Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » নতুন পাল্টা শুল্কেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ
    অর্থনীতি

    নতুন পাল্টা শুল্কেও যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের জন্য নতুন পাল্টা শুল্ক পুরোপুরি কার্যকর হয়েছে গত মাসে। এর আগে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় ২২ শতাংশ। এই বৃদ্ধি যুক্তরাষ্ট্রের বাজারে শীর্ষ পাঁচ রপ্তানিকারক দেশের মধ্যে সর্বোচ্চ।

    চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৪৯৮ কোটি ডলারের তৈরি পোশাক। যা গত বছরের একই সময়ের তুলনায় ২১.৬৬ শতাংশ বেশি। শুধু জুলাই মাসে রপ্তানি হয়েছে ৭০ কোটি ডলারের পোশাক, প্রবৃদ্ধি হয়েছে ৪.৯৭ শতাংশ।

    অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফ জহির জানান, “মার্কিন ক্রেতাদের কেউ কেউ আমাদের কাছে বাড়তি পাল্টা শুল্কের একটি অংশ দাবি করছেন। শুধু তাই নয়, মিসর ও হাইতির মতো দেশে যেখানে শুল্ক কম, সেসব দেশে উৎপাদন ইউনিট স্থাপনের পরামর্শ দিচ্ছে ক্রেতারা।” ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল (অটেক্সা) জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৪৫৮০ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪.৯৬ শতাংশ বেশি।

    গত ৩১ জুলাই যুক্তরাষ্ট্র প্রশাসন বিভিন্ন দেশের পণ্য আমদানির ওপর সংশোধিত পাল্টা শুল্ক হার ঘোষণা করে। ৭ আগস্ট এই হার কার্যকর হয়। নতুন হার অনুযায়ী, বাংলাদেশ ও ভিয়েতনামের পণ্যে ২০ শতাংশ পাল্টা শুল্ক বসেছে। ভারতের পণ্যের হার ২৫ শতাংশ। ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও পাকিস্তানের ক্ষেত্রে ১৯ শতাংশ। চীনের জন্য হার এখনো ৩০ শতাংশ।

    একাধিক রপ্তানিকারক জানিয়েছেন, চীনের হারানো ক্রয়াদেশের কিছু অংশ বাংলাদেশে আসছে। ছয় থেকে আট মাস ধরে এর প্রতিফলন দেখা যাচ্ছে। পাল্টা শুল্কের কারণে সামনের মৌসুমে আরও বাড়তি ক্রয়াদেশ আসতে পারে। তবে কিছু ক্রেতা বাড়তি শুল্কের অংশ বহন করতে রপ্তানিকারকদের চাপ দিচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে দীর্ঘদিন চীন শীর্ষে থাকলেও বাণিজ্যযুদ্ধের কারণে ভিয়েতনাম তা অতিক্রম করেছে। চলতি বছরের প্রথম সাত মাসে ভিয়েতনাম রপ্তানি করেছে ৯৪৬ কোটি ডলারের পোশাক, যা গত বছরের একই সময়ে ১৬.৯৪ শতাংশ বেশি। জুলাইয়ে রপ্তানি হয়েছে ১৬৯ কোটি ডলার, প্রবৃদ্ধি সাড়ে ১২ শতাংশ।

    চীন দ্বিতীয় অবস্থানে রয়েছে। জানুয়ারি থেকে জুলাইয়ে চীন রপ্তানি করেছে ৬৯২ কোটি ডলারের পোশাক, যা ২১ শতাংশ কম। শুধু জুলাইয়ে রপ্তানি হয়েছে ১১৯ কোটি ডলার, যা গত বছরের তুলনায় ৩৮ শতাংশ কম। শীর্ষ ১০ রপ্তানিকারক দেশের মধ্যে চীনের রপ্তানি সবচেয়ে বেশি কমেছে। অটেক্সার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। চলতি বছরের প্রথম সাত মাসে তারা রপ্তানি করেছে ৩৩১ কোটি ডলারের পোশাক, ১৬ শতাংশ বৃদ্ধির সঙ্গে। এছাড়া ইন্দোনেশিয়া রপ্তানি করেছে ২৬৭ কোটি ডলারের পোশাক, ১৬.৮০ শতাংশ বৃদ্ধি। অনন্ত গ্রুপের ছয়টি প্রতিষ্ঠান গত অর্থবছরে রপ্তানি করেছে ৪৬.২০ কোটি ডলারের পোশাক। শরীফ জহির বলেন, “নতুন ক্রয়াদেশের সুযোগ আছে, তবে চ্যালেঞ্জও রয়েছে। মার্কিন ক্রেতারা কিছু ক্ষেত্রে শুল্কের অংশ আমাদের উপর চাপাচ্ছে। আমাদের এগিয়ে যেতে হবে।”

    বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “নতুন ক্রয়াদেশ আসছে, কিন্তু কম দামের কারণে অনেকে তা নিতে পারছে না। আশা করি আগামী মাসের মধ্যে পরিস্থিতি উন্নত হবে। আমরা আমাদের সদস্যদের বলেছি, ক্রেতাদের দাবি অনুযায়ী শুল্ক বহন করা সম্ভব নয়, কারণ আমাদের মুনাফা ৫-১০ শতাংশের বেশি নয়।” গত বছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে ৭৩৪ কোটি ডলারের পোশাক। যা ২০২৩ সালের তুলনায় ০.৭৫ শতাংশ বেশি। ২০২৩ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রপ্তানি কমে ২৫ শতাংশ হয়েছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.