Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রপ্তানিতে সময় বাঁচাবে এনবিআরের নতুন নির্দেশনা
    অর্থনীতি

    রপ্তানিতে সময় বাঁচাবে এনবিআরের নতুন নির্দেশনা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বন্ডেড প্রতিষ্ঠানের আমদানিকৃত কাঁচামাল খালাস সহজ করতে নতুন নির্দেশনা দিয়েছে। রপ্তানিকারকদের কাঁচামালের এইচএস কোড বা পণ্যের বর্ণনায় সামান্য পার্থক্য থাকলেও কনসাইনমেন্ট আটকে রাখা বা জরিমানা আদায় করা হবে না।

    এনবিআরের আজ মঙ্গলবার  প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্দরে কাঁচামাল খালাসের সময় কাস্টমস জটিলতা ও হয়রানি কমানোর জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের বন্ড লাইসেন্স, প্রাপ্যতা শিট বা সংশ্লিষ্ট ইউটিলাইজেশন ডিক্লারেশন (ইউডি)-এর সঙ্গে কায়িক পরীক্ষায় কখনও কখনও এইচএস কোড বা পণ্যের বর্ণনায় ভিন্নতা দেখা যায়। এর ফলে শুল্কায়ন প্রক্রিয়া দীর্ঘ হয় এবং সময়মতো পণ্য খালাস না হওয়ায় রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়।

    এনবিআর জানিয়েছে, রপ্তানি বাণিজ্যের স্বার্থে এই জটিলতা নিরসনে জরুরি ভিত্তিতে নির্দেশনা জারি করা হয়েছে। নতুন নিয়মে, বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত এইচএস কোডের প্রথম চার সংখ্যা ও নিরূপিত এইচএস কোডের প্রথম চার সংখ্যা মিল থাকলে এবং বন্ড লাইসেন্সে অন্তর্ভুক্ত অঙ্গীকারনামা দাখিল করলে কাস্টমস হাউস দ্রুত পণ্য খালাস দিতে পারবে। এছাড়া, বন্ড লাইসেন্স অনুযায়ী পণ্যের ঘোষণা দেওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ ভিন্ন এইচএস কোড নির্ধারণ করলে প্রতিষ্ঠানটি কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস)-এর মাধ্যমে সেই কোড প্রাপ্যতায় অন্তর্ভুক্ত করতে পারবে। এ প্রক্রিয়া শেষ হলে সর্বোচ্চ দুই দিনের মধ্যে পণ্য খালাস দেওয়া সম্ভব হবে।

    ইউডি হলো রপ্তানির বিপরীতে আমদানিকৃত কাঁচামালের ঘোষণা। বন্ড লাইসেন্সধারী কারখানাগুলো এটি তাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে কাস্টমস বন্ড কমিশনারেট অফিসে জমা দেয়। আর এইচএস কোড হলো আমদানিকৃত পণ্য বা কাঁচামালের ৮-ডিজিটের বর্ণনা। এনবিআরের ব্যাখ্যা অনুযায়ী, আগে এইচএস কোডে সামান্য পার্থক্য থাকলেও কাস্টমস কর্মকর্তারা কনসাইনমেন্ট ছাড় দিতেন না বা জরিমানা আদায় করতেন। এ নিয়ে দীর্ঘদিন ব্যবসায়ীদের অভিযোগ ছিল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্দেশনা অনুসরণ করলে বন্ডেড প্রতিষ্ঠানের রপ্তানি কার্যক্রম আরও সহজ, দ্রুত ও সাশ্রয়ী হবে। এতে দেশের রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জনে ইতিবাচক প্রভাব পড়বে।

    বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম  বলেন, “ইউডি’র সঙ্গে কাঁচামালের এইচএস কোডে সামান্য পার্থক্য থাকলেই আগে কনসাইনমেন্ট আটকে দেওয়া বা জরিমানা করা হতো। এনবিআরের নতুন নির্দেশনা এই হয়রানি কমাবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.