Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের অর্থনীতির ঋণ, মূল্যস্ফীতি ও দারিদ্র্যের অজানা গল্প
    অর্থনীতি

    দেশের অর্থনীতির ঋণ, মূল্যস্ফীতি ও দারিদ্র্যের অজানা গল্প

    মনিরুজ্জামানUpdated:সেপ্টেম্বর 14, 2025সেপ্টেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশের অর্থনীতি বর্তমানে এক অস্থির পরিস্থিতির মুখোমুখি। গত এক দশকে প্রবৃদ্ধি সবচেয়ে কমেছে। একই সঙ্গে দারিদ্র্য বেড়েছে দ্বিগুণ হারে। খেলাপি ঋণও ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

    তবে সবকিছুই নেগেটিভ নয়। রেমিট্যান্স ও রপ্তানি আয় কিছুটা আশার আলো দেখাচ্ছে। মূল্যস্ফীতি কমলেও সাধারণ মানুষের বাস্তব ক্রয়ক্ষমতা এখনও পূর্ণভাবে ফিরতে পারছে না। রাজস্ব প্রবৃদ্ধি থাকলেও এটি টেকসই ভিত্তি তৈরি করতে পারছে না। সংখ্যায় সংখ্যায় দেখা যাচ্ছে—দেশের অর্থনীতির চ্যালেঞ্জ যতই গভীর, সম্ভাবনার সূচকও সমানভাবে স্পষ্ট। প্রবৃদ্ধির হার ধীর, কিন্তু বৈদেশিক আয় এবং রেমিট্যান্স দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে সহায়ক। অন্যদিকে ঋণ ও দারিদ্র্য বৃদ্ধির চাপ সরকার ও নীতি নির্ধারকদের জন্য বড় পরীক্ষা।

    বিশ্লেষকরা মনে করছেন, অর্থনীতিকে সুসংগঠিত ও টেকসই করতে হলে নীতি পুনঃসংগঠন, বাজেট পরিকল্পনা এবং উৎপাদনশীল খাতের উন্নয়নে ত্বরান্বিত পদক্ষেপ নেওয়া জরুরি। এছাড়া জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানো ও বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য পরিবেশ তৈরি করা সময়ের দাবি।

    ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে মাত্র ৩.৯৭ শতাংশে। এটি গত এক দশকের মধ্যে অন্যতম সর্বনিম্ন। কঠোর মুদ্রানীতি, আমদানি সংকোচন এবং রাজনৈতিক অনিশ্চয়তা প্রবৃদ্ধিকে চাপে ফেলেছে। এর আগের সর্বনিম্ন প্রবৃদ্ধি ছিল ২০১৯-২০ অর্থবছরে, তখন মাত্র ৩.৫১ শতাংশ। তবে সে সময় মূল কারণ ছিল কোভিড মহামারি। বর্তমানে বিনিয়োগ ও কর্মসংস্থান স্থবির থাকায় প্রবৃদ্ধি দেশের সম্ভাবনার তুলনায় অনেক নিচে। বিশেষ করে নির্মাণ খাতের ধীরগতি এবং মূলধনি যন্ত্রপাতি আমদানির হ্রাস প্রবৃদ্ধি কমানোর প্রধান কারণ। অর্থনীতি স্থিতিশীল থাকলেও প্রবৃদ্ধি পুনরুদ্ধারে আরও সময় লাগবে।

    বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং মূলধন-যন্ত্রপাতি আমদানি পুনরায় ত্বরান্বিত করা না হলে ধীর প্রবৃদ্ধি চলমান থাকবে। বিনিয়োগ স্থবির এবং মূলধনি যন্ত্রপাতি আমদানি ২০-২৫ শতাংশ কমেছে। একই সঙ্গে নির্মাণ খাতের প্রবৃদ্ধি হঠাৎ কমে এসেছে। রাজনৈতিক অনিশ্চয়তাও ব্যবসার পরিবেশকে প্রভাবিত করেছে। ফলস্বরূপ, কর্মসংস্থান বৃদ্ধি থমকে গেছে। দারিদ্র্য হ্রাসের গতিও বাধাগ্রস্ত হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা কমছে, যা অর্থনীতির স্থিতিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ। বিশ্লেষকরা মনে করছেন, স্থিতিশীলতা ফিরলেও বড় ধরনের সংস্কার ছাড়া প্রবৃদ্ধিকে পুনরায় ৬-৭ শতাংশে ফেরানো কঠিন হবে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকারের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে ৫ শতাংশ। তবে বর্তমান পরিস্থিতিতে এই লক্ষ্য অর্জন নিয়ে সংশয় প্রকাশ করছেন অর্থনীতিবিদরা।

    বাংলাদেশে দারিদ্র্য দ্বিগুণের পথে:

    পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) জানিয়েছে, দেশে বর্তমানে দারিদ্র্য ২৮ শতাংশ। ২০২২ সালে এই হার ছিল মাত্র ১৮.৭ শতাংশ। চরম দারিদ্র্যও বেড়ে হয়েছে ৯.৪ শতাংশ, যা প্রায় দ্বিগুণ বৃদ্ধি। উচ্চ মূল্যস্ফীতি, প্রকৃত মজুরি হ্রাস, রাজনৈতিক অস্থিরতা এবং মহামারি-পরবর্তী ধাক্কা—সব মিলিয়ে দারিদ্র্য বৃদ্ধির মূল কারণ। পরিবারগুলোর মাসিক ব্যয়ের অর্ধেকের বেশি এখন শুধু খাদ্যে চলে যাচ্ছে। দরিদ্র পরিবারের ১০ শতাংশের বেশি খরচ তাদের আয়ের চেয়ে বেশি, ফলে তারা ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

    কেন এমন হলো?
    • মূল্যস্ফীতি মানুষের আয় কমিয়ে দিচ্ছে।
    • প্রকৃত মজুরি কমেছে।
    • কর্মসংস্থান সংকট ও রাজনৈতিক অস্থিরতা প্রভাব ফেলেছে।

    যে প্রভাব পড়ছে?
    • পরিবারগুলোর ৫৫ শতাংশ আয় খাদ্যে খরচ হচ্ছে।
    • দরিদ্র পরিবার ঋণের ওপর নির্ভর করছে।

    বাংলাদেশে মূল্যস্ফীতি ৮.২৯%: ক্রয়ক্ষমতা ও অর্থনৈতিক প্রভাব:

    আগস্ট মাসে দেশের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে। এটি গত ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন। ২০২২ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৭.৪৮ শতাংশ। এরপর আর কখনো ৮ শতাংশের নিচে নামেনি। বিবিএসের হিসাব অনুযায়ী, আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ৭.৬০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮.৬০ শতাংশ। খাদ্য খাতে আগের মাসের তুলনায় দাম কিছুটা বেড়েছে, আর খাদ্যবহির্ভূত খাতে কমেছে। তবে ১২ মাসের গড় মূল্যস্ফীতি এখনও প্রায় ১০ শতাংশের কাছাকাছি (৯.৭৭ শতাংশ)। ২০২৫ সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল ৮.৫৫ শতাংশ, যার মধ্যে খাদ্য ৭.৫৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাত ৯.৩৮ শতাংশ। জাতীয় মজুরি হার সূচক আগস্টে বেড়ে দাঁড়িয়েছে ১২৯.৭০ (ভিত্তি বছর ২০২১-২২ = ১০০)। সামগ্রিক মজুরি বৃদ্ধি ৮.১৫ শতাংশ। খাতভিত্তিক বৃদ্ধির হার—কৃষিতে ৮.২৮ শতাংশ, শিল্পে ৭.৯৩ শতাংশ এবং সেবা খাতে ৮.৩৭ শতাংশ।

    কেন এমন হলো?
    • খাদ্যদ্রব্যের দাম স্থিতিশীল, গ্রামে খাদ্য মূল্যস্ফীতি কমেছে।
    • রেস্টুরেন্ট, হোটেল, পোশাক ও জুতায় দাম সবচেয়ে বেশি বেড়েছে (৯-১৭ শতাংশ)।
    • স্বাস্থ্য (৩-৪%) ও পরিবহন (৬-৭%) খাতে তুলনামূলক কম দাম বেড়েছে।
    • বৈশ্বিক জ্বালানি ও কাঁচামালের দাম ও আমদানির ওপর নির্ভরতা প্রভাব ফেলছে।
    • ১২ মাসের গড় মূল্যস্ফীতি এখনও প্রায় ১০ শতাংশ।

    কী প্রভাব পড়ছে?
    • মজুরি ৮.১৫% বেড়েছে, তবে মূল্যস্ফীতি তার চেয়ে বেশি হওয়ায় ক্রয়ক্ষমতা কমছে।
    • কৃষি, শিল্প ও সেবায় মজুরি বৃদ্ধি হলেও জীবনযাত্রার মান উন্নত হয়নি।
    • শহরে খাদ্য বেশি দামি, গ্রামে অখাদ্য দ্রব্যে চাপ বেশি।
    • রেস্টুরেন্ট, পোশাক ও হোটেল ব্যবহারকারীদের ব্যয় বেড়েছে সবচেয়ে বেশি।

    ভবিষ্যৎ পূর্বাভাস:
    • খাদ্যবহির্ভূত পণ্যের দাম বাড়লে সামগ্রিক মূল্যস্ফীতি দ্রুত কমবে না।
    • মজুরি বাড়লেও মূল্যস্ফীতির সঙ্গে তাল মিলানো কঠিন হবে।
    • সামনের মাসগুলোতে মূল্যস্ফীতি কিছুটা কমলেও ক্রয়ক্ষমতা ফিরতে সময় লাগবে।
    • বাংলাদেশ ব্যাংকের লক্ষ্য সাড়ে ৬ শতাংশে নামানো, কিন্তু তা অর্জন করা কঠিন।

    বাংলাদেশে খেলাপি ঋণ ৫.৩ ট্রিলিয়ন:

    জুন ২০২৫ শেষে দেশের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৫.৩ ট্রিলিয়ন টাকা বা ৫ লাখ ৩০ হাজার ৪২৮ কোটি টাকা। এটি বিতরণ করা মোট ঋণের ২৭.০৯ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের ঋণের প্রায় এক চতুর্থাংশ ইতিমধ্যেই খেলাপি হয়ে গেছে। মার্চে এই হার ছিল ২৪.১৩ শতাংশ। এক বছরে খেলাপি ঋণ বেড়েছে ৩ লাখ ১৯ হাজার ৩৭ কোটি টাকা (জুন ২০২৪–জুন ২০২৫)। ২০২৪ সালের শেষে খেলাপি ও দুর্দশাগ্রস্ত ঋণ একত্রে দাঁড়ায় ৭.৫৬ ট্রিলিয়ন টাকা, যা মোট ঋণের ৪৪ শতাংশ—প্রায় জাতীয় বাজেটের সমান।

    ঋণ বৃদ্ধির মূল কারণগুলো হলো—অনিয়মিত ঋণ প্রদান, দুর্বল তদারকি, ধীর পুনরুদ্ধার, ঋণ নবায়নের পর আদায় না হওয়া এবং আন্তর্জাতিক মানে কঠোর ঋণ সংজ্ঞা। আওয়ামী লীগ সরকারের সময়ে নামে-বেনামে নেওয়া ঋণ এখন খেলাপি হিসেবে চিহ্নিত হয়েছে। বিশেষ করে এস আলম গ্রুপ নিয়ন্ত্রিত ব্যাংকগুলোর প্রকৃত ঋণচিত্র রাজনৈতিক পরিবর্তনের পর স্পষ্ট হয়েছে। ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, সোশ্যাল ইসলামী ও এক্সিম ব্যাংকের খেলাপি ঋণ বেড়েছে। বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংককে একীভূত করার উদ্যোগ নিয়েছে।

    কেন এমন হলো?
    • রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীকে অস্বাভাবিক ঋণ প্রদান।
    • বাংলাদেশ ব্যাংকের দুর্বল তদারকি ও ধীর ঋণ পুনরুদ্ধার।
    • আন্তর্জাতিক মানদণ্ডে ঋণ শ্রেণিকরণ কঠোর হওয়া।
    • এস আলম গ্রুপ-নিয়ন্ত্রিত ব্যাংকের প্রকৃত চিত্র উন্মোচিত হওয়া।

    কী প্রভাব পড়ছে?
    • ব্যাংক খাতের স্থিতিশীলতা ও আমানতকারীদের আস্থা কমছে।
    • নতুন ঋণ বিতরণ ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়ছে।
    • অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থানে ঝুঁকি তৈরি হচ্ছে।

    ভবিষ্যৎ পূর্বাভাস:
    • খেলাপি ঋণ আরও বাড়তে পারে।
    • পাঁচ ব্যাংক একীভূত করার উদ্যোগে আংশিক স্থিতি আসতে পারে।
    • দ্রুত সংস্কার না হলে আর্থিক খাত বড় ধরনের সংকটে পড়বে।

    প্রবাসী আয় ২৪২ কোটি ডলার:

    সদ্য বিদায়ী আগস্টে দেশে প্রবাসী আয় এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার। গত বছরের আগস্টে আয় ছিল ২২২ কোটি ৪১ লাখ ডলার। ফলে বছরে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৯%। যদিও জুলাইয়ে আয় ছিল ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, অর্থাৎ মাসওয়ারি হিসাবে আগস্টে আয় কিছুটা কমেছে। প্রবাসী আয়ের বৃদ্ধি মূলত হুন্ডি ও অবৈধ পথে অর্থ পাঠানোর কমে আসা, ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এবং সরকারি প্রণোদনার কারণে।

    প্রবাসী আয়ের এই প্রবাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩১ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। ৪ সেপ্টেম্বর দিন শেষে মোট রিজার্ভ দাঁড়ায় ৩১.১৮ বিলিয়ন ডলার। তবে জুলাই ও আগস্টে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) আমদানি বিল পরিশোধের কারণে রিজার্ভ বর্তমানে কমে দাঁড়িয়েছে ৩০.৩০ বিলিয়ন ডলারে।

    কেন এমন হলো?
    • হুন্ডি ও অবৈধ পথে অর্থ পাঠানো কমেছে।
    • সরকারি প্রণোদনা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোকে উৎসাহিত করেছে।
    • ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার স্থিতিশীল ছিল।
    • বিদেশি দেনা পরিশোধ ও লেনদেনের ভারসাম্য উন্নত হয়েছে।
    • রাজনৈতিক পরিবর্তনের পর আমদানিনির্ভর খরচ কমেছে, বিদেশি ব্যাংকের আস্থা ফিরছে।

    কী প্রভাব পড়ছে?
    • বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবার ৩১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
    • ডলার বাজারে চাপ কমেছে, স্থিতি ফিরেছে।
    • আমদানি খরচ মেটাতে রিজার্ভ ব্যবহারে স্বস্তি এসেছে।
    • সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক সংকেত পৌঁছাচ্ছে, বৈদেশিক আস্থা বাড়ছে।

    ভবিষ্যৎ পূর্বাভাস:
    • হুন্ডি নিয়ন্ত্রণ ও প্রণোদনা অব্যাহত থাকলে প্রবাসী আয় আরও বাড়তে পারে।
    • মাসওয়ারি ওঠানামা থাকবে, মার্চের মতো বড় অঙ্ক আবার দ্রুত নাও আসতে পারে।
    • রিজার্ভ স্থিতিশীল থাকলে মুদ্রাবাজারে স্বস্তি বজায় থাকবে।
    • দীর্ঘ মেয়াদে টেকসই প্রবৃদ্ধির জন্য শ্রমবাজার বৈচিত্র্যকরণ ও প্রবাসী আয়ের খরচ কমানো জরুরি।
    • এলডিসি থেকে উত্তরণের পর শুল্ক সুবিধা হারালে রিজার্ভে চাপ বাড়তে পারে।

    দেশের লেনদেন ভারসাম্যে ৩৪০ কোটি ডলার উদ্বৃত্ত:

    ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ তিন বছর পর প্রথমবারের মতো সামগ্রিক লেনদেন ভারসাম্যে (বিওপি) উদ্বৃত্ত হয়েছে। পরিমাণ দাঁড়িয়েছে ৩.৪ বিলিয়ন ডলার বা ৩৪০ কোটি ডলার। বিশ্লেষকরা বলছেন, এটি সম্ভব হয়েছে রেমিট্যান্স প্রবাহ এবং রপ্তানি আয়ের শক্তিশালী অবস্থানের কারণে। একই সময়ে বাণিজ্যঘাটতি ৯.১ শতাংশ কমেছে। চলতি হিসাব, আর্থিক হিসাব এবং সামগ্রিক ভারসাম্য—সবকিছুই ইতিবাচক অবস্থায় রয়েছে।

    কেন এমন হলো?
    • রেমিট্যান্স বেড়েছে।
    • রপ্তানি আয়ে প্রবৃদ্ধি।
    • আমদানি তুলনামূলক কম।

    কী প্রভাব পড়ছে?
    • মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফিরছে।
    • বৈদেশিক ঋণ পরিশোধ সহজ হচ্ছে।

    বেসরকারি ঋণ প্রবৃদ্ধি ৬.৫২%: বিনিয়োগ ও অর্থনীতিতে প্রভাব:

    চলতি বছরের জুলাই মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৬.৫২ শতাংশ। জুনে প্রবৃদ্ধি ছিল সামান্য কম, ৬.৪৯ শতাংশ। এটি নির্দেশ করছে, বিনিয়োগ চাহিদা কম। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগে সাহসী হচ্ছেন না। ফলে ঋণ বিতরণ ধীরগতিতেই চলছে। এদিকে সরকারি খাতে নিট ঋণ প্রবৃদ্ধি হয়েছে ১৪.৫১ শতাংশ। বাজেট ঘাটতি পূরণ, ভর্তুকি এবং বিভিন্ন প্রকল্পের ব্যয় সামলাতে সরকার ব্যাংক থেকে ঋণ নিচ্ছে বেশি। ফলে সরকারি খাতের ওপর ব্যাংকনির্ভরতা বেড়েছে। রাষ্ট্রায়ত্ত করপোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর ঋণ প্রবৃদ্ধি বরং ঋণাত্মক (-২.৩৯ শতাংশ)। অর্থাৎ এই সংস্থাগুলো আগের ঋণ শোধ করেছে বা নতুন ঋণ গ্রহণ কমিয়েছে।

    কেন এমন হলো?
    • উচ্চ সুদ, রাজনৈতিক অনিশ্চয়তা এবং অনিশ্চিত চাহিদার কারণে বেসরকারি বিনিয়োগ কমেছে।
    • রাজস্ব আদায় বাড়েনি, ফলে বাজেট ঘাটতি মেটাতে সরকারি খাত ব্যাংক ঋণের ওপর নির্ভর করেছে।
    • পুনর্গঠন ও ব্যয়সংকোচনের কারণে নতুন সরকারি ঋণ সীমিত হয়েছে।

    যে  প্রভাব পড়ছে?
    • বিনিয়োগ না বাড়ায় কর্মসংস্থান ও উৎপাদন সীমিত হচ্ছে।
    • সরকারি ঋণ বাড়ায় বেসরকারি খাতে ঋণ আরও সংকুচিত হতে পারে।
    • সরকারি ঋণনির্ভরতা আর্থিক স্থিতিশীলতায় চাপ দিচ্ছে।

    ভবিষ্যৎ পূর্বাভাস:
    • রাজস্ব না বাড়লে সরকারি ব্যাংক ঋণ আরও বাড়তে পারে।
    • এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ কমে বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে।
    • সুদ নিয়ন্ত্রণ ও রাজস্ব বৃদ্ধি না হলে ঋণপ্রবাহের ভারসাম্যহীনতা তীব্র হবে।
    • বাজেট ও কর সংস্কার জোরদার হলে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাড়তে পারে।

    বাংলাদেশের রপ্তানি আয় আগস্টে ৩৯২ কোটি ডলার:

    আগস্টে বাংলাদেশের রপ্তানি আয় হয়েছে ৩৯২ কোটি ডলার। এটি গত বছরের একই মাসের তুলনায় ২.৯৩ শতাংশ কম। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি ৩১৭ কোটি ডলার, যা আগের বছরের আগস্টের তুলনায় ৪.৭৫ শতাংশ কম। চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক রপ্তানি ২৪.৫ শতাংশ বেড়েছিল কিন্তু আগস্টে আবার কমে গেছে। জুলাই-আগস্টে মোট রপ্তানি হয়েছে ৮৬৯ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ে ১০.৬১ শতাংশ বেশি। এর মধ্যে তৈরি পোশাক রপ্তানি ৭১৩ কোটি ডলার, ৯.৬৩ শতাংশ বৃদ্ধি।

    অন্য পণ্যের মধ্যে চামড়া, চামড়াজাত, প্রক্রিয়াজাত কৃষিপণ্য, চামড়াবিহীন জুতা ও আসবাবের রপ্তানি কমেছে। তবে হোম টেক্সটাইল, পাট ও পাটজাত, হিমায়িত খাদ্য, প্লাস্টিক ও প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। রপ্তানিকারকদের মতে, যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক নিয়ে কয়েক মাস দর-কষাকষি চলায় অর্ডার বিলম্ব হয়েছে। শুল্কহার চূড়ান্ত হওয়ার পর ক্রেতারা নতুন অর্ডার দিতে আলোচনা শুরু করেছে।

    কেন এমন হলো?
    • যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক নিয়ে অর্ডার বিলম্বিত।
    • মৌসুমি ধারা অনুযায়ী জুলাই-সেপ্টেম্বরে পোশাক রপ্তানি কম।
    • জুনে পতনের পর জুলাইয়ে প্রবৃদ্ধি এলেও তা স্থায়ী হয়নি; আগস্টে অর্ডার ঘাটতি।
    • চামড়া, কৃষিপণ্যসহ কিছু খাতে সাময়িক মন্দা।

    যে প্রভাব পড়ছে?
    • আগস্টে সার্বিক রপ্তানি প্রবৃদ্ধি নেতিবাচক।
    • তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীলতা স্পষ্ট।
    • হোম টেক্সটাইল, পাটজাত ও প্রকৌশল পণ্যে ইতিবাচক প্রবৃদ্ধি কিছুটা ভারসাম্য এনেছে।
    • রপ্তানিকারকেরা অর্ডার অনিশ্চয়তায় উৎপাদন পরিকল্পনা কমাচ্ছে।

    ভবিষ্যৎ পূর্বাভাস:
    • যুক্তরাষ্ট্রে শুল্কহার চূড়ান্ত হওয়ায় নতুন অর্ডার, ফলে সেপ্টেম্বরে প্রবৃদ্ধি বাড়তে পারে।
    • তৈরি পোশাকের বাইরে চামড়া, কৃষিপণ্য ও হোম টেক্সটাইল খাতে সম্ভাবনা আছে।
    • রপ্তানি ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা, ক্রেতা আস্থা এবং বাজার বৈচিত্র্য বাড়াতে হবে।
    • এলডিসি সুবিধা হারালে রপ্তানি প্রবৃদ্ধি ঝুঁকিতে পড়তে পারে।

    আমদানি ৬৮.৪ বিলিয়ন ডলার:

    ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট আমদানি ব্যয় দাঁড়িয়েছে ৬৮.৪ বিলিয়ন ডলার। এটি আগের বছরের তুলনায় মাত্র ২.৪ শতাংশ বেশি। মূলধনি যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্যের আমদানি কমেছে, যা বিনিয়োগ স্থবিরতার ইঙ্গিত দেয়। ভোগ্যপণ্য আমদানিও প্রায় স্থিতিশীল। তবে পেট্রোলিয়াম ও শিল্প কাঁচামালের আমদানি বেড়েছে।

    কেন এমন হলো?
    • পেট্রোলিয়াম ও শিল্প কাঁচামালের আমদানি বেড়েছে।
    • মূলধনি যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্যের আমদানিতে হ্রাস হয়েছে।

    কী প্রভাব পড়ছে?
    • শিল্পে বিনিয়োগ কমছে।
    • উৎপাদনশীলতা সীমিত হচ্ছে।

    রাজস্ব আদায় জুলাইয়ে ২৪% বৃদ্ধি: কর কাঠামোর দুর্বলতা অক্ষুণ্ণ:

    ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আদায় গত বছরের তুলনায় ২৪ শতাংশ বেড়েছে। তবে মাসিক লক্ষ্যমাত্রার তুলনায় ২৮.৫ বিলিয়ন টাকা (২,৮৫০ কোটি টাকা) ঘাটতি রয়ে গেছে। সরাসরি কর এখনো মোট রাজস্বের মাত্র ২৩ শতাংশ। বাকি রাজস্ব নির্ভর করছে ভ্যাট ও শুল্কের ওপর। ফলে কর কাঠামো এখনো অত্যন্ত পরোক্ষভিত্তিক। এ কারণে রাজস্ব আয় টেকসইভাবে বাড়ানো কঠিন।

    কেন এমন হলো?
    • বিলম্বিত বিল জমা হওয়ার কারণে ‘লো বেস ইফেক্ট’।
    • ভ্যাট ও শুল্কের অবদান বেশি।

    কী প্রভাব পড়ছে?
    • মাসিক লক্ষ্যমাত্রায় ঘাটতি রয়ে গেছে।
    • সরাসরি কর কম থাকায় কর কাঠামো দুর্বল।

    ভবিষ্যৎ পূর্বাভাস:
    • কর সংস্কার ছাড়া এই রাজস্ব প্রবৃদ্ধি টেকসই নয়।

    ২০২৫-২৬ অর্থবছরে এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯%:

    নতুন অর্থবছরের প্রথম মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ০.৬৯ শতাংশ। এটি গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য এডিপি খরচ ধরা হয়েছে আরও বাস্তবসম্মত পর্যায়ে। তবুও বাস্তবায়নের ধীরগতি উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে অবকাঠামো ও স্বাস্থ্য খাতের ব্যয় কমে যাওয়ায় প্রবৃদ্ধি চাপের মুখে পড়তে পারে।

    কেন এমন হলো?
    • অর্থ মন্ত্রণালয়ের ব্যয় নিয়ন্ত্রণ।
    • প্রকল্প অনুমোদন ও টেন্ডারে ধীরগতি।

    কী প্রভাব পড়ছে?
    • অবকাঠামো প্রকল্প পিছিয়ে যাচ্ছে।
    • প্রবৃদ্ধি বাড়াতে সরকারের অবদান কমছে।

    ভবিষ্যৎ পূর্বাভাস:
    • বাস্তবায়ন ধীর থাকলে কর্মসংস্থানে সংকট তীব্র হবে।

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ১০৪.৮ বিলিয়ন ডলার:

    ২০২৫ সালের মার্চ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে ১০৪.৮ বিলিয়ন ডলার। এর মধ্যে সরকারি খাতের অংশ ৮১ শতাংশ। শুধু ২০২৪-২৫ অর্থবছরেই বিদেশি ঋণ পরিশোধ হয়েছে রেকর্ড ৪.১ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। ঋণের সুদ ও কিস্তি বেড়ে যাওয়ায় বৈদেশিক ঋণের চাপ বেড়েছে। একই সময়ে নতুন ঋণ প্রতিশ্রুতিও কমে গেছে।

    কেন এমন হলো?
    • বড় অবকাঠামো প্রকল্পে ধারনির্ভরতা।
    • বৈদেশিক ঋণের সুদ ও কিস্তি বেড়ে গেছে।

    কী প্রভাব পড়ছে?
    • বছরে ৪.১ বিলিয়ন ডলার পরিশোধ করতে হচ্ছে।
    • রাজস্বের ওপর চাপ বাড়ছে।

    ভবিষ্যৎ পূর্বাভাস:
    • ঋণ ব্যবস্থাপনা শক্ত না হলে খেলাপি হওয়ার ঝুঁকি বাড়তে পারে।

    ২০২৫ সালে বাংলাদেশ অর্থনীতি অস্থির। জিডিপি ৩.৯৭% প্রবৃদ্ধিতে নেমেছে। বিনিয়োগ ও নির্মাণ ধীর, কর্মসংস্থান সীমিত। দারিদ্র্য বেড়ে ২৮%, চরম দারিদ্র্য প্রায় দ্বিগুণ। মূল্যস্ফীতি কমলেও ক্রয়ক্ষমতা বাড়েনি। খেলাপি ঋণ ৫.৩ ট্রিলিয়ন, ব্যাংক খাতের স্থিতিশীলতায় চাপ। এডিপি বাস্তবায়ন মাত্র ০.৬৯%, রাজস্ব আয় বেড়েছে ২৪%, তবে সরাসরি কর কম। আমদানি ৬৮.৪ বিলিয়ন ডলার, বৈদেশিক ঋণ ১০৪.৮ বিলিয়ন ডলার। আশার দিকও আছে। প্রবাসী আয় ২৪২ কোটি ডলার, রপ্তানি ইতিবাচক। বিনিয়োগ কিছু খাতে বাড়ছে, বাণিজ্য ও লেনদেনে উদ্বৃত্ত ৩৪০ কোটি ডলার। চ্যালেঞ্জ গভীর, সম্ভাবনা স্পষ্ট। স্থিতিশীলতা ও সংস্কারের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি ফিরানো সম্ভব।

    সূত্র: বাংলাদেশ মাসিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, জুন–জুলাই ২০২৫: পিআরআই; বাংলাদেশ ব্যাংক; বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.