Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কাস্টমস প্রক্রিয়া সহজ করার আহ্বান বিজিএমইএ’র
    অর্থনীতি

    কাস্টমস প্রক্রিয়া সহজ করার আহ্বান বিজিএমইএ’র

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা বজায় রাখতে কাস্টমস বন্ড-সংক্রান্ত সেবা আরও দ্রুত ও সহজ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। এ জন্য নীতি সহায়তারও অনুরোধ করেছে সংগঠনটি।

    গতকাল সোমবার কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ) এর কমিশনার মোহাম্মদ হাসমত আলীর সঙ্গে বৈঠকে এই দাবি জানায় বিজিএমইএ। সংগঠনের পরিচালক ফয়সাল সামাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন পরিচালক সুমাইয়া ইসলাম ও কাজী মিজানুর রহমান। বৈঠকে কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

    ফয়সাল সামাদ বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের পক্ষ থেকে কমিশনারকে একটি চিঠি হস্তান্তর করেন। তাতে কাস্টমস প্রক্রিয়া সহজ ও দ্রুত করার পাশাপাশি হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবি জানানো হয়। আলোচনায় পোশাক শিল্পের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে করণীয় বিষয়গুলো গুরুত্ব পায়। বিজিএমইএ প্রতিনিধিরা আরও কিছু দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—

    • রপ্তানিকারক প্রতিষ্ঠানের বার্ষিক নিরীক্ষা কার্যক্রম সহজ করা।
    • জুন ২০২২ এর মধ্যে সংশোধনীর মাধ্যমে অন্তর্ভুক্ত ইউডি বহির্ভূত ব্যাক টু ব্যাক এলসি দ্রুত নিষ্পন্ন করা।
    • সিবিএমএস সফটওয়্যারের মাধ্যমে বন্ড রেজিস্ট্রার সংরক্ষণ।
    • যথোপযুক্ত কারণ ছাড়া শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাটিং তদারকি আরোপ না করা।
    • বন্ড লাইসেন্সে এইচএস কোড সংযোজন প্রক্রিয়া সহজ করা।

    সভায় বিজিএমইএ নেতারা স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি সমস্যার সমাধানে আগের মতো একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের দাবি জানান। এ কমিটিতে কাস্টমস হাউস, বন্ড কমিশনারেট, জাতীয় রাজস্ব বোর্ড, শুল্ক গোয়েন্দা দপ্তরসহ সব স্টেকহোল্ডারের প্রতিনিধিত্ব থাকবে।

    প্রতিক্রিয়ায় কমিশনার মোহাম্মদ হাসমত আলী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাস্টমস-সংক্রান্ত সেবা দ্রুত ও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেকোনো সমস্যা দ্রুত সমাধান করে রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনে সহযোগিতা অব্যাহত থাকবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.