Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ৯ মাসে ৬০% বাজেট খরচ না হলে শেষ প্রান্তিকের অর্থছাড় বন্ধ
    অর্থনীতি

    ৯ মাসে ৬০% বাজেট খরচ না হলে শেষ প্রান্তিকের অর্থছাড় বন্ধ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 11, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ গত সোমবার একটি পরিপত্র জারি করেছে। এতে বলা হয়েছে, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (৯ মাস) বাজেটের কমপক্ষে ৬০ শতাংশ অর্থ ব্যবহার না করলে চতুর্থ প্রান্তিকের অর্থছাড় স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

    পরিপত্রে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয় ও বিভাগগুলো বর্তমানে বাজেট বাস্তবায়নে এমন গতি রাখছে যা আর্থিক শৃঙ্খলা নিশ্চিত করতে ব্যর্থ। প্রথম প্রান্তিকে বাজেট বাস্তবায়ন ধীর, যা দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকেও দেখা যাচ্ছে। ফলশ্রুতিতে সরকারি ব্যয়ের গুণগত মানও সঠিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না।

    সব মন্ত্রণালয় ও বিভাগের কাছে বাজেট বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়ন ও অগ্রগতির তথ্য জানাতে বলা হয়েছে। পরিকল্পনায় অবশ্যই থাকতে হবে রাজস্ব আহরণ, কেনাকাটা, খরচ, বৈদেশিক অনুদান ও ঋণ সংগ্রহের খসড়া। প্রথম প্রান্তিকের সব কাজ ঠিকমতো সম্পন্ন না হলে দ্বিতীয় প্রান্তিক থেকে অর্থছাড় বন্ধ হয়ে যাবে।

    সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী বলেন, “বাজেট বাস্তবায়নের দুর্বল দিকগুলো একধরনের ‘কালচার’ হয়ে গেছে। শুধু একটি পরিপত্র জারি করে ভালো ফল আশা করা কঠিন। বিষয়টি সার্বিক সুশাসনের সঙ্গে জড়িত। তাই এর কার্যকারিতা নিশ্চিত করতে হবে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক দুই দিক থেকেই।” পরিকল্পনা মন্ত্রণালয় জানায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) মাত্র ০.৬৯ শতাংশ বাস্তবায়ন হয়েছে। এটি গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। জুলাইয়ে খরচ হয়েছে ১ হাজার ৬৪৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা কম।

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, “জুলাইয়ে ১ শতাংশের কম এডিপি বাস্তবায়ন গ্রহণযোগ্য নয়। আগের অজুহাত এবার দেওয়ার সুযোগ নেই।” অর্থ বিভাগ জানিয়েছে, সময়মতো ইউটিলিটি বিল পরিশোধ, মেরামত, সংরক্ষণ, নির্মাণ ও পূর্ত, মালামাল ক্রয় ও সংগ্রহের ক্ষেত্রে শেষ মুহূর্তের পদক্ষেপ অব্যাহত থাকছে। এতে প্রতি বছর সরকারকে অপরিকল্পিত ঋণের দায় নিতে হচ্ছে। অথচ আগাম পরিকল্পনা থাকলে এই ঋণজনিত খরচ কমানো সম্ভব।

    অর্থ বিভাগ প্রতিবছরই সেপ্টেম্বর মাসে এ ধরনের পরিপত্র জারি করে। তবে কোনো মন্ত্রণালয় বা বিভাগ তা যথাযথভাবে পালন করছে না। ব্যর্থতার জন্য কোনো শাস্তিও দেওয়া হচ্ছে না। অর্থ বিভাগের কর্মকর্তারা জানান, আপাতত শাস্তির বিষয়টি বিবেচনায় নেই। তবে আশা করা হচ্ছে, সবাই পরিপত্র অনুসরণ করবে।

    সাবেক অর্থ সচিব মাহবুব আহমেদ বলেন, “এবারের পরিপত্রে নতুন একটি দিক এসেছে। প্রথম থেকে তৃতীয় প্রান্তিকের মধ্যে ৬০ শতাংশ খরচ না হলে চতুর্থ প্রান্তিকের অর্থছাড় বন্ধ হবে। এটি ভালো, তবে তাড়াহুড়া করে কেনাকাটার প্রবণতাও তৈরি হতে পারে। অপচয় রোধে অর্থ বিভাগের আরও তদারকি প্রয়োজন।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.