Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিপুল সৌন্দর্য কিন্তু পর্যটন দেশের অর্থনীতি টানতে ব্যর্থ কেন?
    অর্থনীতি

    বিপুল সৌন্দর্য কিন্তু পর্যটন দেশের অর্থনীতি টানতে ব্যর্থ কেন?

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 8, 2025সেপ্টেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্রকৃতি বাংলাদেশকে দুহাত উজাড় করেছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত, রহস্যময় সুন্দরবন, চোখজুড়ে কাপ্তাই লেক, সবুজ চা-বাগান, মেঘে ভেসে থাকা সাজেক, রাতারগুল সোয়াম্প ফরেস্ট, পাহাড়ি দ্বীপ মহেশখালী, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এছাড়া বৈচিত্র্যময় খাবার, সংস্কৃতি, পদ্মা-মেঘনার ইলিশ, মহাস্থানগড়, ষাটগম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজারের মতো অসংখ্য প্রাকৃতিক ও ঐতিহাসিক সম্পদ ছড়িয়ে আছে দেশজুড়ে।

    তবু স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশের পর্যটন খাত মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। বিশেষজ্ঞদের মতে, শুধু পর্যটনের ওপর ভর করেও দেশের অর্থনীতি শক্তিশালী করা সম্ভব। বাংলাদেশে প্রতি ১০০ জন বিদেশি পর্যটকের বিপরীতে ৯৪৪ জনের কর্মসংস্থান হয়। বিশ্বে এটি সর্বোচ্চ, অর্থাৎ আন্তর্জাতিক পর্যটক বাড়লে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়বে, বেকারত্বও কমবে। তবে বাস্তবে খাতটি সম্ভাবনাময় হলেও নানা সমস্যা রয়েছে। নিরাপত্তা ঘাটতি, রাজনৈতিক অস্থিরতা, অপরিকল্পিত যোগাযোগ অবকাঠামো, অপেশাদার পর্যটন সেবা, তথ্যের অভাব, বেশি আবাসন ব্যয়, আমলাতান্ত্রিক জটিলতা এবং আন্তর্জাতিক মানের সেবার ঘাটতি এই খাতকে বাধাগ্রস্ত করছে।

    একাধিক ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটন খাতকে এগোতে দেওয়া হচ্ছে না। তারা বলেন, ‘বাংলাদেশিরা বিদেশে গিয়ে বিদেশি পণ্য কিনে আনে। অর্ধেক অর্থ খরচ হয় কেনাকাটায়। বিদেশি পর্যটকরা আমাদের ঐতিহ্যবাহী পণ্য সহজে পায় না। অর্ধশতাধিক জিআই পণ্য থাকা সত্ত্বেও তা পর্যটকদের জন্য সহজলভ্য হয়নি। তারা চাই দৈনন্দিন জীবন থেকে আলাদা কিছু। উন্নত বিশ্বের ভ্রমণকারীরা পাহাড়ে বা জঙ্গলে থাকতেই চাই। কিন্তু এখানে এমন সুযোগ নেই।’

    নতুন অবকাঠামো ও আন্তর্জাতিক মানের সেবা চালুর জন্য মহাপরিকল্পনা তৈরি হলেও তা এখনো কাগজকলমে সীমাবদ্ধ। পর্যটন বোর্ড জানায়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আগের খসড়াটি পর্যালোচনা করা হয়েছে। রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী, জুলাইয়ে জাতীয় পর্যটন কাউন্সিলে অনুমোদন হওয়ার কথা থাকলেও নিশ্চিত কোনো খবর নেই।

    বিগত সরকারের সময় ২৮ কোটি ৬৬ লাখ টাকা ব্যয় করে আন্তর্জাতিক পরামর্শক সংস্থা আইপিই গ্লোবালকে দিয়ে মহাপরিকল্পনা তৈরি করা হয়। ২০২০ সালের ১ জানুয়ারি শুরু হয়ে ২০২৩ সালের জুনে শেষ হয়। এতে সারা দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন সম্পদ চিহ্নিত করা হয়। দেশকে ৮টি অঞ্চল ও ৫১টি ক্লাস্টারে ভাগ করে পর্যটনকেন্দ্রিক উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়। আশা করা হয়, ২০২৪-২০৪১ সালে বছরে অন্তত ৫৫ লাখ ৮০ হাজার বিদেশি পর্যটক বাংলাদেশে আসবে। কর্মসংস্থান হবে অন্তত ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার। কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। ফলে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ, অঞ্চলভিত্তিক হাব নির্মাণ এবং পর্যটনকে অর্থনীতির চালিকাশক্তিতে রূপ দেওয়ার সম্ভাবনা অনিশ্চিত।

    অপরিকল্পনার কারণে কক্সবাজারের ভোলাগঞ্জে সাদাপাথর লুট, বিভিন্ন পর্যটন স্পটে পর্যটক হেনস্তার ঘটনা ঘটছে। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কক্সবাজারের টেকনাফে সাবরাং ট্যুরিজম পার্ক, নাফ ট্যুরিজম পার্ক এবং মহেশখালীতে সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক নির্মাণের কাজ শুরু করলেও ঝুলে আছে। সোনাদিয়া পার্কের জমির বন্দোবস্ত বাতিল হয়েছে, নাফ পার্ক আলোচনাতেই নেই। সাবরাং পার্কও নজরের অভাবে স্থবির। ইতোমধ্যে ৪২১ মিলিয়ন ডলারের এই প্রকল্পে ৫০০ কোটি টাকা খরচ হলেও কাজ শেষ হয়নি।

    বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় পর্যটন থেকে কম বৈদেশিক মুদ্রা আয় করছে। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে আয় ছিল মাত্র ০.৪০১ বিলিয়ন ডলার। ভারত ২৯.৪৩, পাকিস্তান ১.৬, মালদ্বীপ ৪.৪ বিলিয়ন ডলার আয় করেছে।

    দুই দশকের বেশি সময় ব্যবসায়িক পর্যটন নিয়ে কাজ করা বেঙ্গল লজিস্টিকস লিমিটেডের এম রফিকুল ইসলাম নাছিম বলেন, পর্যটনশিল্পের সঙ্গে কৃষি, হস্তশিল্প, পরিবহন, হোটেল-রেস্তোরাঁসহ অসংখ্য ক্ষুদ্র ব্যবসা জড়িত। সঠিক নীতি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এটি হতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানের চালিকাশক্তি। তবে পর্যটনের ব্র্যান্ডিং নেই, খাবার ও হোটেল ভাড়া বেশি, তরুণ ব্যাকপ্যাক ট্যুরিস্ট আসে না।

    কক্সবাজারের নিড বে ওয়াচ হোটেলের খায়রুল আমিন বলেন, থাইল্যান্ডে সারা বছর পর্যটক থাকে। সেখানে বিনোদনের অনেক কিছু আছে। কক্সবাজারে শুধু সাগর দেখা ছাড়া বিনোদন নেই। নাইট লাইফ নেই, সন্ধ্যার পর হোটেল রুমে বসে থাকা ছাড়া কিছু করার থাকে না।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান বলেন, পর্যটন নিয়ে পৃথক মন্ত্রণালয় হওয়া দরকার ছিল। সিভিল এভিয়েশনের সঙ্গে থাকায় খাতটি অবহেলিত। বাজেট কম। পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানে শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, মহাপরিকল্পনায় ত্রুটি আছে। ১০০-২০০টি সাইটে উন্নয়ন পরিকল্পনা করলে ভালো হতো। এক্সক্লুসিভ জোন করলে বিদেশি পর্যটক বেশি আকৃষ্ট হতো। সেন্ট মার্টিন বন্ধ করা ঠিক হয়নি, পরিবেশ বাঁচিয়ে পর্যটন চালানো সম্ভব।

    দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন চিত্রও একই।

    • কক্সবাজার: সৈকতে ডুবে মৃত্যুর হার বাড়লেও কোনো লাইফ গার্ড নেই। সন্ধ্যার পর হোটেল রুমে আবদ্ধ থাকা ছাড়া কিছু করার নেই।
    • সুন্দরবন: তিন মাসের নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত হলেও নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিরতায় পর্যটক কম।
    • রাঙামাটি: সবুজ পাহাড়, ঝরনা, কাপ্তাই হ্রদের স্বচ্ছ জল, ঝুলন্ত সেতু। কিন্তু আধুনিক সুবিধা নেই।
    • সিলেট: পাহাড়, ঝরনা, নদী, চা-বাগান আছে। ভঙ্গুর যোগাযোগ ও পরিবেশ ধ্বংসে পর্যটক কমছে।
    • কুয়াকাটা: সমুদ্রের ঢেউয়ে সৈকত সংকুচিত হয়ে গেছে।
    • সুনামগঞ্জ: হাউসবোটে পর্যটক আসে, কিন্তু যাতায়াত, হোটেল-খাওয়ার সুবিধা অসম্পূর্ণ।

    পর্যটন খাতের এই ছবি স্পষ্টভাবে দেখাচ্ছে, প্রকৃতির অফুরন্ত সম্ভাবনার বিপরীতে মানবিক ও প্রশাসনিক উদাসীনতা কতটা ক্ষতি করতে পারে। সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের অভাবে বাংলাদেশ এখনো তার পর্যটন সম্পদকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারছে না। সমন্বয়, নীতি এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করলেই এই খাত দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে মুখ্য চালিকাশক্তিতে পরিণত হতে পারে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.