Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 28, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা
    অর্থনীতি

    দেশের সার্বিক মূল্যস্ফীতি এখন মোটামুটি স্থিতিশীল: অর্থ উপদেষ্টা

    মনিরুজ্জামানসেপ্টেম্বর 16, 2025
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশে সার্বিক মূল্যস্ফীতি মোটামুটি স্থিতিশীল রয়েছে। সম্প্রতি খাদ্যবর্হিভূত পণ্যের মূল্যস্ফীতি কমেছে। আমেরিকা থেকে পণ্য আমদানি হলেও সাধারণ ভোক্তাদের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না বলেও তিনি জানান।

    আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশে আসার প্রেক্ষিতে আমদানি শুল্ক বৃদ্ধি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এটি নির্ভর করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ওপর। তারা ঘাটতিটা কমানোর জন্য কি কি পণ্য আমদানি করতে পারে। আমরা মোটামুটি কমফোর্টেবল অবস্থানে আছি।”

    আমেরিকা থেকে পণ্য আনতে ভিয়েতনাম থেকে বেশি খরচ হওয়ার বিষয়ে তিনি বলেন কিছুটা তো অবশ্যম্ভাবী। যেমন গমের ক্ষেত্রে আমরা বলেছি, আমদানি মূল্য বেশি হলেও মান অনেক ভালো। ঘাটতি কমাতে এবং ট্যারিফ এড়াতে কিছু অতিরিক্ত খরচ স্বাভাবিক।” ভোক্তাদের ওপর প্রভাব পড়বে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, “না, ভোক্তাদের ওপর প্রভাব পড়বে না। আমরা ভর্তুকি ও টিসিবিসহ অন্যান্য উদ্যোগে চেষ্টা করেছি।”

    মূল্যস্ফীতিতে প্রভাব নিয়ে প্রশ্নে তিনি বলেন, “এখন পর্যন্ত মূল্যস্ফীতিতে কোনো বড় প্রভাব দেখা যায়নি। সমস্যা আছে পাইকারি ও খুচরা বাজারে। তবে আমাদের মোটামুটি মূল্যস্ফীতি স্থিতিশীল। সম্প্রতি খাদ্যবর্হিভূত পণ্যের মূল্যও কমেছে।” দেশে বেকারত্ব বেড়ে যাওয়ার বিষয়ে অর্থনীতিবিদদের সতর্কতার প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, “কর্মসংস্থান বড় চ্যালেঞ্জ। এটি মূলত বেসরকারি খাতে। ব্যবসা-বাণিজ্য মন্থর হলে প্রভাব পড়ে। তবে আমরা ব্যবসা-বাণিজ্যকে সহায়তা দিচ্ছি। ভয়ংকর বলা একটু অতিরঞ্জিত। আমরা বিষয়টি মনিটর করছি।”

    ব্যবসা-বাণিজ্য মন্থর হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “মাঝখানে কিছুটা মন্থরতা ছিল। এখন পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে।” ট্যাক্স বিষয়ে তিনি বলেন, “যতটুকু পারি ব্যবহার করছি। আইনজীবীদের সময় দিয়েছি যাতে তারা দ্রুত কাজ সম্পন্ন করতে পারে। যারা ট্যাক্স ফর্ম পূরণ করতে পারছে না, সামান্য ফি দিয়ে আইনজীবী করতে পারবে, এটি তাদের জন্য সুবিধা।”

    রাজনৈতিক ইস্যুতে তিনি জানান, “ক্রয় কমিটিতে রাজনৈতিক আলোচনা হয় না। তবে অর্থনীতির বিষয়গুলো আমরা দেখছি। অর্থনৈতিক দিকটি মোটামুটি কনস্যুলেট করার চেষ্টা করছি।” বৈঠকে নেওয়া কিছু সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, “বিদ্যুৎ উপকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। জেনারেশনের ক্ষেত্রে উপকেন্দ্রগুলো ফল্টি হলে সিস্টেম ডিস্ট্রিবিউশনে সমস্যা হয়। দেশের প্রত্যন্ত এলাকায় এগুলো অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া এলএনজি ও সার (এমওপি, ইউরিয়া) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।”

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    ব্যাংক

    ‘বার্তা’ আনল নতুন গতি, বছরে বাঁচবে ৭০ লাখ ডলার পর্যন্ত

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    পঞ্চগড়ে বাড়ছে শীত, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি

    নভেম্বর 28, 2026
    অর্থনীতি

    বায়ারের কাছে পৌঁছানোর আগেই থেমে যাচ্ছে ব্যবসার সুযোগ; ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থানে দুর্বল পাসপোর্টের প্রভাব

    নভেম্বর 28, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.