Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধা চালু করছে সরকার
    অর্থনীতি

    আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধা চালু করছে সরকার

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 10, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রপ্তানি আয় বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে আংশিক রপ্তানিকারকদের জন্য নতুন সুবিধা দিচ্ছে সরকার। ব্যাংক গ্যারান্টির বিপরীতে সাময়িক শুল্কমুক্ত বন্ড সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ড সেবার সম্পূর্ণ অটোমেশন চলছে। প্রক্রিয়া শেষ হলে পুরোনো সেবা পদ্ধতি বন্ধ হয়ে যাবে।

    গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বিনিয়োগ উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানসহ বেজা, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ, পিপিপি অথরিটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

    সভায় জানানো হয়, প্রতিযোগিতামূল্যে রপ্তানিকে টেকসই করতে আংশিক রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো আমদানি করা কাঁচামাল ও উপকরণের ওপর শুল্ক ও করের সমপরিমাণ অর্থের শতভাগ ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধা পাবে। পাশাপাশি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ও অর্থনৈতিক অঞ্চলে ওয়্যারহাউস লাইসেন্সধারী শিল্পপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ইউডি (ইউটিলাইজেশন ডিকলারেশন) শর্তসাপেক্ষে শিথিল করা হয়েছে।

    আরও জানানো হয়, বন্ড লাইসেন্সে ঘোষিত এইচএস কোড ও কাস্টমস কর্তৃক নির্ধারিত কোডে সামান্য অমিল থাকলেও চালান খালাসে বাধা হবে না। তবে শর্ত হলো, উভয় কোডের প্রথম চার ডিজিট মিলতে হবে। এ ক্ষেত্রে আমদানিকারককে ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স বা ইউডিতে সংশোধনের অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই নির্দেশনা চলমান সব চালানের জন্য কার্যকর। সভায় বিনিয়োগ পরিবেশ উন্নয়নে আরও ৩১টি সিদ্ধান্ত নেওয়া হয়।

    বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “আংশিক রপ্তানিকারকদের জন্য বন্ড সুবিধাসহ যৌক্তিক নীতিসহায়তা চালু হলে তৈরি পোশাকের বাইরের খাতেও রপ্তানি বাড়বে। এর ফলে বহুমুখীকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান—all ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়বে।”

    এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, “আমরা যৌক্তিক ও বিনিয়োগবান্ধব সুবিধা নিশ্চিত করতে চাই। একই সঙ্গে বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে সেলফ-অ্যাসেসমেন্ট ও পোস্ট ক্লিয়ারেন্স অডিটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমি নিজে এই প্রক্রিয়া তদারক করব।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.