Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাংলাদেশে উড়োজাহাজ গ্রাউন্ড হ্যান্ডলিং খরচ আকাশচুম্বী
    অর্থনীতি

    বাংলাদেশে উড়োজাহাজ গ্রাউন্ড হ্যান্ডলিং খরচ আকাশচুম্বী

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    ভারতের নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে (কলকাতা) এয়ারবাস এ৩২০ মডেলের একটি উড়োজাহাজের গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ ৬৩১ ডলার। একই মডেলের জন্য বেঙ্গালুরু ও হায়দরাবাদে চার্জ ৬৮৬ ডলার, জয়পুরে ৬১০ ডলার, তামিলনাড়ুতে ৩৭১ ডলার এবং লক্ষ্ণৌয়ে ৯১৫ ডলার। কিন্তু ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই উড়োজাহাজের জন্য এ খরচ দাঁড়ায় ২ হাজার ২০০ ডলার।

    ভারতের বাইরে মিয়ানমার, মালয়েশিয়া, লাওস, ইন্দোনেশিয়া, চীন, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামেও এ৩২০ মডেলের উড়োজাহাজে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের খরচ ঢাকার তুলনায় অনেক কম। শুধু এ৩২০ নয়, সব ধরনের উড়োজাহাজেই বাংলাদেশে এ খরচ বেশি। এয়ারলাইনস অপারেটরস কমিটি (এওসি) ঢাকার তথ্য অনুযায়ী, শাহজালালে উড়োজাহাজভেদে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের খরচ হয় ২ হাজার ২০০ থেকে ৬ হাজার ডলার। কার্গো উড়োজাহাজে প্রতি কেজিতে অতিরিক্ত শূন্য দশমিক ৭ ডলার খরচ হয়।

    অতিরিক্ত টাকা খরচ করলেও এয়ারলাইনসগুলোকে নিজস্ব জনবল দিয়ে কাজ চালাতে হচ্ছে। কোনো কোনো সংস্থা ঢাকায় ৬০ থেকে ৭০ জন কর্মী নিয়োগ দিতে বাধ্য হয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক এক এয়ারলাইনের কর্মকর্তা বলেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের খরচ ও অতিরিক্ত জনবল যুক্ত করায় ঢাকায় ফ্লাইট পরিচালনার ব্যয় অনেক বেড়ে যায়। এ খরচ শেষ পর্যন্ত টিকিটের দাম বাড়িয়েই যাত্রীদের কাঁধে চাপানো হয়।

    বাংলাদেশের বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়া আর কোনো গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবাদাতা সংস্থা নেই। খাত বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম মনে করেন, বিমানের একচেটিয়া আধিপত্যই খরচ বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, “ভারতসহ অনেক দেশে একাধিক গ্রাউন্ড হ্যান্ডলার থাকে। প্রতিযোগিতা থাকায় সেবা ভালো হয়, দামও নিয়ন্ত্রিত থাকে। বাংলাদেশে সে সুযোগ নেই।” তিনি আরো বলেন, “একটি এয়ারলাইনসের পরিচালন ব্যয়ের বড় অংশ আসে গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ, ল্যান্ডিং ও পার্কিং চার্জ এবং বিভিন্ন ট্যাক্স থেকে। এসব খরচ বাড়লে স্বাভাবিকভাবেই টিকিটের দামও বেড়ে যায়।”

    গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের পাশাপাশি কর ও ফিও টিকিটের দাম বাড়িয়ে দিচ্ছে। ভ্রমণ কর, ভ্যাট, আবগারি শুল্ক, এমবার্কেশন ফি, বিমানবন্দর উন্নয়ন ফি এবং যাত্রী নিরাপত্তা ফি বাবদ বড় অঙ্কের টাকা কাটা হয়। উদাহরণস্বরূপ, ঢাকা-কুয়ালালামপুর একমুখী টিকিটে কর-ফি হিসেবে কাটা হয় ১১ হাজার ১১৮ টাকা, যেখানে কলকাতা-কুয়ালালামপুর রুটে এ খরচ ৬ হাজার ৭২১ টাকা। ঢাকা-বালি রুটে কর-ফি ১৩ হাজার ৫৬৩ টাকা, কলকাতা থেকে একই রুটে ৮ হাজার ৩০৯ টাকা। ঢাকা-সিডনি রুটে কর-ফি দাঁড়ায় ২০ হাজার ৬৭৯ টাকা, আর কলকাতা থেকে ১৪ হাজার ৯০১ টাকা।

    খাতসংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত চার্জ, কর এবং এজেন্সিগুলোর সিন্ডিকেটের কারণে বাংলাদেশে টিকিটের দাম সবসময় বেশি থাকে। তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন সম্প্রতি জানান, টিকিটের দাম নিয়ন্ত্রণে রাখতে অবৈধভাবে বাজারে প্রভাব বিস্তার করা এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি শাহজালাল বিমানবন্দরের নতুন থার্ড টার্মিনালে বিমানের পাশাপাশি আরেকটি গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগেরও ইঙ্গিত দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.