Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বুধ, জুন 24, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » নারীর বিনা মজুরির শ্রমের মূল্য ৫.৭ লাখ কোটি টাকা
    অর্থনীতি

    নারীর বিনা মজুরির শ্রমের মূল্য ৫.৭ লাখ কোটি টাকা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 9, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    গৃহস্থালির কাজের পাশাপাশি নানা ধরনের সেবাযত্নের কাজ করেন দেশের নারীরা। এ কাজের জন্য তাঁরা কোনো মজুরি পান না। তবে এখন জানা গেল, এই শ্রমের আর্থিক মূল্য কত।

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর হিসাব অনুযায়ী, নারীরা যদি গৃহস্থালি ও সেবাযত্নের কাজের জন্য মজুরি পেতেন, তা হলে এর পরিমাণ দাঁড়াত ৫ দশমিক ৭ ট্রিলিয়ন টাকা বা ৫ লাখ ৭০ হাজার কোটি টাকা। এই হিসাব ২০২১ সালের তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। আজ বিবিএস হাউসহোল্ড প্রডাকশন স্যাটেলাইট অ্যাকাউন্ট (এইচপিএসএ) প্রকাশ করেছে। এই উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে এক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

    বিবিএসের হিসাব অনুযায়ী, নারীর বিনা মজুরির গৃহস্থালির কাজের আর্থিক মূল্য ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা। সেবাযত্নের কাজের মূল্য ২ লাখ ৩০ হাজার কোটি টাকা। নারী-পুরুষ মিলিয়ে বিনা মজুরির কাজের মোট মূল্য বছরে ৬ দশমিক ৭ ট্রিলিয়ন টাকা বা ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা।

    রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানো, শিশু ও বৃদ্ধের যত্ন নেওয়া, অসুস্থের সেবা—এ ধরনের অসংখ্য কাজের ওপরই পরিবার ও সমাজ নির্ভরশীল। তবু এত দিন এই কাজগুলো দেশের অর্থনীতির হিসাবের বাইরে ছিল। বিবিএসের এই প্রতিবেদনের মাধ্যমে নারীর অদৃশ্য শ্রমের অর্থনৈতিক গুরুত্ব এখন দৃশ্যমান হলো।

    আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেন, “নারীর শ্রম দীর্ঘদিন অর্থনীতির ছায়ায় ছিল। এই প্রতিবেদন সেই অমূল্য অবদানকে দৃশ্যমান করেছে।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মমতাজ আহমেদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার, ইউএন উইমেন বাংলাদেশের প্রতিনিধি গীতাঞ্জলি সিংহ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিবিএসের উপপরিচালক আসমা আখতার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    অর্থনীতি

    চট্টগ্রাম বন্দরে সিন্ডিকেটের আধিপত্য

    জুন 24, 2026
    অর্থনীতি

    ধার করা টাকাই ধার শোধে ব্যয় হচ্ছে

    জুন 24, 2026
    অর্থনীতি

    আগামী অর্থবছরে অর্থায়নে ৪৫ শতাংশ বৃদ্ধির পথে পিকেএসএফ

    জুন 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.