Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ১৩ মাস পর ডিএসইতে লেনদেন ছাড়ালো ১৪০০ কোটি টাকা
    অর্থনীতি

    ১৩ মাস পর ডিএসইতে লেনদেন ছাড়ালো ১৪০০ কোটি টাকা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 8, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ০.৩৯ শতাংশ বাড়ে। এক্সচেঞ্জটিতে দৈনিক লেনদেনের পরিমাণ ১৩ মাস পর ১ হাজার ৪০০ কোটি টাকা ছাড়িয়েছে।

    বাজারে দেখা গেছে, লেনদেন শুরুতে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও দিনশেষে সামান্য নিম্নমুখী হয়েছিল। দিনের শেষে ডিএসইএক্স ২১.৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়ায়, আগের কার্যদিবসে যা ছিল ৫ হাজার ৬১৪ পয়েন্ট। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ৫.৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৮ পয়েন্টে ওঠে। শরিয়াহ সূচক ডিএসইএস সামান্য কমে ১ হাজার ২২৯ পয়েন্টে দাঁড়ায়। সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা রাখে ব্র্যাক ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, রবি আজিয়াটা, বিবিএস কেবলস ও বেস্ট হোল্ডিংসের শেয়ার।

    ডিএসইতে মোট লেনদেন হয় ১ হাজার ৪৪১ কোটি ৯০ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ১ হাজার ৩৩৮ কোটি ৫৩ লাখ টাকার তুলনায় বেশি। এর আগে গত বছরের ১১ আগস্ট লেনদেন ছিল ২ হাজার ১০ কোটি ৯ লাখ টাকা। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৪০০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে ২৪৮টির দর বেড়েছে, ১২৭টির কমেছে, আর ২৫টির অপরিবর্তিত ছিল।

    বাজার বিশ্লেষকরা বলছেন, বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণ, দেশের ইতিবাচক অর্থনীতি এবং সরকারি স্থায়ী আয়ের সিকিউরিটিজের সুদহার ধীরে ধীরে কমার কারণে সূচক ঊর্ধ্বমুখী হয়েছে। খাতভিত্তিক লেনদেনে দেখা গেছে, ডিএসইতে মোট লেনদেনের ১০.৯ শতাংশ দখলে নিয়েছে প্রকৌশল খাত। জীবন বীমা খাত ১০.৩ শতাংশ, ওষুধ ও রসায়ন খাত ১০.১ শতাংশ, বস্ত্র খাত ১০ শতাংশ এবং ব্যাংক খাত ৭.৭ শতাংশ লেনদেনের দখল নিয়ে রেখেছে।

    গতকাল মিউচুয়াল ফান্ড খাতে সবচেয়ে বেশি ৫.২ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। আর্থিক প্রতিষ্ঠান খাতে ৪.৯ শতাংশ, সাধারণ বীমা খাতে ৩.৮ শতাংশ ইতিবাচক রিটার্ন ছিল। কাগজ ও মুদ্রণ খাতে ১.২ শতাংশ, সেবা ও আবাসন খাতে ১ শতাংশ এবং ব্যাংক খাতে ০.৫ শতাংশ নেতিবাচক রিটার্ন দেখা গেছে।

    চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স ১০.৪ পয়েন্ট বেড়ে ৯ হাজার ৬৬১ পয়েন্টে পৌঁছায়। সব শেয়ারের সূচক সিএএসপিআই ২২.৮ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৭২৫ পয়েন্টে ওঠে। এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৫৫ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৪৩টির দর বেড়েছে, ৮৬টির কমেছে আর ২৬টির অপরিবর্তিত ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.