Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice রবি, অক্টো. 25, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • বিশেষ বিশ্লেষণ
      • ভিডিও
    Citizens VoiceCitizens Voice
    Home » ব্যাংক খাতের আস্থা ফিরাতে পাঁচ ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ
    অর্থনীতি

    ব্যাংক খাতের আস্থা ফিরাতে পাঁচ ইসলামী ব্যাংকে প্রশাসক নিয়োগ

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    বাংলাদেশ ব্যাংক পাঁচটি ইসলামী ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে যাচ্ছে। ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশের আলোকে প্রতিটি ব্যাংকে একজন অস্থায়ী প্রশাসক দায়িত্ব নেবেন। প্রশাসকের সহযোগিতায় চারজন করে কর্মকর্তা থাকবে। এতে প্রধান লক্ষ্য হবে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া এবং ব্যাংক খাতের প্রতি আস্থা পুনঃস্থাপন করা। বিষয়টি আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় আলোচনা হবে।

    সরকারের সঙ্গে সমন্বয়ে একীভূতকরণে সম্মত হয়েছে এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক। পূর্ববর্তী সরকারের সময় বিভিন্ন জালিয়াতির কারণে এসব ব্যাংকের ৪৮ থেকে ৯৮ শতাংশ পর্যন্ত ঋণ খেলাপি হয়েছে। একীভূত করতে প্রয়োজনীয় ৩৫ হাজার ২০০ কোটি টাকার মধ্যে সরকার দেবে ২০ হাজার ২০০ কোটি টাকা। এই অর্থ ও অন্যান্য বিস্তারিত আজকের পর্ষদ সভায় উপস্থাপন করা হবে।

    প্রশাসক দায়িত্ব নেওয়ার পর বিদ্যমান পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক পদ শূন্য হবে। সব শেয়ার বাতিল হবে। তবে আমানতকারী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। একীভূতকরণের পর নতুন ব্যাংকের লাইসেন্স ইস্যু হবে। সম্ভাব্য নাম ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’। সরকারের মূলধন দিয়ে গড়ে উঠবে এই ব্যাংক। একীভূতকরণের সঙ্গে পাঁচ ব্যাংকের সব সম্পদ ও দায় এই নতুন ব্যাংকের অধীনে চলে আসবে।

    নতুন ব্যাংক কার্যক্রম শুরু করার পর সরকার বেসরকারি খাতে শেয়ার বিক্রি করে সরকারি অর্থ ফেরত নেবে। পাশাপাশি পাঁচ ব্যাংকের বড় আমানতকারীদেরও শেয়ার নেওয়ার প্রস্তাব দেওয়া হবে। ছোট আমানতকারীরা চাইলে তাদের টাকা তুলতে বাধা দেওয়া হবে না। চলতি মাসের শুরুতে কেন্দ্রীয় ব্যাংক পাঁচ ব্যাংকের শেষবারের মতো বক্তব্য শুনেছিল। তখন ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক সরাসরি একীভূতে সম্মত হয়। এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক কিছু সময় চাইলেও তাদের সম্মতি কার্যকর হয়নি।

    বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “আমানতকারীদের সুরক্ষার জন্য ব্যাংক একীভূত করা হবে। আতঙ্কের কোনো কারণ নেই। সরকার আমানতকারীদের দায়িত্ব নেবে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বাংলাদেশ

    যানবাহনের কালো ধোঁয়া রোধে ৫০৬ কোটির প্রকল্প, পরামর্শকের পেছনেই ৬০ কোটি টাকা

    অক্টোবর 24, 2026
    বাণিজ্য

    বিদেশি বিনিয়োগ বাড়লেও ভিয়েতনামের সঙ্গে ব্যবধান ১৩ গুণ: বিনিয়োগের সুফল দেশভেদে ভিন্ন হওয়ার কারন

    অক্টোবর 24, 2026
    অর্থনীতি

    আইনের ঘড়িতে ৮ ঘণ্টা, কারখানার ঘড়িতে থামে না কাঁটা

    অক্টোবর 24, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.