Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করছে মীরসরাই বেপজা
    অর্থনীতি

    বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করছে মীরসরাই বেপজা

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 13, 2025সেপ্টেম্বর 13, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অর্থনৈতিক অঞ্চল কার্যক্রম নতুন দিগন্তে প্রবেশ করেছে। ইতিমধ্যেই এখানে উৎপাদন ও রপ্তানি শুরু করেছে পাঁচটি বিদেশি কোম্পানি।

    ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলে ২৩টি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মোট মূল্য ৩৩৩.৭২ মিলিয়ন ডলার। ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৪৮টি কোম্পানির সঙ্গে লিজ চুক্তি হয়েছে। এই চুক্তিতে মোট প্রতিশ্রুত বিনিয়োগ ১.০২৮ বিলিয়ন ডলার। এর মাধ্যমে প্রায় ১ লাখ ৩১ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। প্রকৃত বিনিয়োগ ইতিমধ্যেই এসেছে ৬১.৪১ মিলিয়ন ডলার। চলতি বছরে চুক্তিবদ্ধ ১২টি কোম্পানি মোট ২০৮.৫৩ মিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে শিল্প স্থাপন করবে।

    বেপজার তথ্য অনুযায়ী, উৎপাদন শুরু করা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে চারটি চীনা এবং একটি দক্ষিণ কোরীয়। তাদের সম্মিলিত রপ্তানি এখন পর্যন্ত প্রায় ১৭.৩ মিলিয়ন ডলার এবং কর্মসংস্থান হয়েছে প্রায় ৪ হাজার।

    প্রতিষ্ঠানগুলো হলো:-

    • পাদুকার অ্যাকসেসরিজ ও প্যাকেজিং সামগ্রী প্রস্তুতকারক ফেংচুন কম্পোজিট ম্যাটেরিয়াল কোং (বিডি) লিমিটেড
    • বিভিন্ন ধরনের অন্তর্বাস ও কম্পোজিট পোশাক প্রস্তুতকারক কাইসি লঞ্জারি বাংলাদেশ কোং লিমিটেড
    • জুতার ইনসোল, আউটসোল ও ইভা ফোম উৎপাদনকারী কেপিএসটি শ্যুজ (বিডি) কোং লিমিটেড
    • টেক্সটাইল ও প্যাকেজিং সামগ্রী প্রস্তুতকারক মিংদা (বাংলাদেশ) নিউ ম্যাটেরিয়াল কোং লিমিটেড
    • পাদুকার আঠা ও প্রাইমার প্রস্তুতকারক দক্ষিণ কোরীয় ইয়ংচ্যাং বিডি কোং লিমিটেড

    এই প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছে। প্রস্তাবিত মোট বিনিয়োগের পরিমাণ ১৫৬.১৬ মিলিয়ন ডলার।

    শিগগিরই আরও চারটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করবে। তারা হলো: গুডউড (ঢাকা) কোং লিমিটেড, জিবিন টেকনোলজি (বিডি) কোং লিমিটেড, তাইশেং (বাংলাদেশ) ওয়েবিং কোং লিমিটেড এবং ইয়ংচ্যাং বিডি কোং লিমিটেড। উৎপাদিত পণ্য হবে কাথ্র চামচ-কাঁটাচামচ, চিকিৎসা সামগ্রী, শ্যু অ্যাকসেসরিজ, অ্যাডহেসিভ, সলভেন্টস ও ইলাস্টিক সামগ্রী।

    ক্রমেই বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ-

    বেপজা নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ বলেন, “যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ শুল্কছাড় পাওয়ার আগেই দেশি-বিদেশি বিনিয়োগকারীরা এখানে আগ্রহ দেখাচ্ছে।”

    তিনি আরও জানান, “প্রকল্প চলাকালীনই পাঁচটি প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে। আরও চারটি অল্প সময়ের মধ্যে উৎপাদন শুরু করবে। মোট ৪৮টি কোম্পানির সঙ্গে লিজ চুক্তি হয়েছে। এরা গার্মেন্টস, জুতা, জুতার সরঞ্জামাদি, ফার্মাসিউটিক্যালস, টোব্যাকো মেশিন, এমনকি ড্রোন উৎপাদন করবে।”

    বেপজা কর্মকর্তারা জানান, আরও প্রায় ১৫টি প্রতিষ্ঠান পাইপলাইনে রয়েছে। তাদের মধ্যে ৫–৭টির সঙ্গে শিগগিরই চুক্তি হবে। এছাড়া ৩৫–৪০টি প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

    সম্প্রসারণ ও বহুমুখীকরণ-

    চুক্তি স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে চীনা বিনিয়োগকারীর সংখ্যা সর্বাধিক। এরপর রয়েছে দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সিঙ্গাপুর, ভারত, সংযুক্ত আরব আমিরাত, নেদারল্যান্ডস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মালয়েশিয়া, আয়ারল্যান্ড এবং বাংলাদেশ।

    চীনের কাইসি গ্রুপ উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করছে। ২০২৪ সালের জুনে ৬০.৮৫ মিলিয়ন ডলারের বিনিয়োগে কাইসি লঞ্জারি বাংলাদেশ কোং লিমিটেড চালু হয়। এতে প্রায় ৩ হাজার ৭০০ কর্মী নিয়োগ পেয়েছেন। চলতি বছরের আগস্টে তারা কাইসি গার্মেন্টস বাংলাদেশ লিমিটেড নামে আরও ৪০.০৫ মিলিয়ন ডলারের বিনিয়োগের চুক্তি করেছে।

    বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়েসিস অ্যাকসেসরিজ (প্রাঃ) লিমিটেডও এখানে যোগ দিয়েছে। পোশাকের অ্যাকসেসরিজ কারখানা স্থাপনের জন্য তারা ৪.৮ মিলিয়ন ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি দিয়েছে।

    ভবিষ্যতে বিনিয়োগকারীরা আসবাবপত্র, ক্যাম্পিং সরঞ্জাম, ব্যাগ, বেল্ট, চশমা, বৈদ্যুতিক বাইসাইকেল ও ট্রাইসাইকেল, সোলার প্যানেল এবং পার্সোনাল কেয়ার সরঞ্জাম তৈরি করার কথা ভাবছেন।

    বেপজা কর্মকর্তারা জানান, সম্প্রতি আলোচনার মাধ্যমে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি শুল্ক ২০ শতাংশে নামাতে সক্ষম হয়েছে। অন্যদিকে, ভারত ও চীনের ওপর যথাক্রমে ৫০ শতাংশ ও ৩০ শতাংশ শুল্ক প্রযোজ্য। এতে বিদেশি প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে কারখানা স্থাপনের আগ্রহ বৃদ্ধি পেয়েছে।

    বেপজা বিনিয়োগকারীদের জন্য বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করেছে। ভূগর্ভস্থ পানি এবং গভীর নলকূপের পানি সরবরাহ হচ্ছে। একটি পানি পরিশোধনাগারও নির্মাণ হবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিআরএস স্থাপন করেছে। গ্যাস সরবরাহ পাইপলাইন স্থাপন প্রায় ৮০ শতাংশ সম্পন্ন।

    ২০১৮ সালে অনুমোদিত উন্নয়ন পরিকল্পনা-

    বেপজা দেশের আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল পরিচালনা করছে। এর সাফল্যের ওপর ভিত্তি করে মীরসরাইয়ে ১,১৩৮.৫৫ একর জমির ওপর বেপজা অর্থনৈতিক অঞ্চল অনুমোদিত হয়। মাস্টারপ্ল্যান অনুযায়ী ৫৩৯টি শিল্প প্লট তৈরি হয়েছে। পূর্ণরূপে চালু হলে বিনিয়োগ দাঁড়াবে ৪.৫ বিলিয়ন ডলার এবং চাকরির সুযোগ হবে প্রায় ৫ লাখ মানুষের।

    প্রকল্পের আনুষ্ঠানিক মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হলেও, অবকাঠামো ও ইউটিলিটি সেবা দ্রুত প্রস্তুত হওয়ায় বিনিয়োগ ও রপ্তানি কার্যক্রম ইতিমধ্যেই পুরোদমে শুরু হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.