Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, এপ্রিল 11, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » সাত সদস্যের নতুন পরিসংখ্যান কাউন্সিল প্রস্তাব
    বাংলাদেশ

    সাত সদস্যের নতুন পরিসংখ্যান কাউন্সিল প্রস্তাব

    সিভি ডেস্কUpdated:সেপ্টেম্বর 15, 2025সেপ্টেম্বর 15, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে স্বাধীন কমিশন না করে ‘কাউন্সিল’ হিসেবে গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ব্যুরোর নাম পরিবর্তন করে ‘স্ট্যাটিস্টিকস বাংলাদেশ (স্ট্যাট)’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান প্রধানের পদ পরিবর্তন করে ‘চিফ স্ট্যাটিশিয়ান’ করার কথাও প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) টাস্কফোর্স পরিকল্পনা উপদেষ্টার কাছে প্রতিবেদনের খসড়া জমা দিয়েছে। রাজধানীর শেরেবাংলা` নগরের পরিকল্পনা উপদেষ্টার সম্মেলন কক্ষে আলোচনা শেষে খসড়াটি প্রদান করা হয়। টাস্কফোর্সের প্রধান ড. হোসেন জিল্লুর রহমান নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন অন্যান্য সদস্যরাও।

    প্রতিবেদনে সাত সদস্যের একটি কাউন্সিল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই কাউন্সিলের কাজ হবে পরিসংখ্যানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। পাশাপাশি চিফ স্ট্যাটিশিয়ানের নিয়োগ, ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ বিষয়গুলো দেখভাল করবে। ব্যয় নিরীক্ষাও এই কাউন্সিলের দায়িত্ব হবে।

    কাউন্সিলের নেতৃত্বে থাকবেন পরিকল্পনা উপদেষ্টা। খসড়ায় বলা হয়েছে, তথ্যের গড়মিল এবং তথ্য প্রকাশে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। এ জন্য পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।

    সুপারিশে আরও বলা হয়েছে, দীর্ঘস্থায়ী কর্মী নিয়োগের অপব্যবহার দূর করতে এবং প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে সরকারি শাখা ১৬টি এবং উপজেলা-স্তরের ৪৩৭টি নতুন পদ তৈরি করার প্রস্তাব রয়েছে। এর ফলে স্থানীয় উপস্থিতি বৃদ্ধি পাবে এবং ক্যাডার ও নন-ক্যাডার কর্মকর্তাদের উন্নয়ন হবে।

    পরিসংখ্যানবিদদের জন্য একক, পেশাদার ক্যারিয়ার পুল তৈরি করতে হবে। বিবিএসের স্বায়ত্তশাসনের জন্য বাজেটে অগ্রাধিকার দিতে হবে। এছাড়া জরিপ ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রয়োজন দেখানো হয়েছে।

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “পরিসংখ্যান ব্যুরোকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার কাজ চলছে। সব তথ্য সরকারি অনুমোদন ছাড়াই প্রকাশ করা হবে। জিডিপি, মূল্যস্ফীতি ও অন্যান্য তথ্য ছাড়াও স্টেকহোল্ডারদের সঙ্গে তথ্য তৈরি প্রক্রিয়া ভাগ করা হবে।”

    ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “স্বাধীন কমিশনের প্রশ্ন একমাত্রিক। আমরা বিবিএসকে প্রাতিষ্ঠানিকভাবে শক্তিশালী করার সুপারিশ করেছি। এগুলো বাস্তবায়ন হলে প্রতিষ্ঠানিক সংস্কার হবে। একটি ট্রেনিং সেন্টার স্থাপনের এবং এর প্রধান নিয়োগ প্রক্রিয়ার সুপারিশও দেওয়া হয়েছে। এছাড়া একটি উপদেষ্টা কাউন্সিল গঠনের প্রস্তাবও এসেছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    উদ্বোধনের পরই অচল ৫৬ কোটি টাকার প্রকল্প

    এপ্রিল 11, 2026
    বাংলাদেশ

    মালয়েশিয়ার শ্রমবাজার একদিকে আশার বার্তা, অন্যদিকে সিন্ডিকেট নিয়ে শঙ্কা 

    এপ্রিল 11, 2026
    বাংলাদেশ

    অঙ্কুরেই ঝড়ে গেল ফুলের মত শিশু রাকিব : বাবা-মায়ের স্বপ্ন অধরাই রয়ে গেল !

    এপ্রিল 11, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ক্রেতারা ভারত-চীন ছাড়ছে, বাংলাদেশ পাচ্ছে অর্ডার

    অর্থনীতি আগস্ট 15, 2025

    সব ব্যবসায়ী ইচ্ছাকৃত ঋণখেলাপী নয়

    মতামত জানুয়ারি 13, 2025

    বরিশালের উন্নয়ন বঞ্চনা: শিল্প, যোগাযোগ, স্বাস্থ্য ও পর্যটন খাতে নেই অগ্রগতি

    মতামত এপ্রিল 22, 2025

    টেকসই বিনিয়োগে শীর্ষে থাকতে চায় পূবালী ব্যাংক

    অর্থনীতি আগস্ট 15, 2025
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsAppp

    01339-517418

    Copyright © 2025 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.