Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » যুক্তরাষ্ট্র থেকে কৃষি ও জ্বালানি আমদানি বাড়িয়ে শুল্ক কমানোর পথে বাংলাদেশ
    অর্থনীতি

    যুক্তরাষ্ট্র থেকে কৃষি ও জ্বালানি আমদানি বাড়িয়ে শুল্ক কমানোর পথে বাংলাদেশ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুক্তরাষ্ট্র থেকে তুলা, গম, সয়াবিন ও জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ। এ অবস্থায় বাংলাদেশের রপ্তানিতে বর্তমানে আরোপিত ২০ শতাংশ মার্কিন পাল্টা শুল্ক কমানোর সম্ভাবনা দেখা দিয়েছে। শুল্ক কমলে বাংলাদেশের সর্ববৃহৎ রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতায় নতুন সুযোগ তৈরি হবে এবং বাণিজ্য ঘাটতির ভারসাম্যও পরিবর্তন হতে পারে।

    গতকাল রোববার বাণিজ্য মন্ত্রণালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর  কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, যুক্তরাষ্ট্র আশ্বাস দিয়েছে—বাংলাদেশ যদি বাণিজ্য ঘাটতি আরও কমাতে পারে, তবে ২০ শতাংশ পাল্টা শুল্ক হ্রাস করা হতে পারে।

    তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাণিজ্য ঘাটতি কমায় যুক্তরাষ্ট্র সন্তোষ প্রকাশ করেছে। “সুনির্দিষ্ট কোনো শুল্কহার নির্ধারণের আলোচনা হয়নি। তবে আমরা প্রস্তাব করেছি, ঘাটতি কমলে শুল্কহার কমানো যেতে পারে। তারা আশ্বাস দিয়েছে। চলতি মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর হতে পারে।” বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামসহ অন্যান্য দেশ শুল্কহার কমানোর আলোচনা করছে। ভারতের সঙ্গে নতুনভাবে বাণিজ্য আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশও সুবিধাজনক অবস্থায় থাকার জন্য শুল্কহার কমানোর আলোচনা চালাচ্ছে।

    একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বাংলাদেশের ওপর আরোপিত শুল্কহার কমতে পারে। ধারণা করা হচ্ছে এটি ১৮ শতাংশে নামানো যেতে পারে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ইউএসটিআর সিদ্ধান্ত নেবে।” দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ইউএসটিআর ব্রেন্ডেন লিঞ্চের নেতৃত্বে তিন দিনের সফরে ঢাকায় এসেছে প্রতিনিধি দল। গত রোববারের বৈঠকে বাণিজ্য উপদেষ্টা ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

    আজ সোমবার বিজিএমইএ-এর সঙ্গে বৈঠক করবে ইউএসটিআর প্রতিনিধিদল। সেখানে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানির প্রেক্ষিতে বাংলাদেশের ওপর ২০ শতাংশ শুল্ক ১৫ শতাংশ বা তারও কমে নামানোর প্রস্তাব করা হবে। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান জানিয়েছেন, “শুল্কহার কমানোর জন্য আমরা তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়াব। লেবার রাইটস ও কল্যাণে গুরুত্ব দেব।”

    বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে শেখ বশিরউদ্দীন বলেন, “যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানি করা হচ্ছে, তার অগ্রগতি নিয়ে সভায় আলোচনা হয়েছে। বাণিজ্য সংক্রান্ত যৌথ ঘোষণা নিয়েও আলোচনা হয়েছে।” তিনি জানান, কৃষি ও জ্বালানি আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি আরও কমানো হচ্ছে। “বর্তমানে আন্তর্জাতিক বাজারদরের তুলনায় যুক্তরাষ্ট্র থেকে কম দামে পণ্য আমদানি করা হচ্ছে। চীন যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর কারণে বাংলাদেশ সুবিধা পাচ্ছে।” তিনি আরও বলেন, “আমাদের অগ্রগতি সন্তোষজনক। পোশাক শিল্পে ব্যবহৃত তুলা আমদানি বাড়ালে ঘাটতি আরও কমবে এবং শুল্ক হ্রাস সম্ভব।”

    বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি মাত্র ৬ বিলিয়ন ডলার। এটা আরও কমানো সম্ভব। গতবছর ৬০০ মিলিয়ন ডলারের তুলা আমদানি হয়েছে, চলতি অর্থবছরের দুই মাসে ২৭৬ মিলিয়ন ডলারের আমদানি হয়েছে।”

    শেখ বশিরউদ্দীন আরও জানান, বেসরকারিখাত ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ টন সয়াবিন আমদানি করেছে। দাম বেশি হলেও মান এবং তেল উৎপাদনের পরিমাণ বেশি। ফলে প্রফিট বেশি হচ্ছে। যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ আমদানির পরিকল্পনা এখনো নেই। ২০৩২ সাল পর্যন্ত বোয়িং ও এয়ারবাস সরবরাহ করতে পারবে না। তবে দীর্ঘমেয়াদে উড়োজাহাজ আমদানি বাণিজ্য ঘাটতি কমাতে সহায়তা করবে।

    এ বছর যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন ও সয়া মিল আমদানি ইতোমধ্যে ৪৫০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। ২০২৪ সালে এটি ছিল ৩৪৮.৯ মিলিয়ন ডলার। জুলাইয়ে সরকারের ক্রয় কমিটি ৬০০ কোটি টাকার এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন করেছে। খাদ্য মন্ত্রণালয় দেড় লাখ টন গম আমদানির চুক্তি করেছে। এছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশন যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি থেকে দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনেছে।

    বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, “বাংলাদেশের ওপর আরোপিত শুল্কহার ১৫ শতাংশে নামানো হলে মার্কিন কাঁচামাল আমদানি বাড়বে। যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ তুলা আমদানি হবে এবং রপ্তানি সুবিধা বাড়বে। এটি উভয় দেশের জন্যই উইন-উইন হবে।” এর আগে বাণিজ্য ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন, ১৫ শতাংশ শুল্কহার নির্ধারণের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে। ইউএসটিআর প্রতিনিধিদল ঢাকায় তিন দিনের সফরে এসেছে। আজ সোমবার পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এবং আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে।

    বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত ৭ আগস্ট যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে কার্যকর করেছে। এখনও চূড়ান্ত চুক্তি হয়নি। ঢাকার সঙ্গে আলোচনার ভিত্তিতে বাণিজ্য চুক্তির খসড়া তৈরি হয়েছে। দরকষাকষি শেষে এটি চূড়ান্ত করা হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.