Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » অবৈধ সিগারেটের বাজারে রাজস্ব ক্ষতির ভয়াবহ চিত্র
    অর্থনীতি

    অবৈধ সিগারেটের বাজারে রাজস্ব ক্ষতির ভয়াবহ চিত্র

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশে অবৈধ তামাক ব্যবসা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এটি শুধু চোরাচালান বা নকল পণ্যের সীমিত সরবরাহে সীমাবদ্ধ নেই। একটি পূর্ণাঙ্গ অপরাধ চক্র এই বাজার নিয়ন্ত্রণ করছে। ফলে রাষ্ট্র ও অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

    গবেষণায় বলা হয়েছে, গত বছরের তুলনায় অবৈধ তামাক বাজার প্রায় ৩১ শতাংশ বেড়েছে। প্রতি মাসে বাজারে আসছে প্রায় ৮৩২ মিলিয়ন শলাকা অবৈধ সিগারেট। এর বড় অংশ দখল করছে ‘ইলিসিট হোয়াইটস’। এগুলো দেশে নানা অবৈধ উপায়ে তৈরি হয়। অনেক ক্ষেত্রে এগুলো ভুয়া, পুনঃব্যবহৃত বা ট্যাক্স স্ট্যাম্পবিহীন হয়ে বাজারজাত হচ্ছে। পাশাপাশি বিদেশ থেকে চোরাচালানকৃত ব্র্যান্ড বা কন্ট্রাব্র্যান্ডও বাজারে প্রবেশ করছে। এসব সিগারেট কোনো শুল্ক ছাড়াই দেশের বাজারে আসে।

    খাত সংশ্লিষ্টরা মনে করছেন, অবৈধ ব্যবসার কারণে সরকার যে ক্ষতি করছে, তা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘোষিত বার্ষিক ২,০০০ কোটি টাকার চেয়ে অনেক বেশি। বাস্তবে ক্ষতির পরিমাণ এর দ্বিগুণ বা তারও বেশি হতে পারে। চোরাই পথে আসা বিদেশি সিগারেট বা কন্ট্রাব্র্যান্ড গোপন চ্যানেলের মাধ্যমে দেশে প্রবেশ করছে। সরকার যে ৬০০ শতাংশ উচ্চ আমদানি শুল্ক আরোপ করেছে, তা এভাবে এড়িয়ে যাচ্ছে। কর ফাঁকির মাধ্যমে অবৈধ ব্যবসায়ীরা বিপুল মুনাফা পাচ্ছে। সরকার প্রতিসপ্তাহে হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। সস্তা ও সহজলভ্য এই সিগারেটগুলো নিম্নআয়ের জনগোষ্ঠী এবং তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বৈধ সিগারেটের দাম অনেকের নাগালের বাইরে, আর অবৈধ পণ্যের সহজলভ্যতা ধূমপানের হার বাড়াচ্ছে।

    দেশজুড়ে খুচরা দোকানগুলোতে ট্যাক্স স্ট্যাম্পের পুনঃব্যবহার এখন স্বাভাবিক হয়ে গেছে। বৈধ প্যাকেট থেকে স্ট্যাম্প সংগ্রহ করে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে, প্রায় ১৫ শতাংশ দোকানদার সরাসরি প্রণোদনা পাচ্ছেন। এতে ফ্রি গিফট, প্যাক ডিসকাউন্ট এবং অতিরিক্ত শলাকা দেওয়া হয়। অনেক দোকানদার শুধু বাড়তি মুনাফার লোভে এসব সিগারেট বিক্রি করছেন। অবৈধ ব্যবসা এখন সুসংগঠিত। খুচরা বিক্রেতাদের মধ্যে প্রায় ৮২ শতাংশ নিয়মিত সরবরাহ পাচ্ছেন। ঢাকা ও চট্টগ্রাম এই বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিদেশি ব্র্যান্ড ওরিস, মন্ড, প্যাট্রন, এক্সএসও ও এসসে দাপটের সঙ্গে বিক্রি হচ্ছে। শুধু ওরিসের মাসিক বিক্রি ৫ কোটির বেশি শলাকা। দেশে উৎপাদিত পুষ্পা, টি-২০, সিটি গোল্ড ও পোলো-র মতো ব্র্যান্ডও ন্যূনতম মূল্যের অনেক নিচে বিক্রি হচ্ছে। ফলে বৈধ ব্র্যান্ড দ্রুত স্থান হারাচ্ছে। সরকারের রাজস্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিয়ন্ত্রণ নীতিমালা কার্যত অকার্যকর হয়ে পড়ছে।

    গণমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে, বড় আকারের চোরাচালান ও শিল্প পর্যায়ের দুর্নীতিও চলছে। বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকো ও তারা ইন্টারন্যাশনাল টোব্যাকো ভূয়া প্রতিষ্ঠান ব্যবহার করে প্রায় ৫৯০৬ টন কাঁচামাল আমদানি করেছে। এটি দিয়ে প্রায় ২৯৫ কোটি সিগারেট উৎপাদন সম্ভব। এতে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে আনুমানিক ১৫০০ কোটি টাকা। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে, কিন্তু সীমিত সম্পদ ও জনবল থাকায় অধিকাংশ অবৈধ পণ্য বাজারে ছড়িয়ে যাচ্ছে।

    দেশে ভ্যাট আয়ের প্রায় ৩০-৩৫ শতাংশ আসে তামাক খাত থেকে। তাই অবৈধ তামাক ব্যবসা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ওপর সরাসরি প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা মনে করাচ্ছেন, বর্তমান কর ও দাম কাঠামো এই অপরাধচক্রকে অনিচ্ছাকৃতভাবে পুষ্ট করছে। তাই অবিলম্বে কাঠামো সংস্কার ও সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে এই অবৈধ সাম্রাজ্যের মূল চাপে নিয়ন্ত্রণ আনতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.