Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » প্রতিদিন দেশে আসছে ১ হাজার কোটি টাকার রেমিট্যান্স
    অর্থনীতি

    প্রতিদিন দেশে আসছে ১ হাজার কোটি টাকার রেমিট্যান্স

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 12, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১০ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১ দশমিক ১৩ বিলিয়ন ডলার বা ১১৩ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় ১৩ হাজার ৭৮৬ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

    অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে আসছে ১১ কোটি ৩ লাখ ডলার বা প্রায় ১ হাজার ৩৮১ কোটি টাকা। এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসের শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গত বছরের একই সময়ে (২০২৪ সালের সেপ্টেম্বরের প্রথম ১০ দিন) রেমিট্যান্স এসেছিল ৯৪ কোটি ৯০ লাখ ডলার। এর সঙ্গে তুলনা করলে এ বছর রেমিট্যান্স বেড়েছে প্রায় ১৮ কোটি ডলার। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই ও আগস্ট মাস এবং সেপ্টেম্বরের প্রথম ১০ দিন মিলিয়ে দেশে এসেছে ৬০৩ কোটি ডলারের রেমিট্যান্স। এটি গত অর্থবছরের একই সময়ে পাওয়া ৫০৮ কোটি ডলারের চেয়ে ৯৫ কোটি ডলার বেশি। অর্থাৎ প্রবৃদ্ধি হয়েছে ১৮.৬ শতাংশ।

    চলতি অর্থবছরের জুলাইয়ে দেশে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ২০ লাখ ডলার। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। পুরো অর্থবছর শেষে রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে প্রবাসী আয় ছিল ২৩.৯১ বিলিয়ন ডলার। গত অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল:

    • জুলাই: ১৯১.৩৭ কোটি ডলার
    • আগস্ট: ২২২.১৩ কোটি ডলার
    • সেপ্টেম্বর: ২৪০.৪১ কোটি ডলার
    • অক্টোবর: ২৩৯.৫০ কোটি ডলার
    • নভেম্বর: ২২০ কোটি ডলার
    • ডিসেম্বর: ২৬৪ কোটি ডলার
    • জানুয়ারি: ২১৯ কোটি ডলার
    • ফেব্রুয়ারি: ২৫৩ কোটি ডলার
    • মার্চ: ৩২৯ কোটি ডলার
    • এপ্রিল: ২৭৫ কোটি ডলার
    • মে: ২৯৭ কোটি ডলার
    • জুন: ২৮২ কোটি ডলার

    বিশেষজ্ঞরা বলছেন, সরকারঘোষিত প্রণোদনা ও প্রবাসী আয় প্রক্রিয়ার সহজীকরণ রেমিট্যান্স প্রবাহকে ধারাবাহিকভাবে ইতিবাচক রেখেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.