Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রাজধানীতে মাছের দাম আকাশছোঁয়া
    অর্থনীতি

    রাজধানীতে মাছের দাম আকাশছোঁয়া

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঙ্গে মাছের দামও ক্রমেই নাগালের বাইরে চলে যাচ্ছে। চাল-ডাল, শাক-সবজির দাম আগেই বাড়তি, এবার সব ধরনের মাছের বাজারেও আগুন লেগেছে। ভরা মৌসুমেও ইলিশের সরবরাহ কম থাকায় দাম আকাশচুম্বী। এতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য কাঁচাবাজার আরও অস্বস্তিকর হয়ে উঠেছে।

    আজ শুক্রবার সকালে রামপুরা ও বনশ্রী এলাকার বাজারে সরেজমিনে দেখা যায়, সামুদ্রিক ও খাল-নদীর বেশ কয়েকটি মাছের দাম গত এক সপ্তাহে কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বেড়েছে। সুপারশপগুলোতেও চড়া দামে মাছ বিক্রি হচ্ছে। বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন, আজ কোরাল বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকায়, আইড় ৬০০ থেকে ৭৫০ টাকায়। চিংড়ি (বাগদা ও গলদা) আকারভেদে ৭৫০ থেকে ১২০০ টাকায়, ছোট চিংড়ি প্রায় ১০০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

    খাল-নদী ও চাষের মাছের দামে রুই ও কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, ছোট আকারের পাবদা ৪০০ টাকা, মাঝারি ৫০০-৬০০ টাকা, শিং ৪০০-৫০০ টাকা, টেংরা ৬০০-৭০০ টাকা, পুঁটি ২০০-২৫০ টাকা, সরপুঁটি ৩০০-৪৫০ টাকা, তেলাপিয়া ২৫০-৩০০ টাকা, নাইলোটিকা ২২৭০-২৮০ টাকা, কৈ ২০০-২২০ টাকা এবং পাঙাস ও সিলভার কার্প ২৫০–২৮০ টাকায় বিক্রি হচ্ছে। চাষের রুই দুই থেকে আড়াই কেজির ওজন হলে কেজি ৫৫০ টাকা পর্যন্ত উঠেছে।

    ইলিশের সরবরাহ কম থাকায় দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। খুচরা বাজারে এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০-২৫০০ টাকায়। ৫০০-৭০০ গ্রাম ইলিশ মিলছে ১৫০০ টাকায়, এক কেজি ওজনের কিছু কম ইলিশ ১৮০০-২০০০ টাকায়, বড় ইলিশ (২-২.৫ কেজি) ৩০০০-৩৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

    মুরগি ও গরুর মাংসের দাম তুলনামূলক স্থিতিশীল। ব্রয়লার মুরগি কেজি ১৮০ টাকায়, সোনালি মুরগি ২৯০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। গত এক মাসে মুরগির কেজি দাম বেড়েছে ২০-৩০ টাকা। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত, গরু কেজি ৭৫০-৭৮০ টাকা, খাসি ১১০০-১২০০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, পশুর সরবরাহ স্বাভাবিক থাকায় দাম বাড়েনি।

    সাধারণ মানুষজনও দাম বৃদ্ধিতে কষ্টের কথা জানিয়েছেন। রামপুরা কাঁচাবাজারে মাছ কিনতে আসা কাঠমিস্ত্রি শিহাব উদ্দিন বলেন, এক মাস আগে যে মাছ ৩২০ টাকায় কিনেছি, এখন সেটি ৪০০ টাকায়। মনে হয় সবকিছুর দাম হঠাৎ বেড়ে গেছে। গৃহিণী সানজিদা বলেন, মুরগির দাম আগেই চড়া ছিল। ভেবেছিলাম মাছের দিকে ঝুঁকব, কিন্তু এখন মাছও হাতের বাইরে। সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।

    ইলিশের বাজার প্রসঙ্গে রামপুরা মাছ বিক্রেতা করিম হোসেন জানান, মৌসুম হলেও নদীতে ইলিশ ধরা পড়ছে না। সরবরাহ কম হওয়ায় দাম কমানো যাচ্ছে না। বনশ্রী বাজারের মো. রফিক বলেন, কয়েক দিন আগের অতিরিক্ত গরমে বিভিন্ন এলাকার পুকুরের মাছ মারা গেছে। চাষিরা ক্ষতি পুষিয়ে নিতে বেশি দামে মাছ বিক্রি করছেন। মাছ বিক্রেতা খোরশেদ আলম বলেন, আড়তে সংকট নেই, তবে কোরবানির ঈদের পর থেকে পাইকারি দামে বেড়েছে। তাই খুচরায়ও দাম বেশি।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.