Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ২০টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগ ঋণই জামানত ছাড়া
    অর্থনীতি

    ২০টি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের বেশিরভাগ ঋণই জামানত ছাড়া

    কাজি হেলালসেপ্টেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের আর্থিক খাত দীর্ঘদিন ধরেই নানা সংকটে জর্জরিত। এর সঙ্গে নতুন করে গুরুতর উদ্বেগের জন্ম দিয়েছে ২০টি সমস্যাগ্রস্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ঋণ পরিস্থিতি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মোট ঋণের মাত্র ২৬ শতাংশের বিপরীতে জামানত রয়েছে, বাকি ৭৪ শতাংশ ঋণই দেওয়া হয়েছে সম্পূর্ণ বিনা জামানতে। অর্থাৎ হাজার হাজার কোটি টাকা ঋণ যথাযথ নিরাপত্তা ছাড়াই বিতরণ করা হয়েছে। ফলস্বরূপ একদিকে খেলাপি ঋণের পাহাড় তৈরি হচ্ছে, অন্যদিকে আমানতকারীদের টাকাও পড়েছে মারাত্মক ঝুঁকির মধ্যে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে দেখা যাচ্ছে, এসব প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৪৬২ কোটি টাকা, যা মোট ঋণপোর্টফোলিওর ৮৩ শতাংশেরও বেশি। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণ প্রায় শতভাগ, বাকিগুলোরও অবস্থা একই রকম নাজুক। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলো শুধু তারল্য সংকটে পড়ছে না, আমানতকারীদের অর্থ ফেরত দিতেও হিমশিম খাচ্ছে। ইতিমধ্যেই ৯টি প্রতিষ্ঠানকে অবসায়নের সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক, আর বাকিগুলো পুনর্গঠন ছাড়া দেউলিয়া হয়ে পড়ার শঙ্কায় রয়েছে। এই অবস্থার কারণে শুধু সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠান নয়, পুরো এনবিএফআই খাতের প্রতি জনগণের আস্থাই ক্রমশঃ কমে যাচ্ছে।

    বর্তমান আর্থিক দৃশ্যপট: বাংলাদেশের ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো (এনবিএফআই) নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বিরাজ করছে। সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন সেই উদ্বেগকে আরও স্পষ্ট করেছে। দেখা গেছে সমস্যাগ্রস্ত ২০টি এনবিএফআইয়ের মধ্যে মোট ঋণের সুরক্ষা চিত্র অত্যন্ত দুর্বল। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় ২৫ হাজার ৮০৮ কোটি টাকা, যার মধ্যে মাত্র ৬ হাজার ৮৯৯ কোটি টাকার ঋণ জামানত দ্বারা সুরক্ষিত। অর্থাৎ মোট ঋণের মাত্র ২৬ শতাংশ নিরাপদ, আর বাকি ৭৪ শতাংশ ঋণ দেওয়া হয়েছে কোনও ধরনের জামানত ছাড়াই।

    খেলাপি ঋণের অবস্থাও অত্যন্ত ভয়াবহ। এই ২০ প্রতিষ্ঠানের মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২১ হাজার ৪৬২ কোটি টাকা, যা ঋণপোর্টফোলিওর ৮৩ শতাংশেরও বেশি। এর মধ্যে ৭টি প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ৯৫ শতাংশ থেকে প্রায় শতভাগ, আর বাকি ১৩টি প্রতিষ্ঠানের ঋণ খেলাপির হার ৫২ থেকে ৮৩ শতাংশের মধ্যে। এই চিত্র থেকে স্পষ্ট যে, প্রতিষ্ঠানগুলো তরলতা সংকটে পড়ে আমানতকারীদের অর্থ ফেরত দিতেও ব্যর্থ হচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এই ২০ প্রতিষ্ঠানের আমানতের পরিমাণ প্রায় ২২ হাজার ১২৭ কোটি টাকা। এর মধ্যে ১৬ হাজার ৩৬৭ কোটি টাকা প্রাতিষ্ঠানিক আমানত এবং ৫ হাজার ৭৬০ কোটি টাকা ব্যক্তি আমানত। নিরাপদ জামানতের তুলনায় আমানতের পরিমাণ বিপুল হওয়ায় আমানতকারীদের টাকাই এখন সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। এরই মধ্যে বাংলাদেশ ব্যাংক এই প্রতিষ্ঠানগুলোর কাছে ব্যাখ্যা চাইলে ৯টি প্রতিষ্ঠানের জবাব অসন্তোষজনক পাওয়ায় তাদের লিকুইডেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোও পুনর্গঠন ছাড়া ধীরে ধীরে দেউলিয়া হয়ে পড়তে পারে।

    অর্থনীতিবিদদের মতে, এই পরিস্থিতি তৈরি হয়েছে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল তদারকি এবং রাজনৈতিক প্রভাবের কারণে। জামানতের হিসাব অনেক ক্ষেত্রে স্বচ্ছ নয়, আবার প্রভাবশালী গোষ্ঠীর কাছে জামানত ছাড়াই বিপুল ঋণ বিতরণ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর নজরদারি না থাকায় অনিয়মগুলো আরও বেড়েছে। একই সঙ্গে ঋণ আদায়ের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা এবং অদক্ষতাও সমস্যাকে জটিল করেছে।

    বর্তমানে অনেক এনবিএফআই প্রধান নির্বাহী ছাড়াই পরিচালিত হচ্ছে। কিছু প্রতিষ্ঠানে স্বাধীন পরিচালক থাকলেও তাদের ভূমিকা সীমিত, ফলে কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা ক্রমশঃ হ্রাস পাচ্ছে।

    বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চিহ্নিত সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে—সিভিসি ফাইন্যান্স, বে লিজিং, ইসলামিক ফাইন্যান্স, মেরিডিয়ান ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, হাজ ফাইন্যান্স, ন্যাশনাল ফাইন্যান্স, আইআইডিএফসি, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, ফার্স্ট ফাইন্যান্স, ইউনিয়ন ক্যাপিটাল, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, ফারইস্ট ফাইন্যান্স এবং এফএএস ফাইন্যান্স।

    এর মধ্যে বাংলাদেশ ব্যাংক যে ৯ টি প্রতিষ্ঠানকে লিকুইডেশনের জন্য সুপারিশ করেছে সেগুলো হলো এফএএস ফাইন্যান্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং।

    অর্থনীতিবিদরা মনে করছেন, এই সিদ্ধান্ত কেবল সংকটাপন্ন প্রতিষ্ঠানগুলোর পতন নয়, বরং পুরো এনবিএফআই খাত পুনর্গঠনের একটি সূচনা হতে পারে। তবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে শক্তিশালী তদারকি, স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনা ছাড়া বিকল্প নেই।

    সংকটের মূলে কারণসমূহ: বাংলাদেশের ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) বর্তমান সংকট হঠাৎ করে তৈরি হয়নি; বরং দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল তদারকি ও জবাবদিহির অভাবই এই পরিস্থিতিকে ঘনীভূত করেছে। বিশ্লেষকরা মনে করছেন, কয়েকটি নির্দিষ্ট কারণে আজ এই খাত গভীর বিপর্যয়ের মুখে।

    প্রথমতঃ ঋণ প্রদানের ক্ষেত্রে গুরুতর অনিয়ম দীর্ঘদিন ধরেই চলে আসছে। প্রভাবশালী ব্যবসায়ী ও গোষ্ঠীগুলোর কাছে বড় অঙ্কের ঋণ জামানত ছাড়াই বিতরণ করা হয়েছে। ফলে এসব ঋণ আদায়ে কোনো নিরাপত্তা নিশ্চিত করা যায়নি এবং শেষ পর্যন্ত তা খেলাপিতে পরিণত হয়েছে। দ্বিতীয়ত: জামানতের হিসাবও ছিল অস্বচ্ছ। অনেক প্রতিষ্ঠান নিজেরাই জামানতের মান নির্ধারণ করেছে, কিন্তু এর কোনো স্বাধীন যাচাই বা নিরীক্ষা হয়নি। ফলে প্রকৃত জামানতের মূল্যের সঙ্গে ঋণের নিরাপত্তার পার্থক্য থেকে গেছে এবং ঝুঁকি আরও বেড়েছে।

    তৃতীয়ত: নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকি না থাকায় অনিয়মের সুযোগ বেড়েছে। দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংকের পর্যাপ্ত নজরদারি না থাকায় এই প্রতিষ্ঠানগুলো ইচ্ছেমতো ঋণ বিতরণ করেছে। অনেক সময় রাজনৈতিক প্রভাব ও অভ্যন্তরীণ শক্তির কারণে নিয়ন্ত্রণমূলক সংস্থা যথাযথ ব্যবস্থা নিতে পারেনি। চতুর্থতঃ ঋণ আদায়ের প্রক্রিয়ায় ছিল মারাত্মক দীর্ঘসূত্রিতা ও অদক্ষতা। আদায় সংক্রান্ত মামলার জট, দুর্নীতি এবং প্রশাসনিক অকার্যকারিতা ঋণ পুনরুদ্ধারকে প্রায় অসম্ভব করে তুলেছে।

    আরেকটি বড় সমস্যা হলো নেতৃত্ব সংকট। চিহ্নিত অনেক এনবিএফআই এখন প্রধান নির্বাহী কর্মকর্তা ছাড়াই চলছে। কিছু প্রতিষ্ঠানে স্বাধীন পরিচালক থাকলেও তারা কার্যত কোনও ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না। নিরীক্ষা নেই বললেই চলে, ফলে ফাঁকফোকর কাজে লাগিয়ে অনিয়ম আরও বেড়েছে। এর ফলে বিনিয়োগকারীদের আস্থা তলানিতে গিয়ে ঠেকেছে এবং প্রতিষ্ঠানগুলো কার্যত অচল হয়ে পড়েছে।

    সব মিলিয়ে বলা যায় পরিচিত গোষ্ঠীর প্রতি পক্ষপাতমূলক ঋণপ্রদান, জামানতের অস্বচ্ছতা, নিয়ন্ত্রণ ও তদারকির দুর্বলতা, ঋণ আদায়ে ব্যর্থতা এবং নেতৃত্ব সংকট, এই পাঁচটি প্রধান কারণে এনবিএফআই খাত ভয়াবহ সঙ্কটে পড়েছে। বর্তমান পরিস্থিতি প্রমাণ করে যে, শক্তিশালী আর্থিক নিয়ন্ত্রণ কাঠামো, স্বচ্ছতা এবং কার্যকর নেতৃত্ব ছাড়া এই খাতের পুনর্গঠন সম্ভব নয়।

    আর্থিক ও সামাজিক প্রভাব: বাংলাদেশের ব্যাংক-বহির্ভূত আর্থিক খাত বড় ধরনের ধাক্কা মোকাবিলা করছে। দেশে ৩৫টি নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে ৯টি প্রতিষ্ঠানকে বাংলাদেশ ব্যাংক লিকুইডেশনের মাধ্যমে কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়ায় নিয়েছে। দেশের আর্থিক ইতিহাসে এটি প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত, যা খাতটির দীর্ঘদিনের অস্থিরতা এবং অব্যবস্থাপনার চিত্রকে স্পষ্টভাবে সামনে নিয়ে এসেছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হলো আমানতকারীদের টাকার নিরাপত্তা নিশ্চিত করা এবং খাতের স্থিতিশীলতা রক্ষা করা।

    সরকারি সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই ৯টি প্রতিষ্ঠানের লিকুইডেশন বা পুনর্গঠন প্রক্রিয়ায় প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই খরচ মূলতঃ আমানতকারীদের টাকা ফেরত দেওয়া, দেউলিয়া প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রি এবং পুনর্গঠন প্রক্রিয়ার অন্যান্য খরচের জন্য ব্যয় হবে। অর্থাৎ এটি শুধুমাত্র ব্যয় নয়, বরং খাতকে পুনর্গঠনের একটি প্রাথমিক বিনিয়োগও বটে।

    এই সংকটের প্রভাব কেবল সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ নয়; পুরো এনবিএফআই খাতের ওপর জনগণের আস্থা ক্রমশঃ হ্রাস পাচ্ছে। বিনিয়োগকারীদের মধ্যে সন্দেহ এবং ভয় বেড়ে গেছে, যা নতুন বিনিয়োগ ও ঋণগ্রহীতাদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দীর্ঘমেয়াদে যদি যথাযথ নিয়ন্ত্রণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা না হয়, তাহলে খাতের স্থিতিশীলতা বিপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই পদক্ষেপকে একটি জরুরি ও যুগান্তকারী ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে, যা খাতের দীর্ঘমেয়াদী পুনর্গঠন এবং আর্থিক স্থিতিশীলতার দিকে প্রথম ধাপ হিসেবে বিবেচিত।

    ক্ষয়ক্ষতির প্রভাব ও ঝুঁকি: বর্তমান পরিস্থিতিতে দেশের সকল স্তরের আমানতকারী ঝুঁকিতে রয়েছেন। ছোট-বড় সকলের জন্যই ঝুঁকির মাত্রা গুরুতর, কারণ নিরাপদ জামানতের পরিমাণ সীমিত এবং অনেক ঋণই দেওয়া হয়েছে জামানত ছাড়াই। এর ফলে তাদের টাকা পুরোপুরি ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে এই ২০টি সমস্যাগ্রস্ত এনবিএফআই-এর ঋণপ্রদান পদ্ধতি ব্যাংক ও আর্থিক খাতের স্থিতিশীলতাকেই প্রভাবিত করছে। জামানতবিহীন ঋণের কারণে খেলাপি ঋণের ঝুঁকি বেড়ে যায়, যা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা হ্রাস করে এবং আমানতকারীদের আস্থাকে ক্ষতিগ্রস্ত করে।

    সংকট কেবল এই ২০টি প্রতিষ্ঠানে সীমাবদ্ধ নেই। এই খাতের অন্যান্য ভালো অবস্থায় থাকা এনবিএফআই এবং ব্যাংকগুলোর ওপরও মানুষের আস্থা কমছে। বিনিয়োগকারীরা সতর্ক হয়ে পড়ছেন, নতুন ঋণ গ্রহণ বা বিনিয়োগে সঙ্কোচ দেখা দিচ্ছে। এর প্রভাব পড়ছে পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতায়, যা দীর্ঘমেয়াদে অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

    প্রাথমিক হিসাব অনুযায়ী, এই প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন বা লিকুইডেশনের জন্য সরকারি তহবিল থেকে প্রায় ৯ হাজার কোটি টাকার ব্যয় হতে পারে। এই ব্যয় মূলতঃ আমানতকারীদের টাকা ফেরত দেওয়া, দেউলিয়া প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রি এবং খাত পুনর্গঠনের প্রক্রিয়ায় ব্যবহার হবে।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, “আমাদের লক্ষ্য আমানতকারীর স্বার্থ সুরক্ষা। যেটুকু ফেরত দেওয়া সম্ভব, তা আইনি এবং আর্থিক উপায়ে আদায় করা হবে। বাকিটা পুনর্গঠন বা অবসায়ন প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করা হবে।” এই মন্তব্য প্রমাণ করে, কেন্দ্রীয় ব্যাংক কেবল তাত্ত্বিক পর্যবেক্ষক নয়, বরং কার্যকর পদক্ষেপ নিয়ে এই খাতের স্থিতিশীলতা ও আমানতকারীর সুরক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    ক্ষয়ক্ষতি বহনের ক্ষেত্রে প্রভাব বহুমুখী। প্রথমতঃ আমানতকারীরা তাদের জমানো অর্থ হারানোর ঝুঁকিতে রয়েছেন, বিশেষ করে যদি প্রতিষ্ঠানগুলো দেউলিয়া হয়ে যায়। দ্বিতীয়ত: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো জামানতবিহীন ঋণের অর্থ আদায় করতে ব্যর্থ হলে তাদের নিজস্ব মূলধন কমে যায়, আর্থিক সক্ষমতা হ্রাস পায় এবং খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যায়। তৃতীয়ত: বড় আকারের খেলাপি ঋণ অর্থনীতির জন্যও ক্ষতিকর; এটি ব্যাংকিং খাতের উপর চাপ সৃষ্টি করে এবং নতুন ঋণ প্রদানে বাঁধা সৃষ্টি করে, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ব্যাহত করতে পারে। চতুর্থতঃ সরকারকেও ক্ষতিগ্রস্ত আমানতকারীদের জন্য ক্ষতিপূরণ দিতে হতে পারে, যা সরকারি অর্থের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে।

    সংক্ষেপে বলা যায় এই সংকট কেবল আর্থিক প্রতিষ্ঠানগুলোর সমস্যা নয়; এটি আমানতকারীদের আস্থা, ব্যাংকিং খাতের স্থিতিশীলতা এবং দেশের অর্থনৈতিক স্বাস্থ্য, সকলের ওপর গভীর প্রভাব ফেলে। তাই সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ ছাড়া পরিস্থিতি আরও গুরুতর আকার ধারণ করতে পারে।

    করণীয় ও পরবর্তী পদক্ষেপ: বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য প্রথমেই প্রয়োজন প্রকৃত সম্পদ যাচাই। প্রতিটি সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানের বাস্তব সম্পদ ও দায় নির্ধারণ করে সঠিক মূল্যায়ন করা জরুরি। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং জব্দযোগ্য সম্পদ দখল করে পুনঃবণ্টন করা উচিত। ক্ষতিগ্রস্ত আমানতকারীদের আংশিক ফেরত নিশ্চিত করার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা দরকার, যাতে খাতের ভাঙচুর কমানো যায় এবং মানুষের আস্থা পুনঃস্থাপন সম্ভব হয়।

    নিয়ন্ত্রক সংস্থার তত্ত্বাবধানকে আরও শক্তিশালী করা এবং আর্থিক তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা বিশেষ গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অনিয়মের সুযোগ সীমিত হবে এবং খাতের স্বচ্ছতা বৃদ্ধি পাবে।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সাবেক মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেছেন, দেশের ব্যাংক খাতে নতুন লাইসেন্স দেওয়ার সুযোগ না থাকায় নন-ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের লাইসেন্স চালু করা হয়েছিল। কিন্তু কিছু দুর্নীতিবাজের কারণে এখান থেকেও বিপুল অর্থ তছরুপ হয়েছে। তিনি মনে করছেন, মূলধন ও দায়-দায়িত্ব সঠিকভাবে রক্ষায় সক্ষম কিছু প্রতিষ্ঠান রাখা যেতে পারে। অন্যদিকে অনিয়মে জড়িত বা অকার্যকর প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সিট পলিসি কার্যকর করা প্রয়োজন, তাদের বাজার থেকে সরিয়ে দেওয়া বা কার্যক্রম বন্ধ করা উচিত।

    সংক্ষেপে বলা যায় এই খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য স্বচ্ছতা, শক্তিশালী তদারকি, দায়বদ্ধতা এবং কার্যকর পুনর্গঠন অপরিহার্য। শুধু সমস্যা নিরসন নয়, বরং ভবিষ্যতে একই রকম সংকট এড়ানোর জন্যও এসব পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

    বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করছে যে, ২০টি সমস্যাগ্রস্ত এনবিএফআই-এর বেশিরভাগ ঋণ জামানত ছাড়া দেওয়া হওয়ায় এই খাতের স্থিতিশীলতা গুরুতরভাবে প্রভাবিত হচ্ছে। খেলাপি ঋণের ঝুঁকি বেড়ে যাওয়ায় আমানতকারীরা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং পুরো অর্থনীতি সবাই এক ধরনের অনিশ্চয়তার মুখোমুখি। দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল তদারকি, জামানতের অস্বচ্ছতা এবং নেতৃত্ব সংকট এই সংকটকে আরও জটিল করেছে।

    বাংলাদেশ ব্যাংকের লিকুইডেশন ও পুনর্গঠন উদ্যোগ, আইনি পদক্ষেপ এবং বিশেষ তহবিল গঠন; এগুলো যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা শুধু ক্ষতিগ্রস্তদের রক্ষা করবে না, খাতের পুনর্গঠন ও মানুষের আস্থা ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এনবিএফআই খাতের স্থিতিশীলতা নিশ্চিত করতে স্বচ্ছতা, শক্তিশালী তদারকি, দায়বদ্ধতা এবং কার্যকর পুনর্গঠন অপরিহার্য। এই সংকটকে শুধু সমস্যা হিসেবে দেখা নয়; এটি একবারের জন্য সতর্কবার্তা, যা প্রমাণ করে যে সময়োপযোগী পদক্ষেপ ও কার্যকর তদারকি ছাড়া আর্থিক খাত দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখা সম্ভব নয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.