Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিপিডিবির অদক্ষ কেন্দ্র কি দেশে বিদ্যুৎ খাতের ব্যয় বাড়াচ্ছে?
    অর্থনীতি

    বিপিডিবির অদক্ষ কেন্দ্র কি দেশে বিদ্যুৎ খাতের ব্যয় বাড়াচ্ছে?

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 6, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দেশে একসময় বিদ্যুতের উৎপাদন ও বিতরণ এককভাবে নিয়ন্ত্রণ করত বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। সময়ের সঙ্গে সঙ্গে দেশের বিদ্যুৎ চাহিদা বেড়েছে, গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাতে রাষ্ট্রায়ত্ত উৎপাদন কোম্পানি ও বেসরকারি খাতের অংশগ্রহণও বাড়েছে।

    বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বাড়ানোর প্রক্রিয়ায় বিপিডিবির নিজস্ব সক্ষমতা এখন আর পূর্ণ ব্যবহার করা হচ্ছে না। মূল কারণে অর্থের হিসেব-নিকেশ। এর ফলশ্রুতিতে দেখা গেছে, দেশের বিদ্যুতের আমদানি অনেক বেড়ে গেছে। বিপিডিবির নিজস্ব উৎপাদন কেন্দ্র বছরের বড় অংশে সীমিত উৎপাদনে রয়েছে।

    বর্তমানে বিপিডিবির মোট উৎপাদন সক্ষমতা দৈনিক ৬ হাজার ১১৪ মেগাওয়াট। কিন্তু বছরের অধিকাংশ সময় এই কেন্দ্রগুলো কার্যত অব্যবহৃত থাকে। বিপুল উৎপাদন সক্ষমতার পেছনে যে জনবল নিয়োজিত, তাদের জন্য বিপুল অর্থ খরচ হয়। বিদ্যুৎ খাতে বর্তমান লোকসান কমানোর জন্য বিকল্প খুবই স্পষ্ট। বিপিডিবির দক্ষ কেন্দ্রগুলোকে কার্যকরভাবে ব্যবহার করতে হবে। পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় উৎপাদন বাড়াতে হবে। বিদ্যুৎ কেন্দ্রগুলো এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে বিপিডিবির সামগ্রিক উৎপাদন ব্যয় কম হয়।

    বিপিডিবির চলতি বছরের জুন ও জুলাইয়ের প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, এ দুই মাসে সংস্থার নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রগুলোর প্লান্ট ফ্যাক্টর গড়ে মাত্র ২০-২২ শতাংশ ছিল। এই হিসাব করা হয়েছে কেন্দ্রগুলো চালু ও বন্ধ থাকা উভয় কেন্দ্রের গড় প্লান্ট ফ্যাক্টর ধরে। এককভাবে গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোর প্লান্ট ফ্যাক্টর হিসাব করলে তা গড়ে ২০-৩০ শতাংশের মতো, যা ২০২৩-২৪ অর্থবছরের চেয়েও কম অর্থাৎ বিপিডিবির নিজস্ব উৎপাদন সক্ষমতা পুরোপুরি ব্যবহার হচ্ছে না।

    অন্যদিকে, আন্তঃসীমান্ত বিদ্যুৎ বাণিজ্যের আওতায় প্রতিবেশী দেশ ভারত ও নেপালের সঙ্গে বিদ্যুৎ আমদানি চুক্তি আছে মোট ২ হাজার ৮০০ মেগাওয়াটের। বিদ্যুতের চাহিদা পূরণে বর্তমানে এর প্রায় ৮০ শতাংশ আমদানি করা হচ্ছে। এ থেকে স্পষ্ট হয়ে ওঠে, দেশে বিদ্যুৎ আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। জ্বালানি সংকট ও অন্যান্য কারণে বিপিডিবির নিজস্ব কেন্দ্র সীমিত উৎপাদনে রয়েছে। ফলে, ব্যয়সাশ্রয়ী নিজস্ব উৎপাদন সক্ষমতা ব্যবহার না করে বিদেশ থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। ফলশ্রুতিতে, একদিকে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বাড়ছে, অন্যদিকে বিপিডিবির কেন্দ্রগুলোয় উৎপাদন না হলেও রক্ষণাবেক্ষণ ও জনবল খাতে বিপুল ব্যয় করতে হচ্ছে।

    বিদ্যুৎ খাতে আমদানিনির্ভর কাঠামো থেকে ধীরে ধীরে বেরিয়ে আসার প্রয়োজন রয়েছে। বিপিডিবির নিজস্ব কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করে উৎপাদনে ফিরিয়ে আনা জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বিদ্যুৎ ব্যবস্থাপনাকে আর্থিকভাবে লাভজনক ও ব্যয়সাশ্রয়ী করা। যেসব কেন্দ্র উৎপাদনে অক্ষম বা জ্বালানি ব্যয় সাশ্রয়ের দিক থেকে অকার্যকর হয়ে পড়েছে, সেগুলো ধাপে ধাপে বন্ধ করা উচিত। বিদ্যুৎ খাতের বাস্তব চাহিদা ও দেশীয় সক্ষমতা মূল্যায়ন করে আমদানি কমিয়ে নিজস্ব উৎপাদন সক্ষমতাকে ব্যয়সাশ্রয়ীভাবে কাজে লাগানো প্রয়োজন। এর ফলে বিপিডিবির ঋণ ও লোকসানের চাপ কমানো সম্ভব। দেশের অর্থনীতির জন্য জ্বালানিনিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্যাসের সহজলভ্যতা দেশের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়েছে। দেশে পর্যাপ্ত উত্তোলনযোগ্য গ্যাস আছে। তবুও সঠিক পরিকল্পনা ও সিদ্ধান্তের অভাবে মজুদকৃত গ্যাস ব্যবহার করা যায়নি। ফলশ্রুতিতে, দেশে গ্যাস সংকট নিরসনে আবিষ্কৃত গ্যাস কার্যকর হচ্ছে না। আমদানি করেও গ্যাসের চাহিদা পূরণ করা যাচ্ছে না। এ অবস্থায় বিপিডিবির গ্যাসভিত্তিক কেন্দ্রগুলোও তাদের সম্পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে পারছে না।

    বিগত সময়ে জ্বালানি খাতে আমদানিনির্ভরতা বাড়ানো হয়েছে কিন্তু চলমান সংকট নিরসনে আমদানিকৃত জ্বালানি কার্যকর ভূমিকা রাখতে পারছে না। দেশের উত্তোলনযোগ্য গ্যাস ব্যবহার করে জ্বালানি সংকট নিরসন ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ জরুরি। দেশীয় গ্যাস উৎপাদন কার্যকর হলে বিদ্যুৎ খাতের নির্ভরতা কমানো সম্ভব। বিপিডিবিসহ রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর কেন্দ্র বসে থাকার বড় কারণ বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কেনা এবং আমদানিনির্ভরতা বাড়ানো। ব্যয়সাশ্রয়ী নিজস্ব কেন্দ্র বসিয়ে রেখে বেসরকারি কেন্দ্রগুলো থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনা হচ্ছে। এতে বিপিডিবির সামগ্রিক আর্থিক ব্যয় বাড়ছে। বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখার কারণে দেশে বিদেশি বিদ্যুৎ বিলও বাড়ছে। একই সঙ্গে স্থানীয় কেন্দ্রগুলোর সক্ষমতা থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে ব্যবহার হচ্ছে না। আমদানিকৃত বিদ্যুতির ওপর নির্ভরতা, বিশেষ করে ভারতের উৎপাদিত বিদ্যুতিতে, দেশের বিদ্যুৎ খাতের ব্যয় বাড়াচ্ছে।

    বিপিডিবির অধিকাংশ কেন্দ্রই পুরনো এবং জ্বালানি সংকটের কারণে কার্যত বন্ধ। তবু এগুলো পরিচালনায় বিপুল জনবল নিযুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা সংস্থার ব্যয় হ্রাসে জনবল ব্যবস্থাপনায় সাশ্রয়ী নীতি গ্রহণ জরুরি। একই সঙ্গে যেসব কেন্দ্র অদক্ষ বা ব্যয়সাশ্রয়ী নয়, সেগুলো উৎপাদন তালিকা থেকে বাদ দিয়ে বাস্তবভিত্তিক সক্ষমতা নির্ধারণ করা দরকার। এতে বিদ্যুৎ খাতের উৎপাদন ব্যয় কমানো সম্ভব হবে এবং বিপিডিবির আর্থিক চাপ হ্রাস পাবে।  দেশে বিদ্যুৎ উৎপাদনের যথেষ্ট সক্ষমতা থাকা সত্ত্বেও তা ব্যবহার না করায় কেন্দ্রগুলো এক রকম নিষ্ক্রিয় হয়ে পড়ছে। নিষ্ক্রিয় থাকলেও ক্যাপাসিটি চার্জ বাবদ বিপুল অর্থ জরিমানা দিতে হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদও বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে।

    এই অব্যবস্থাপনার ফলে শুধু উৎপাদন খাতই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বিপিডিবির নিজস্ব কেন্দ্রে জনবল ও রক্ষণাবেক্ষণ খাতেও অর্থনৈতিক চাপ বাড়ছে। বিগত দেড় দশকের আওয়ামী লীগ সরকারের সময়ে জনবিমুখ ও আমদানিনির্ভর জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাত এখন ঝুঁকির মুখে। জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ফলে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। জ্বালানির অভাবে উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও বেশি কেন্দ্র অব্যবহৃত। প্রতি বছর অলস বসিয়ে রাখা কেন্দ্রের ভাড়া বাবদ বিপুল অর্থ খরচ হয়। ফলে খরচ সামলাতে ভোক্তাদের বিদ্যুতের দাম দফায় দফায় বাড়ানো হয়েছে এবং সরকারের দায় বেড়েছে। অপ্রয়োজনীয় সক্ষমতা বাড়ানোর ফলে দেশের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। বিদ্যুতের প্রতিযোগিতার বাজারও ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মুনাফা লুফে নিয়েছে মুষ্টিমেয় ব্যবসায়ী গোষ্ঠী। চাহিদা অনুযায়ী আমদানি করতে পারলেও জ্বালানি সংকট থাকায় তা কার্যকর হচ্ছে না।

    দেশের জ্বালানিনিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন নিজস্ব অনুসন্ধান ও উৎপাদন বাড়ানো। বিপিডিবির কেন্দ্রগুলো কার্যকরভাবে ব্যবহার এবং দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানির ওপর নির্ভরতা কমানো গেলে বিদ্যুৎ খাতে আর্থিক চাপ ও লোকসান কমানো সম্ভব। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকা সত্ত্বেও তা পুরোপুরি ব্যবহার হচ্ছে না। বহু কেন্দ্র দীর্ঘ সময় নিষ্ক্রিয় থাকলেও ক্যাপাসিটি চার্জ বাবদ বিপুল জরিমানা দিতে হচ্ছে। পাশাপাশি বিদ্যুৎ ও জ্বালানি আমদানি বাবদ বড় অঙ্কের অর্থ ব্যয় হচ্ছে। এতে শুধু উৎপাদন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বিপিডিবির নিজস্ব কেন্দ্রে জনবল ও রক্ষণাবেক্ষণ খাতেও আর্থিক চাপ বেড়েছে।

    বিগত দেড় দশক ধরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি নীতি জনবিমুখ ও আমদানিনির্ভর। জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ফলে বিদ্যুতের চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। জ্বালানির অভাবে উৎপাদন সক্ষমতার অর্ধেকের বেশি কেন্দ্র অপ্রয়োজনীয়ভাবে বসে আছে। প্রতি বছর অলস বসানো কেন্দ্রের ভাড়া ও রক্ষণাবেক্ষণ খাতে বিপুল অর্থ ব্যয় হয়। পরিকল্পনা ও পরিচালনায় দক্ষতার অভাব, অদক্ষ কেন্দ্রগুলো বাদ না দেয়া এবং গ্যাস সংকটের কারণে উৎপাদনে অনীহা বিদ্যুৎ খাতকে আরও দুর্বল করে তুলেছে। বেসরকারি বা বিদেশী প্রতিষ্ঠান থেকে উচ্চমূল্যে বিদ্যুৎ কেনা আর সস্তা দেশীয় কেন্দ্র বসিয়ে রাখা যৌক্তিক নয়।

    বিদ্যুৎ খাতের জন্য এখন সময় এসেছে বাস্তব সক্ষমতা নির্ধারণের। অদক্ষ কেন্দ্রগুলো বাদ দিয়ে দেশীয় উৎস থেকে উৎপাদন বাড়ানো দরকার। সঠিক নীতি গ্রহণ ও পরিকল্পিত উৎপাদন বৃদ্ধির মাধ্যমে আমদানির ওপর নির্ভরতা কমানো সম্ভব। না হলে ভবিষ্যতে বিদ্যুৎ খাতের ব্যয় আরও বাড়বে এবং দেশের আর্থিক চাপ গভীর হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.