Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » আজ ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল
    অর্থনীতি

    আজ ঢাকায় আসছে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কিছুটা কমাতে চাইছে বাংলাদেশ। এই প্রেক্ষিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ঢাকায় তিন দিনের সফরে আসছে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

    সফরের প্রথম দিন আজ রোববার তারা বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

    বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধি দল ঢাকায় আসার সময় তারা বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবেন।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্কের হার কমিয়ে কার্যকর করেছে ২০ শতাংশে। এখনও দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। ঢাকা চায় পাল্টা শুল্ক অন্তত ১৫ শতাংশে নামিয়ে চুক্তি করা হোক। আলোচনার জন্য বাণিজ্য মন্ত্রণালয় ইউএসটিআরের সঙ্গে সময় চেয়ে আবেদন করেছিল। এর প্রেক্ষিতে ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল ঢাকায় আসছে। তিনি দক্ষিণ ও মধ্য এশিয়ার জন্য মার্কিন বাণিজ্য নীতি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন।

    এর আগে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের ওপর ২০ শতাংশ পাল্টা শুল্ক ১৫ শতাংশে নামানোর বিষয়ে দুই দেশের মধ্যে দরকষাকষি চলছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইউএসটিআরের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন দরকষাকষিতে দুই পক্ষ একমত হলে খসড়ায় সংশোধন এনে তা চূড়ান্ত করা হবে।

    যুক্তরাষ্ট্র প্রথমে বাংলাদেশের পণ্যের ওপর ৩৭ শতাংশ, পরে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক ঘোষণা করেছিল। আলোচনার মাধ্যমে এই হার কমানোর সুযোগ রাখা হয়েছিল। ওয়াশিংটনে তৃতীয় দফার আলোচনার পর ৩১ জুলাই পাল্টা শুল্ক ২০ শতাংশে নামানো হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.