Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » সৌদি অপারেটরের অদক্ষতায় পতেঙ্গা টার্মিনাল ১৫ মাসেও কার্যক্রমে ব্যর্থ
    অর্থনীতি

    সৌদি অপারেটরের অদক্ষতায় পতেঙ্গা টার্মিনাল ১৫ মাসেও কার্যক্রমে ব্যর্থ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) নিজস্ব অর্থায়নে ১,২৭০ কোটি টাকা ব্যয়ে পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) নির্মাণ করেছিল। লক্ষ্য ছিল বছরে ৫ লাখ টিইইউ (২০ ফুট সমমানের কনটেইনার) সামলানোর সক্ষমতা যোগ করে দেশের প্রধান সমুদ্রবন্দরকে আরও শক্তিশালী করা।

    কিন্তু ১৫ মাস পেরিয়েও সৌদি অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) প্রতিশ্রুত সরঞ্জাম দিতে পারেনি। প্রত্যাশিত কর্মদক্ষতাও দেখা যায়নি। ফলে টার্মিনালে বিলম্ব দেখা দিয়েছে। বাণিজ্যে বাধা পড়ছে। আমদানি-রপ্তানিকারক ও কাস্টমস এজেন্টদের ক্ষোভ বেড়েছে।

    ২০২৩ সালের ডিসেম্বরে ২২ বছরের ‘ইকুইপ, অপারেট অ্যান্ড মেইনটেইন’ চুক্তির আওতায় টার্মিনালটি আরএসজিটিআইয়ের হাতে হস্তান্তর করা হয়। ২০২৪ সালের জুনে কার্যক্রম শুরু হলেও সক্ষমতার বড় অংশ এখনও অব্যবহৃত। প্রাথমিকভাবে অপারেটর ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ এবং আধুনিক স্ক্যানার, গ্যান্ট্রি ক্রেনসহ যন্ত্রপাতি সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তা এখনও বাস্তবায়িত হয়নি। বন্দর ব্যবহারকারীরা সিপিএকে জানিয়েছে, কেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত অপারেটর কনসেশন চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তা তদন্ত করা প্রয়োজন। সৌদি অপারেটর স্বীকার করেছে ধীর অগ্রগতি। তাদের দাবি, বেশিরভাগ সমস্যা সমাধান হয়েছে এবং ভারী যন্ত্রপাতি স্থাপনও চলছে।

    জট ও বিলম্ব:

    অপারেটরের অদক্ষতায় চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন (সিসিএএ) গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে চিঠি দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, আরএসজিটিআই অদক্ষ, অব্যবস্থাপনা করছে এবং অবকাঠামোগত সংকট সমাধানে ব্যর্থ। ইয়ার্ডের ধারণক্ষমতার বাইরে কনটেইনার জমা হচ্ছে। ফলে ভয়াবহ জট তৈরি হচ্ছে। এলসিএল ও এফসিএল কার্গো খালাস ও সরবরাহে বিলম্ব হচ্ছে। কয়েক ঘণ্টার কাজ এখন কয়েক দিন সময় নিচ্ছে। শিল্পখাতজুড়ে সরবরাহ চেইনে অস্থিরতা তৈরি হয়েছে।

    আমদানিকারক অভিযোগ করেছেন, কাঁচামাল সময়মতো কারখানায় পৌঁছাচ্ছে না। উৎপাদন কমাতে বাধ্য হচ্ছেন তারা। রপ্তানিকারকরা নির্ধারিত সময়ের মধ্যে চালান পাঠাতে পারছেন না। জরিমানা গুনতে হচ্ছে এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

    সমস্যার মূল কারণ আধুনিক কার্গো হ্যান্ডলিং সরঞ্জামের অভাব। গ্যান্ট্রি ক্রেন, স্ক্যানার ও পর্যাপ্ত আরটিজি না থাকায় অনেক কম কার্গো খালাস হচ্ছে। কাস্টমস এজেন্টদের অভিযোগ, বর্তমানে ব্যবহৃত যন্ত্রপাতি অদক্ষ জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। ফলে পণ্যেরও ক্ষতি হচ্ছে। অধিকাংশ শ্রমিক যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত নয়। লোডিং ও আনলোডিংতে অতিরিক্ত সময় লাগে। তাদের দাবি, পর্যাপ্ত দক্ষ শ্রমিক নিয়োগ, কাঠামোবদ্ধ প্রশিক্ষণ এবং নিয়মিত তদারকি প্রয়োজন।

    চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম স্বপন বলেন, “টার্মিনাল আধুনিক প্রযুক্তি এনে বাণিজ্যের গতি বাড়ানোর জন্য চালু হয়েছিল। কিন্তু ১৫ মাস পরও আমরা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখিনি। প্রতিদিনই অপারেটরের অদক্ষতার কারণে আমদানিকারক, রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা ভোগান্তি পোহাচ্ছেন।”

    বন্দরসংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, টার্মিনাল আউটসোর্সের সময় সিপিএ প্রাথমিক সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ২০২২ সালের শেষ দিকে ট্রায়াল অপারেশনে দেখা গিয়েছিল, সিপিএ নিজস্ব ব্যবস্থায় দক্ষতার সঙ্গে জাহাজ পরিচালনা করতে সক্ষম। তখন ৪৬০ কোটি টাকার সরঞ্জাম কেনার পরিকল্পনাও নেওয়া হয়েছিল কিন্তু প্রভাবশালী মহলের চাপের কারণে দায়িত্ব আরএসজিটিআইয়ের হাতে দেওয়া হয়। এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি প্রতিশ্রুত ১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করেনি। ফলে টার্মিনাল অব্যবহৃত রয়েছে। সম্ভাব্য আয় থেকে রাষ্ট্র ইতোমধ্যেই হাজার কোটি টাকা হারিয়েছে।

    অপারেটরের দুর্বলতা স্বীকার করেছে প্রতিষ্ঠানটি। পিসটির কাস্টমার রিলেশনস প্রধান সৈয়দ তারিক বলেন, “সমস্যার সমাধানে আমরা স্টেকহোল্ডার এবং সিপিএর সঙ্গে বৈঠক করেছি। জট তৈরি হয়েছে অতিরিক্ত জাহাজ ভেড়ানোর কারণে। আমরা যেখানে ৪-৫টি জাহাজ সামলাতে সক্ষম, সেখানে ৮-৯টি জাহাজ এসেছে।” তিনি আরও বলেন, “চারটি আরটিজি ইতোমধ্যে এসেছে। অক্টোবরের শেষ নাগাদ চালু হবে। আরও ১০টি আসছে। আগামী জানুয়ারিতে চারটি গ্যান্ট্রি ক্রেন আসবে। এপ্রিলের মধ্যে চালু হবে। এখন মাসে ১৫-১৭ হাজার টিইইউ সামলাচ্ছি। সব সরঞ্জাম স্থাপন হলে মাসে ৩০ হাজার টিইইউ-এর বেশি সম্ভব হবে।”

    সিপিএ সচিব ও মুখপাত্র মোহাম্মদ ওমর ফারুক জানান, ৭ সেপ্টেম্বর বৈঠকে আরএসজিটিআইকে দ্রুত কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “অগ্রগতি শিগগিরই আশা করছি। রাজস্বের পাশাপাশি অংশীদারিত্ব বাংলাদেশ-সৌদি সম্পর্কও দৃঢ় করছে” কিন্তু কর্মকর্তারা স্বীকার করেছেন, প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছাতে আরও এক থেকে দুই মাস লাগতে পারে। ব্যবসায়ীদের জন্য তাৎক্ষণিক স্বস্তির খবর নেই।

    টার্মিনালটি মূলত ফ্ল্যাগশিপ সরকারি-বেসরকারি অংশীদারিত্ব প্রকল্প হিসেবে পরিকল্পিত হয়েছিল। এটি বাংলাদেশের সমুদ্রবন্দর আধুনিকায়নের দৃষ্টান্ত স্থাপন করতে পারত কিন্তু ১৫ মাস পর তা পরিণত হয়েছে সময়সীমা ভঙ্গ, অপূর্ণ প্রতিশ্রুতি ও বাড়তে থাকা ক্ষতির গল্পে। ভার সরাসরি পড়ছে আমদানিকারক, রপ্তানিকারক ও পুরো অর্থনীতির ওপর।

    চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, “অপারেটরের আন্তর্জাতিক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও কার্যক্রমে আমরা হতাশ। কেন প্রত্যাশা পূরণে ব্যর্থ হলো তা খতিয়ে দেখা উচিত। কনসেশন চুক্তির দুর্বলতাগুলো কি এই ফলাফলের পেছনে ভূমিকা রেখেছে তা বন্দর কর্তৃপক্ষ পর্যালোচনা করবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.