Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ওমেরা পেট্রোলিয়াম কিনে নিলো টোটালগ্যাস বাংলাদেশের সব শেয়ার
    অর্থনীতি

    ওমেরা পেট্রোলিয়াম কিনে নিলো টোটালগ্যাস বাংলাদেশের সব শেয়ার

    হাসিব উজ জামানUpdated:সেপ্টেম্বর 8, 2025সেপ্টেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের এলপিজি বাজারে বড় ধরনের কনসোলিডেশন হলো। প্রিমিয়ার এলপি গ্যাস লিমিটেড বা টোটালগ্যাস বাংলাদেশের প্রায় সমস্ত শেয়ার ওমেরা পেট্রোলিয়াম কিনে নিয়েছে ২২৭ কোটি টাকায়। তবে এই চুক্তি কার্যকর হওয়ার জন্য এখনো প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন।

    এই অধিগ্রহণের পর ওমেরা প্রিমিয়ার এলপি গ্যাসের ৯৯.৯৯৫ শতাংশ শেয়ারের মালিক হয়ে যাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওমেরা পেট্রোলিয়ামের সিইও তানজিম চৌধুরী এবং প্রিমিয়ার এলপি গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক মনজুর মোরশেদ সিদ্দিকী উপস্থিত থেকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উভয় কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং টোটালএনার্জিসের দক্ষিণ এশিয়ার ভাইস-প্রেসিডেন্ট থিবো লেসোয়ার।

    ওমেরা জানায়, এই অধিগ্রহণ তাদের এলপিজি ব্যবসাকে আরও শক্তিশালী করবে। প্রিমিয়ার এলপি গ্যাসের বিদ্যমান অবকাঠামো এবং ১৬ লাখ সিলিন্ডারের ব্যবহারের সুযোগও তারা পাবেন। কোম্পানির কর্মকর্তারা আশা করছেন, এই বিনিয়োগ তাদের আয়ের উৎস বৈচিত্র্যময় করবে এবং মুনাফা বাড়াবে।

    বর্তমানে ওমেরার বাজার অংশীদারিত্ব ২২ শতাংশ, আর টোটালগ্যাসের প্রায় ৫ শতাংশ। কয়েক মাসের জটিল আলোচনার পর চুক্তি সম্পন্ন হয়েছে। তবে প্রিমিয়ার এলপি গ্যাসে ১১ শতাংশ অংশীদারিত্ব থাকা স্থানীয় শেয়ারহোল্ডারদের আপত্তি আলোচনার গতি কিছুটা ধীর করেছিল।

    টোটালগ্যাস বাংলাদেশ কয়েক বছর ধরে বার্ষিক ১৫–২০ কোটি টাকা লোকসান দিচ্ছিল, তাই ফ্রান্সভিত্তিক কোম্পানি অবশেষে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হলো। বিশেষজ্ঞরা মনে করছেন, এই একীভূতকরণের পর ওমেরার বাজার অংশীদারিত্ব প্রায় ২৭ শতাংশে পৌঁছাবে, যা দেশের এলপিজি খাতে তাদের শীর্ষ অবস্থান আরও মজবুত করবে।

    উল্লেখ্য, টোটালগ্যাস ২০০২ সালে বাংলাদেশে ব্যবসা শুরু করে এবং অল্প সময়ের মধ্যে দেশের শীর্ষ তিন এলপিজি আমদানিকারক ও বিপণনকারী প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নেয়। কিন্তু স্থানীয় প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান বিনিয়োগের কারণে তাদের বাজারে প্রতিযোগিতা আরও শক্তিশালী হয়ে ওঠে, ফলে তারা ধীরে ধীরে শেয়ার হারাতে থাকে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.