Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সীমিত রফতানি পণ্য: বাংলাদেশের বাণিজ্য আলোচনার বড় চ্যালেঞ্জ
    অর্থনীতি

    সীমিত রফতানি পণ্য: বাংলাদেশের বাণিজ্য আলোচনার বড় চ্যালেঞ্জ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 7, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, রফতানি পণ্যের বৈচিত্র্যের সীমাবদ্ধতা আমাদের বাণিজ্য আলোচনার অন্যতম বড় প্রতিবন্ধকতা। তিনি বলেন, বাংলাদেশের প্রধান রফতানি পণ্য খুবই সীমিত। পর্যাপ্ত উৎপাদন ক্ষমতা বা কাঁচামালও নেই। অধিকাংশ কাঁচামাল আমদানি করে সামান্য মূল্য সংযোজনের মাধ্যমে আমরা তা বিক্রি করি। এজন্য ‘রুলস অব অরিজিন’ বা উৎপত্তি সম্পর্কিত নিয়মগুলো আলোচনায় বিশেষ গুরুত্ব রাখে।

    আজ রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘বাণিজ্য আলোচনায় জাতীয় সক্ষমতা প্রতিফলন ও অগ্রগতির পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি বাণিজ্য মন্ত্রণালয়, ইউএনডিপি বাংলাদেশ ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট যৌথভাবে আয়োজন করে।

    শেখ বশিরউদ্দীন আরও বলেন, অনেকেই আমাদের প্রশ্ন করেছেন—আমাদের এগিয়ে যাওয়ার পথ কোনটি? আমরা বিশ্বাস করি, আমরা আরও ভালো করার যোগ্য। তবে কী চাই এবং কীভাবে চাই—এটি স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে। উদাহরণস্বরূপ, বাংলাদেশ প্রতিবছর প্রায় ১৫ মিলিয়ন ডলারের খাদ্যশস্য আমদানি করে। যদিও আগের সরকার ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’ দাবি করেছে, বাস্তবে এখনো খাদ্যের জন্য ব্যাপক ব্যয় করা হয়। তাছাড়া জ্বালানির চাহিদার বড় অংশ আমদানির ওপর নির্ভরশীল। খাদ্য ও জ্বালানি—এই দুই মৌলিক বিষয়ের ওপর নির্ভর করে আমাদের ঘাটতি পূরণ ও কৌশল নির্ধারণ করতে হয়। তিনি মন্তব্য করেন, ভবিষ্যতের বাণিজ্য আলোচনা বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ হবে।

    বিশেষ অতিথি ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন, বর্তমানে বৈশ্বিক বাণিজ্য চাপের মুখে রয়েছে। সুরক্ষাবাদ বাড়ছে। সরবরাহ শৃঙ্খল ভেঙে যাচ্ছে। বৈশ্বিক বাণিজ্য নীতিও পুনর্বিবেচিত হচ্ছে। বাংলাদেশের জন্য, এলডিসি থেকে উত্তরণ অতিরিক্ত চ্যালেঞ্জ নিয়ে আসবে। বিশ্ববাজারে কঠোর প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে। বাণিজ্য শুল্কের ওপর নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে আরও উন্মুক্ত করতে হবে। দেশের বাণিজ্য চুক্তি করতে হবে এবং বিশ্বজুড়ে অংশীদারদের সঙ্গে বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে।

    তিনি বলেন, বাণিজ্যনীতি জটিল এবং আলোচনা কঠিন। এটি রাজনৈতিক ও প্রযুক্তিগত। বাংলাদেশকে সফল হতে হলে প্রয়োজন তীক্ষ্ণ মেধা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং সুস্পষ্ট কৌশল। নিজেদের স্বার্থ এবং বাণিজ্য অংশীদারদের স্বার্থ বুঝতেও সচেতন হতে হবে।

    সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। স্বাগত বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ।

    ‘বাণিজ্য আলোচনার ক্ষেত্রে জাতীয় সক্ষমতার প্রাতিষ্ঠানিকীকরণ’ শীর্ষক সেশনে বক্তৃতা করেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিক উপদেষ্টা ওয়াইস প্যারে, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট-র‍্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি শাখা) আবদুর রহিম খান।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.