Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর খসড়া চূড়ান্ত করতে চলছে বৈঠক
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর খসড়া চূড়ান্ত করতে চলছে বৈঠক

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 14, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    মার্কিন বাণিজ্য প্রতিনিধিদল আজ রোববার দুই দিনের সফরে বাংলাদেশে আসছে। সফরের প্রথম দিন বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে তারা পাল্টা শুল্ক কমানো ও বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার বিষয় নিয়ে আলোচনা করবে। বাংলাদেশ এ বৈঠকে পাল্টা শুল্ক আরও ৫ শতাংশ কমিয়ে ১৫ শতাংশ করার ওপর জোর দেবে। মার্কিন তুলা ব্যবহার করে পণ্য রপ্তানিতে শুল্কছাড়ের সুবিধা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।

    বাণিজ্য মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউএসটিআরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ। তারা প্রধান উপদেষ্টার কার্যালয়, বাণিজ্য মন্ত্রণালয় এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় প্রধান ফোকাস হবে যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কমানো এবং বাণিজ্য চুক্তির খসড়া চূড়ান্ত করা।

    দর-কষাকষির পর গত ৭ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হলেও এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। তবে বাংলাদেশ প্রতিনিধিদলের ওয়াশিংটন সফরের পর সম্ভাব্য বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। এখন ঐ খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

    বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ওপর আরোপিত শুল্ক ২০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করার বিষয়ে দুই দেশের মধ্যে দর-কষাকষি চলছে।

    যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের নিয়ম অনুযায়ী, কোনো পণ্যে যদি ন্যূনতম ২০ শতাংশ তুলা ব্যবহার হয়, তবে সেই ২০ শতাংশের ওপর শুল্ক পুরোপুরি মওকুফ হবে। এছাড়া ২০ শতাংশের বেশি তুলা ব্যবহার করলে সেটিও পুরোপুরি শুল্কমুক্ত হবে। রপ্তানিকারীরা বলেন, কীভাবে এই সুবিধা বাস্তবায়ন হবে, তা যাচাই করবেন কে—এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।

    সূত্র জানায়, মার্কিন প্রতিনিধি দল আজ দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, বাণিজ্য সচিব ও ডব্লিউটি সেলের প্রধানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ের সূত্র বলেছে, ইতিমধ্যে পাল্টা শুল্ক ও বাণিজ্য চুক্তির একটি খসড়া তৈরি করা হয়েছে। নতুন দর-কষাকষির পর দুই পক্ষ একমত হলে খসড়ায় সংশোধন আনা হবে এবং তা চূড়ান্ত করা হবে।

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি পণ্যের ওপর শুল্ক আরও কমানোর চেষ্টা করছি। মার্কিন প্রতিনিধিদলের সফরে আলোচনার মূল ফোকাস হবে বাণিজ্য চুক্তি দ্রুত চূড়ান্ত করা ও শুল্ক কমানো নিশ্চিত করা।’ সূত্র আরও জানায়, প্রতিনিধি দল ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গেও বৈঠক করবেন।

    বিকেএমই’র সভাপতি মোহাম্মদ হাতেম জানিয়েছেন, মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক হবে আগামী ১৫ সেপ্টেম্বর। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন। শুল্ক কমানো ও তুলা ব্যবহারের বিষয় নিয়েও আলোচনা হবে। তিনি আশাবাদী, খসড়া চুক্তিটি চূড়ান্ত হবে এবং পাল্টা শুল্ক আরও কমে যাবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.