Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, নভে. 29, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » বাজার ব্যবস্থাপনায় নিরবচ্ছিন্ন সরবরাহই মূল চ্যালেঞ্জ
    অর্থনীতি

    বাজার ব্যবস্থাপনায় নিরবচ্ছিন্ন সরবরাহই মূল চ্যালেঞ্জ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    সাবেক উপদেষ্টা শেখ বশিরউদ্দীন | ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাজার ব্যবস্থাপনায় সবচেয়ে জরুরি বিষয় হলো পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ। তিনি বলেন, দেশে কাঁচামালের ঘাটতি রয়েছে। তবে জ্ঞান অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্ম সেই অভাব পূরণ করতে পারে। আল্লাহ কাউকেই জ্ঞানে একচেটিয়া সুবিধা দেননি, যে যত চেষ্টা করবে সে তত অর্জন করবে। এখানে কোনো সিন্ডিকেশন নেই।

    গত শুক্রবার রাতে চট্টগ্রামের হোটেল রেডিসন ব্লুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা গবেষণা ব্যুরো আয়োজিত ‘ব্যবসার ভবিষ্যৎ: উদ্ভাবন, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন’ শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন। উপদেষ্টা জানান, বিগত রমজানে সরকারের অর্থ বিভাগ, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত প্রচেষ্টায় সরবরাহ চেইন স্বাভাবিক রাখা সম্ভব হয়েছিল। ফলে নিত্যপণ্যের দাম স্থিতিশীল ছিল।

    তিনি বলেন, ৫ আগস্টের পর বাজার নিয়ন্ত্রণে রাখা ছিল বড় চ্যালেঞ্জ। তথাকথিত সিন্ডিকেটের অনেক সদস্য দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সে সময় সরবরাহ স্বাভাবিক রাখা কঠিন ছিল। কিন্তু সরকারের সার্বিক প্রচেষ্টা ও ব্যবসায় গণতন্ত্র প্রতিষ্ঠার ফলে পরিস্থিতি সামলে ওঠা সম্ভব হয়েছে। বাণিজ্য উপদেষ্টা আরও জানান, শেখ হাসিনার পতনের পর দেশের রিজার্ভ ছিল প্রায় ১০ বিলিয়ন ডলার, আর দায় ছিল ৬ বিলিয়ন ডলার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সব দায় পরিশোধ করা হয়েছে। বর্তমানে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩০ বিলিয়ন ডলারে। তিনি বলেন, শ্রম উৎপাদনশীলতা, ইউটিলিটি ব্যবহারের দক্ষতা, লজিস্টিক সুবিধা, অর্থায়নের খরচ কমানো, সহজ অর্থায়ন ও বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করতে পারলে কাঁচামালের ঘাটতি কাটিয়ে উঠা সম্ভব। সঠিক রাজনৈতিক নেতৃত্ব থাকলে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশকে ‘সোনার খনি’তে রূপান্তর করা সম্ভব।

    ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা নিয়ে শেখ বশিরউদ্দীন বলেন, গত ১৬ বছরের ফ্যাসিস্ট শাসকরা ক্রোনিস তৈরি করেছিল। এতে সম্পদের বণ্টনে অসমতা তৈরি হয়। যারা অর্থনীতিতে কোনো অবদান রাখেনি, তারা বাজার ব্যবস্থাকে অস্থিতিশীল করেছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাজার পরিচালনা করবে এবং নিরপেক্ষ সংস্কার আনবে। তাতে বাজার ব্যবস্থা শক্তিশালী হবে এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত হবে।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. তৈয়ব চৌধুরী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর মোহাম্মদ আইয়ুব ইসলাম এবং সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরী। অনুষ্ঠান শেষে শেখ বশিরউদ্দীন ব্যবসা-বাণিজ্যে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.