Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » হাজার কোটি টাকায় সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার
    অর্থনীতি

    হাজার কোটি টাকায় সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি কিনবে সরকার

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকার দেশের ক্রমবর্ধমান জ্বালানি ও সার চাহিদা মেটাতে একাধিক আমদানি প্রস্তাব অনুমোদন করেছে। এর মধ্যে সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা হচ্ছে। এতে মোট ব্যয় হবে প্রায় ১ হাজার ১ কোটি ৮৫ লাখ টাকা।

    গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৩৫তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে প্রথম কার্গো এলএনজি কেনা হবে সিঙ্গাপুরের মেসার্স আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে। এ জন্য খরচ হবে ৪৯৭ কোটি ৯০ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ধরা হয়েছে ১১ দশমিক ৮৫ ডলার। দ্বিতীয় কার্গো আমদানি করা হবে সিঙ্গাপুরেরই মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে। এতে খরচ হবে ৫০২ কোটি ৯৫ লাখ টাকা। প্রতি এমএমবিটিইউর দাম নির্ধারিত হয়েছে ১১ দশমিক ৯৭ ডলার।

    এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আরেক প্রস্তাবে ‘অয়েল অ্যান্ড গ্যাস ভ্যালু চেইনের কার্বন হ্রাসে কারিগরি সহায়তা’ প্রকল্পের জন্য নরওয়ের কার্বন লিমিটস এএস থেকে পরামর্শক সেবা গ্রহণ করা হবে। এতে ব্যয় হবে ৫০ কোটি ৫৩ লাখ টাকা। কৃষি মন্ত্রণালয়ের তিনটি প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর আওতায় মরক্কোর ওসিপি নিউট্রিক্রপস থেকে ৩০ হাজার টন টিএসপি সার কেনা হবে ২১২ কোটি ৯৬ লাখ টাকায়। প্রতি টনের দাম ধরা হয়েছে ৫৭৯ ডলার। একই প্রতিষ্ঠান থেকে ৪০ হাজার টন ডিএপি সার আনা হবে ৩৮১ কোটি ৬৯ লাখ টাকায়। এর প্রতি টনের দাম ৭৭৮ ডলার। এছাড়া কানাডার কমার্শিয়াল করপোরেশন থেকে কেনা হবে ৪০ হাজার টন এমওপি সার। এতে ব্যয় হবে ১৭৭ কোটি ৩ লাখ টাকা, প্রতি টনের দাম ৩৬১ ডলার।

    শিল্প মন্ত্রণালয়ের দুটি প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এর মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে স্থানীয় পর্যায়ে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে ১৬৬ কোটি ৪৮ লাখ টাকায়। প্রতি টনের দাম ধরা হয়েছে ৪৫২ দশমিক ৬২ ডলার। অন্য প্রস্তাব অনুযায়ী চীনের গুয়ানজি পেনগুই ইকো-টেকনোলজি থেকে কেনা হবে ১০ হাজার টন ফসফরিক অ্যাসিড। এতে ব্যয় হবে ১০২ কোটি ১৯ লাখ টাকা, প্রতি টনের দাম ৭৯৩ দশমিক ৮০ ডলার।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.