ তৈরি করতে খরচ হবে তিন থেকে সাড়ে তিন কোটি টাকা। অর্থাৎ ১০০টি কোচ স্থানীয়ভাবে তৈরি করলে সাশ্রয় হবে প্রায় ৩৫০ থেকে ৪০০ কোটি টাকা।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.